সোমবার, জুলাই ২৭, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

চাঁদা না দেয়ায় ব্যবসায়ির ডাব নিয়ে গেল ছাত্রদল নেতা

ফেব্রুয়ারি ২০, ২০২৬
A A
চাঁদা না দেয়ায় ব্যবসায়ির ডাব নিয়ে গেল ছাত্রদল নেতা
Share on FacebookShare on Twitter

সাভারের রেডিও কলোনি এলাকায় চাহিদা মতো চাঁদা না পেয়ে দুই ক্ষুদ্র বিক্রেতার দুই ভ্যান ডাব লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সাবেক এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন বাবু এই কাণ্ড ঘটিয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ভুক্তভোগী ডাব বিক্রেতা নুর আলম জানান, বৃহস্পতিবার সকালে তিনি ফুটব্রিজের নিচে ডাব বিক্রি করতে বসলে বেলা ১১টার দিকে আরমান হোসেন বাবুর নেতৃত্বে ৮-১০ জনের একটি দল তাঁর কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা হামলা চালায় এবং প্রায় ২০০ পিস ডাবসহ পুরো ভ্যানটি ছিনিয়ে নিয়ে যায়। একইভাবে আরেক বিক্রেতা সাজিবুল ইসলাম রনির মালামালও হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় ব্যবসায়ীদের দাবি, সাভারের রেডিও কলোনি এলাকার ফুটপাতের দোকানগুলো থেকে প্রতিদিন ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়। জাতীয় নির্বাচনের পর এই চাঁদাবাজি নিয়ন্ত্রণে নিতে আরমান হোসেন বাবু মরিয়া হয়ে উঠেছেন। তিনি নিজেকে স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর আস্থাভাজন হিসেবে পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করছেন বলে জানা গেছে।

আরওপড়ুন

বৃদ্ধাকে নির্যাতনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

জুলাই জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট, জনবল নিয়োগ হয়নি এখনো

অভিযুক্ত আরমান হোসেন বাবুর বিরুদ্ধে চাঁদাবাজির পাশাপাশি মাদক ব্যবসারও অভিযোগ তুলেছেন স্থানীয়রা। এই বিষয়ে তাঁর মন্তব্য নেওয়ার চেষ্টা করা হলে সাংবাদিক পরিচয় পাওয়ার পর তিনি ফোন বন্ধ করে দেন। ফলে তাঁর কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী জানিয়েছেন, ডাব লুটের এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

সম্পর্কিত খবর

বৃদ্ধাকে নির্যাতনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
বিএনপি

বৃদ্ধাকে নির্যাতনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

জুলাই ২৭, ২০২৬
জুলাই জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট, জনবল নিয়োগ হয়নি এখনো
বাংলাদেশ

জুলাই জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট, জনবল নিয়োগ হয়নি এখনো

জুলাই ২৭, ২০২৬
স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের খবরে সিইসির কপালে ভাঁজ
বাংলাদেশ

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ আপাতত স্থগিত

জুলাই ২৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0
  • দেবিদ্বারে শিশু পেটানো ভাইরাল মাদরাসা শিক্ষকের পরিচয় মিলল, দ্রুত গ্রেপ্তারের দাবি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আন্দোলন হলেই লাঠিচার্জ করা যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট

আন্দোলন হলেই লাঠিচার্জ করা যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট

জুলাই ২৭, ২০২৬
লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: মোজতবা খামেনি

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: মোজতবা খামেনি

জুলাই ২৭, ২০২৬
বৃদ্ধাকে নির্যাতনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

বৃদ্ধাকে নির্যাতনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

জুলাই ২৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০