সোমবার, জুলাই ২৭, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

অবিলম্বে ‘সংস্কার পরিষদ’ ঘোষণা এবং রাষ্ট্রপতির অভিশংসন দাবি নাহিদ ইসলামের

মার্চ ১, ২০২৬
A A
বিএনপি প্রার্থী কাইয়ুমের বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদের রিট
Share on FacebookShare on Twitter

আরওপড়ুন

ছাত্রলীগের শোডাউন-সমাবেশ ঘিরে ১১৪ জনের বিরুদ্ধে মামলা

নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ফ্যাসিবাদের সব চিহ্ন মুছে ফেলার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, অবিলম্বে বর্তমান সংসদকে ‘সংবিধান সংস্কার পরিষদ’ হিসেবে ঘোষণা করতে হবে এবং রাষ্ট্রপতির অভিশংসন নিশ্চিত করে তাকে আইনের আওতায় আনতে হবে।
রোববার রাজধানী ঢাকা-র কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি)-এ জাতীয় যুবশক্তির ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
সংস্কার বাস্তবায়নে সংসদ অধিবেশনে সংস্কার পরিষদ গঠন করে শপথ নিতে হবে উল্লেখ করে সরকারের উদ্দেশ্যে নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদের সকল অপকর্মকে বৈধতা দেওয়া রাষ্ট্রপতিকে অভিশংসন করে বিচার করতে হবে।
সংসদ অধিবেশন ও সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সংসদ হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারের ধারাবাহিকতা। এই সংসদেই অন্তর্বর্তী সরকারের সময় জারি করা সব অধ্যাদেশ অনুমোদন করতে হবে। সরকার ও বিরোধী দল এ বিষয়ে একমত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ১৪০০ মানুষ নিহত ও হাজারো মানুষ আহত হয়েছেন। আগে জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। বিশেষ করে শরীফ ওসমান হাদি হত্যার বিচার আদায় করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
যুবশক্তির ভূমিকা তুলে ধরে তিনি বলেন, যুবশক্তি সংগঠিত হচ্ছে, এ পরিধি আরও বাড়াতে হবে। রাজপথে বিচার ও সংস্কারের দাবিতে অটল থাকার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, যে সংস্কার ও নতুন বাংলাদেশের জন্য প্রাণ হারানো হয়েছে, নতুন সরকার শপথ নিয়েই জনগণকে আশাহত করেছে। প্রতারণার আশ্রয় না নিয়ে সরকারকে জুলাই সংস্কার পরিষদের শপথ নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, যে রাষ্ট্রপতি জুলাই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছিলেন, তার ভাষণের মাধ্যমে সংসদ শুরু হলে তা গ্রহণযোগ্য হবে না।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস-এর আমির মাওলানা মামুনুল হক, এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম প্রমুখ।
বিষয়: আমার দেশ | নাহিদ ইসলাম

সম্পর্কিত খবর

ছাত্রলীগের শোডাউন-সমাবেশ ঘিরে ১১৪ জনের বিরুদ্ধে মামলা
আওয়ামী লীগ

ছাত্রলীগের শোডাউন-সমাবেশ ঘিরে ১১৪ জনের বিরুদ্ধে মামলা

জুলাই ২৬, ২০২৬
নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে: আখতার হোসেন
এনসিপি

নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে: আখতার হোসেন

জুলাই ২৬, ২০২৬
১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’
রাজনীতি

১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’

জুলাই ২৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইরানের সব ক্ষেপণাস্ত্র ঠেকানোর সক্ষমতা নেই যুক্তরাষ্ট্রের

ইরানের সব ক্ষেপণাস্ত্র ঠেকানোর সক্ষমতা নেই যুক্তরাষ্ট্রের

জুলাই ২৬, ২০২৬
ছাত্রলীগের শোডাউন-সমাবেশ ঘিরে ১১৪ জনের বিরুদ্ধে মামলা

ছাত্রলীগের শোডাউন-সমাবেশ ঘিরে ১১৪ জনের বিরুদ্ধে মামলা

জুলাই ২৬, ২০২৬
এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ালেন ইসরাইলপন্থি জেলেনস্কি

এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ালেন ইসরাইলপন্থি জেলেনস্কি

জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০