শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন সন্তানের জননীকে তালাক দিলেন বিএনপিকর্মী

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
A A
দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন সন্তানের জননীকে তালাক দিলেন বিএনপিকর্মী
Share on FacebookShare on Twitter

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের পছন্দের প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক গৃহবধূকে তাঁর স্বামী তালাক দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে দাঁড়িয়ে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেওয়ায় শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এই ঘটনা ঘটে। আজ রবিবার বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভুক্তভোগী নারী শিবগঞ্জ উপজেলার শেখটোলা গ্রামের মো. সৈবুর রহমানের স্ত্রী। তাঁদের ৩০ বছরের দীর্ঘ দাম্পত্য জীবনে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। ভুক্তভোগী নারী জানান, তাঁর স্বামী বিএনপির কট্টর সমর্থক। ভোটের দিন সকালে স্বামী তাঁকে ইশারায় সতর্ক করলেও তিনি নিজের পছন্দমতো দাঁড়িয়ে থাকা জামায়াত প্রার্থীর প্রতীকে ভোট দেন। বিষয়টি জানাজানি হওয়ার পর প্রতিবেশীদের প্ররোচনায় তাঁর স্বামী রাগের মাথায় তাঁকে তালাক দেন।

ভুক্তভোগীর ১৯ বছর বয়সী ছেলে জানান, তালাকের পর তাঁর মা বর্তমানে ফুফুর বাড়িতে আশ্রয় নিয়েছেন। ঘটনার পর তাঁর বাবা নিজের ভুল বুঝতে পেরেছেন এবং তাঁর সাথে যোগাযোগ করে অনুতপ্ত হয়েছেন। তবে দীর্ঘ ৩০ বছরের সম্পর্কের এমন করুণ পরিণতিতে তাঁর মা মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং পুনরায় ওই সংসারে ফিরতে অনীহা প্রকাশ করেছেন।

আরওপড়ুন

দ্বিতীয় বিয়ে করায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

সিলেটে এনসিপির ‘জুলাই পদযাত্রা’য় হামলার নেতৃত্বে আ. লীগের শেখ বদরুল

অভিযুক্ত স্বামী সৈবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিনি মুহূর্তের উত্তেজনায় এমন সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন যা এখন বড় ভুলে পরিণত হয়েছে। স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য তিনি এখন স্থানীয় মুরব্বিদের মাধ্যমে চেষ্টা চালাচ্ছেন। তবে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের কারণে তালাকের এই ঘটনাকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে দেখছেন মানবাধিকার কর্মীরা।

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার শিবগঞ্জ শাখার সাধারণ সম্পাদক এসএম মহিউদ্দিন বলেন, ভোট দেওয়া নাগরিকের ব্যক্তিগত ও সাংবিধানিক অধিকার। একে কেন্দ্র করে পারিবারিক বিচ্ছেদ ঘটানো চরম মানবাধিকার লঙ্ঘন। অন্যদিকে, স্থানীয় জামায়াত নেতারা জানিয়েছেন, দাঁড়িয়ে পাল্লায় ভোট দেওয়ার কারণে যদি কোনো পরিবার এমন সংকটে পড়ে, তবে দলগতভাবে তাঁরা ওই নারীর পাশে দাঁড়াবেন।

সম্পর্কিত খবর

দ্বিতীয় বিয়ে করায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী
বাংলাদেশ

দ্বিতীয় বিয়ে করায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

জুলাই ৩১, ২০২৬
সিলেটে এনসিপির ‘জুলাই পদযাত্রা’য় হামলার নেতৃত্বে আ. লীগের শেখ বদরুল
আওয়ামী লীগ

সিলেটে এনসিপির ‘জুলাই পদযাত্রা’য় হামলার নেতৃত্বে আ. লীগের শেখ বদরুল

জুলাই ৩১, ২০২৬
বালুর ট্রাক দিয়ে রাস্তা আটকে রাখা শেখ হাসিনার কপি: নাহিদ ইসলাম
এনসিপি

বালুর ট্রাক দিয়ে রাস্তা আটকে রাখা শেখ হাসিনার কপি: নাহিদ ইসলাম

জুলাই ৩১, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

দ্বিতীয় বিয়ে করায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

দ্বিতীয় বিয়ে করায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

জুলাই ৩১, ২০২৬
অস্ত্র ছাড়বে হামাস, গাজা ছাড়বে ইসরাইল

অস্ত্র ছাড়বে হামাস, গাজা ছাড়বে ইসরাইল

জুলাই ৩১, ২০২৬
সিলেটে এনসিপির ‘জুলাই পদযাত্রা’য় হামলার নেতৃত্বে আ. লীগের শেখ বদরুল

সিলেটে এনসিপির ‘জুলাই পদযাত্রা’য় হামলার নেতৃত্বে আ. লীগের শেখ বদরুল

জুলাই ৩১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০