মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

চাঁদাবাজির প্রতিবাদ করায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করলেন যুবদল নেতা

তুর্জ খান - তুর্জ খান
ফেব্রুয়ারি ২৭, ২০২৬
A A
চাঁদাবাজির প্রতিবাদ করায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করলেন যুবদল নেতা
Share on FacebookShare on Twitter

নোয়াখালীর সুবর্ণচরে চাঁদাবাজির প্রতিবাদ করায় মোশাররফ হোসেন নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে মোহাম্মদপুর ইউনিয়নের নোমান বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত মোশাররফ বর্তমানে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর মাথায় তিনটি গভীর ক্ষত সৃষ্টি হয়েছে এবং সেখানে মোট ২০টি সেলাই দিতে হয়েছে। এ ছাড়া লোহার রডের আঘাতে তাঁর ডান হাতের কবজির হাড় ভেঙে গেছে।

ভুক্তভোগীর পরিবার জানায়, মোহাম্মদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দিদারুল আলম ওরফে দিদার মাঝির নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মোশাররফের ওপর অতর্কিত হামলা চালায়। হামলার পর তাঁর কাছে থাকা নগদ ১০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাঁকে রাস্তার পাশের পানিতে ফেলে দেওয়া হয়।

আরওপড়ুন

৭২ বোতল ফেন্সিডিলসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক, পরে বহিষ্কার

ইসলামী ব্যাংকের ২৪ কোম্পানির আড়ালে প্রকৃত মালিকানা প্রশ্নবিদ্ধ

এই ঘটনায় ভুক্তভোগীর ভাই আব্দুল জব্বার বাদী হয়ে চরজব্বার থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় যুবদল নেতা দিদার মাঝিসহ ছয়জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে। এজাহারে কিরিচ, রামদা ও লোহার রড দিয়ে হামলার বর্ণনা দেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে যুবদল নেতা দিদারুল আলম হামলার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, মোশাররফকে স্থানীয় কৃষকরা মারধর করেছে এবং তিনি এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত নন।

চরজব্বার থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে ওই এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

৭২ বোতল ফেন্সিডিলসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক, পরে বহিষ্কার

এপ্রিল ২১, ২০২৬
প্রধান সংবাদ

ইসলামী ব্যাংকের ২৪ কোম্পানির আড়ালে প্রকৃত মালিকানা প্রশ্নবিদ্ধ

এপ্রিল ২১, ২০২৬
সরকারি ডকুমেন্টারি প্রকাশ খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব তুলে ধরে
বিএনপি

খালেদা জিয়াকে কারাগারে বিষপ্রয়োগে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়

এপ্রিল ২১, ২০২৬

সপ্তাহের সেরা

  • ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    0 shares
    Share 0 Tweet 0
  • গাজীপুরে ‘অপহৃত’ সেই ইমামের মেয়েকে উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপি থেকে ফারহার পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0
  • সংরক্ষিত ৩৫ আসনের প্রার্থী তালিকা প্রকাশ বিএনপির

    0 shares
    Share 0 Tweet 0
  • আলোচনায় থেকেও বিএনপির মনোনয়ন পেলেন না যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

৭২ বোতল ফেন্সিডিলসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক, পরে বহিষ্কার

এপ্রিল ২১, ২০২৬

ইসলামী ব্যাংকের ২৪ কোম্পানির আড়ালে প্রকৃত মালিকানা প্রশ্নবিদ্ধ

এপ্রিল ২১, ২০২৬
৫০ কোটি টাকা ঘুসের প্রলোভন:  প্রস্তাবকারীর পরিচয় প্রকাশ করতে আমির হামজাকে আইনি নোটিশ

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এপ্রিল ২১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০