সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। আইন মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
রাগিব রউফ চৌধুরীর পিতা ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত আব্দুর রউফ চৌধুরী ছিলেন নীতিনিষ্ঠ ও দূরদর্শী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত।
শিক্ষাজীবনে তিনি কুষ্টিয়া জিলা স্কুল থেকে এসএসসি এবং ঢাকা নটর ডেম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরে ঐতিহ্যবাহী আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ডিগ্রি অর্জন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেন।
পরবর্তীতে যুক্তরাজ্যের দুটি বিশ্ববিদ্যালয় থেকে আইনে উচ্চতর ডিগ্রি লাভ করে লন্ডনের লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেন।
আইনের যথাযথ প্রয়োগ ও সুশাসন প্রতিষ্ঠাকে তিনি তাঁর প্রধান অঙ্গীকার হিসেবে দেখছেন।







