বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

বিদায়ী পররাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে মুশফিকুল আনসারীর গুরুতর অভিযোগ

ফেব্রুয়ারি ২২, ২০২৬
A A
বিদায়ী পররাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে মুশফিকুল আনসারীর গুরুতর অভিযোগ
Share on FacebookShare on Twitter

সদ্য বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। তাঁর দাবি, দায়িত্ব পালনকালে বিভিন্ন ক্ষেত্রে তিনি বাধার মুখে পড়েছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে এসব অভিযোগ উত্থাপন করেন তিনি।

পোস্টে মুশফিকুল ফজল আনসারী লেখেন, একটি নিউজ ফিডে তিনি দেখেছেন—সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন নাকি জাতিসংঘে চাকরি খুঁজছেন। যদিও এ তথ্যের সত্যতা তিনি যাচাই করেননি এবং এতে তাঁর ব্যক্তিগত আগ্রহও নেই। তবে শুরু থেকেই নিজের কর্মকাণ্ডে তৌহিদ হোসেন প্রতিবন্ধকতা তৈরি করেছেন বলে অভিযোগ করেন তিনি। মেক্সিকোতে নিয়োগ, জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণ এবং ভোটের আগে দেশে না আসার পরামর্শসহ বিভিন্ন বিষয়ে বাধা দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন।

আরওপড়ুন

হাসিনা দেশের সীমানায় পা রাখলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

তিনি আরও জানান, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সহকারী মহাসচিব পদে আবেদন করার জন্য তাঁকে উৎসাহিত করেন জাতিসংঘের এক বিদেশি সহকর্মী। লাটভিয়ার মিস ব্র্যান্ডস কেহরিসের মেয়াদ শেষ হওয়ায় পদটি শূন্য হয়। বিষয়টি তিনি সরকারপ্রধান প্রফেসর মুহাম্মদ ইউনূসকে অবহিত করলে, তাঁকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়। পররাষ্ট্র উপদেষ্টাও প্রাথমিকভাবে আবেদন করতে সম্মতি দেন।

তিনি বলেন, এ ধরনের পদে সদস্য রাষ্ট্রের আনুষ্ঠানিক সমর্থন ও নোট ভারবাল প্রয়োজন হয়। যুক্তরাষ্ট্র সহযোগিতায় আগ্রহী থাকলেও তিনি বাংলাদেশের সমর্থন নিয়েই এগোতে চেয়েছিলেন। তাঁর মতে, মানবাধিকার ইস্যুতে দীর্ঘদিন কাজ করার কারণে জাতিসংঘে তাঁর পরিচিতি রয়েছে।

আবেদন পাঠানোর পরপরই পররাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে ‘not to proceed’ বার্তা পান বলে দাবি করেন তিনি। জবাবে জানান, আবেদন ইতোমধ্যে পাঠানো হয়েছে। এরপর থেকে আর কোনো যোগাযোগ হয়নি বলে উল্লেখ করেন।

তিনি বলেন, আবেদন করলেই নিয়োগ নিশ্চিত নয়। তবে দেশের সমর্থন না পাওয়াই তাঁকে বেশি হতাশ করেছে। দেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় ভূমিকা রাখার পরও ন্যূনতম সমর্থন না পাওয়ায় তিনি কষ্ট পেয়েছেন বলে উল্লেখ করেন।

এ বিষয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করেছিলেন বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর বিস্ময়ের কথা উল্লেখ করলেও সরাসরি হস্তক্ষেপ চাননি বলে জানান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টি জানতে চাইলে তাঁকে জানানো হয়—তিনি নির্বাচিত হওয়ার সম্ভাবনা কম, তাই সমর্থন দেওয়া হয়নি। তবে এখানে কোনো ভোটাভুটি নেই; সদস্য রাষ্ট্র মনোনয়ন দিলে জাতিসংঘ শর্টলিস্ট করে সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ দেয়—এ কথাও তুলে ধরেন তিনি।

পোস্টের শেষাংশে তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, নিজের দেশের সমর্থন পাননি, অথচ অনেকে বিভিন্ন পদ পাওয়ার জন্য তৎপর। দায়িত্ববোধের কারণে এখনই সব প্রকাশ করছেন না জানিয়ে তিনি একটি বই লেখার কথাও উল্লেখ করেন।

সম্পর্কিত খবর

হাসিনা দেশের সীমানায় পা রাখলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী
বাংলাদেশ

হাসিনা দেশের সীমানায় পা রাখলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

জুলাই ৩০, ২০২৬
প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়
বাংলাদেশ

প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

জুলাই ৩০, ২০২৬
বিএনপির নেতারা জুলাই আন্দোলনের সময় গর্তে ছিলেন: রুমিন ফারহানা
বাংলাদেশ

বিএনপির নেতারা জুলাই আন্দোলনের সময় গর্তে ছিলেন: রুমিন ফারহানা

জুলাই ৩০, ২০২৬

সপ্তাহের সেরা

  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘জামায়াতের বেলায় উন্মাদনা, প্রতিমন্ত্রীর বেলায় প্রাইভেসি!’, মিডিয়ার নীরবতা ঘিরে সমালোচনা

‘জামায়াতের বেলায় উন্মাদনা, প্রতিমন্ত্রীর বেলায় প্রাইভেসি!’, মিডিয়ার নীরবতা ঘিরে সমালোচনা

জুলাই ৩০, ২০২৬
লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ

লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ

জুলাই ৩০, ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনায় ফেরাতে সর্বোচ্চ চেষ্টা চলছে: পাকিস্তান

যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনায় ফেরাতে সর্বোচ্চ চেষ্টা চলছে: পাকিস্তান

জুলাই ৩০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০