সোমবার, মার্চ ২, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

পৌর ছাত্রদলের ছুরিকাঘাতে আহত কলেজ ছাত্রদল সভাপতি

তুর্জ খান - তুর্জ খান
মার্চ ২, ২০২৬
A A
পৌর ছাত্রদলের ছুরিকাঘাতে আহত কলেজ ছাত্রদল সভাপতি
Share on FacebookShare on Twitter

বগুড়ার নন্দীগ্রামে ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিল। রোববার (১ মার্চ) রাত সাড়ে আটটার দিকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত শাকিল নন্দীগ্রাম পৌর এলাকার মাঝগ্রামের শফিকুল ইসলামের ছেলে।

হামলার শিকার হওয়ার পর রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে তিনি অভিযোগ করেন, পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনের নেতৃত্বে ১০-১৫ জনের একটি গ্রুপ মোটরসাইকেল বহর নিয়ে এসে তার ওপর হামলা চালায়। তাকে প্রকাশ্যে এলোপাথাড়ি মারপিট ও ছুরিকাঘাত করে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পরপরই স্থানীয়রা শাকিলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। হামলার খবর পেয়ে রাতেই হাসপাতালে তাকে দেখতে যান বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন।

আরওপড়ুন

বীর মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই চলছে, ৩০০ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ: মন্ত্রী

চাঁদাবাজদের ছুরিকাঘাতে প্রাণ গেল বগুড়ার আলেম মাওলানা সাইফুল ইসলামের

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংসদ সদস্য মোশারফ হোসেন জানান, এই হামলায় জড়িতদের গ্রেপ্তারে সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি স্পষ্ট করে বলেন, অভিযুক্তরা দলের কেউ হলেও কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা হবে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, হামলার ঘটনাটি তারা জেনেছেন। তবে এখন পর্যন্ত থানায় কোনো আনুষ্ঠানিক লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

সম্পর্কিত খবর

বীর মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই চলছে, ৩০০ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ: মন্ত্রী
বাংলাদেশ

বীর মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই চলছে, ৩০০ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ: মন্ত্রী

মার্চ ২, ২০২৬
চাঁদাবাজদের ছুরিকাঘাতে প্রাণ গেল বগুড়ার আলেম মাওলানা সাইফুল ইসলামের
জামায়াত

চাঁদাবাজদের ছুরিকাঘাতে প্রাণ গেল বগুড়ার আলেম মাওলানা সাইফুল ইসলামের

মার্চ ২, ২০২৬
গরু ছাড়াই ঢাবি হল ইফতার, ফেসবুকে প্রশ্ন তুললেন ডাকসু নেতা
বাংলাদেশ

গরু ছাড়াই ঢাবি হল ইফতার, ফেসবুকে প্রশ্ন তুললেন ডাকসু নেতা

মার্চ ২, ২০২৬

সপ্তাহের সেরা

  • মসজিদের উপরে ‘লাল পতাকা’ উত্তোলন করল ইরান, এর অর্থ কী?

    মসজিদের উপরে ‘লাল পতাকা’ উত্তোলন করল ইরান, এর অর্থ কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • খামেনি শেষ নিশ্বাস ত্যাগ করেন কোথায়, যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • ধর্ষণ চেষ্টাকালে পুরুষের যৌনাঙ্গ কেটে দিলেন নারী

    0 shares
    Share 0 Tweet 0
  • বাবার কাছ থেকে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণ পরবর্তী হত্যা, বিএনপির নেতাসহ গ্রেপ্তার ৪

    0 shares
    Share 0 Tweet 0
  • হঠাৎ অসুস্থ জামায়াত আমির

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা করা হয়েছে: বাংলাদেশ

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা করা হয়েছে: বাংলাদেশ

মার্চ ২, ২০২৬
বীর মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই চলছে, ৩০০ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ: মন্ত্রী

বীর মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই চলছে, ৩০০ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ: মন্ত্রী

মার্চ ২, ২০২৬
মার্কিন সামরিক ঘাঁটিতে উচ্চতর সতর্কতা জারি: কড়া নিরাপত্তায় পেন্টাগন

মার্কিন সামরিক ঘাঁটিতে উচ্চতর সতর্কতা জারি: কড়া নিরাপত্তায় পেন্টাগন

মার্চ ২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০