রবিবার, মার্চ ২২, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

নজিরবিহীন দ্রুততায় হাসিনার বান্ধবীকে বিদেশযাত্রার অনুমতি

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
জুলাই ৯, ২০২৫
A A
নজিরবিহীন দ্রুততায় হাসিনার বান্ধবীকে বিদেশযাত্রার অনুমতি
Share on FacebookShare on Twitter

বিমানবন্দর ইমিগ্রেশন আটকে দেওয়ার এক দিনের মধ্যেই কোর্ট থেকে আদেশ নিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমিরের স্ত্রী নাসরীন জমির। বিগত সরকারের আমলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নেদারল্যান্ডের লুক্সেমবার্গে অনারারি কনসালের দায়িত্ব দিয়েছিলেন। জানা গেছে, শেখ হাসিনার আজিমপুর গার্লস হাইস্কুলের বান্ধবী ছিলেন নাসরীন।

গত ৬ জুলাই লন্ডন যাওয়ার প্রাক্কালে নাসরীনকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। পরদিন সোমবার তিনি বিদেশ যেতে না দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন।

রিট আবেদনে স্বরাষ্ট্র সচিব, ঢাকার ডিসি, পুলিশের আইজি, পাসপোর্ট ও ইমিগ্রেশনের মহাপরিচালক, বিমানবন্দর থানার ওসি ও পুলিশের বিশেষ শাখার ইমিগ্রেশন ইনচার্জকে পার্টি করা হয়।

অ্যাটর্নি জেনারেল অফিস সূত্র জানিয়েছে, ৭ জুলাই সকালে রিট পিটিশন দায়ের করা হয়। একইদিন এটি বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানির জন্য রিটটি কার্যতালিকাভুক্ত হয় এবং একই দিনে শুনানি করে আদেশ প্রদান করা হয়। এটা একটা নজিরবিহীন ঘটনা বলে আইনজীবীরা জানান। পিটিশনারের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. আনিসুল হাসান। অপরদিকে স্বরাষ্ট্র সচিব ও আইজিপিসহ সরকারের ৬ জনের পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মাহফুজুর রহমান (মিলন), ডেপুটি অ্যাটর্নি জেনারেল খান জিয়াউর রহমান, সহকারী অ্যাটর্নি জেনারেল আল-ফয়সাল সিদ্দিকী, সহকারী অ্যাটর্নি জেনারেল মো. এমদাদুল হানিফ, সহকারী অ্যাটর্নি জেনারেল কেএম রেজাউল ফিরোজ (রিন্টু) ও সহকারী অ্যাটর্নি জেনারেল আশরাফুল আলম।

শুনানি শেষে হাইকোর্ট তার আদেশে ‘কেন আবেদনকারীকে বিদেশে যাওয়া থেকে বিরত রাখা বেআইনি ঘোষণা করা হবে না’ মর্মে কারণ দর্শানোর জন্য রুল জারি করেন। এ রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রিটকারী নাসরীনকে বিদেশে যাওয়া ও দেশে ফিরে আসার বিষয়ে বাধা না দেওয়ার নির্দেশনাও দেন হাইকোর্ট। রিট আবেদনকারীর আইনজীবীকে বিশেষ বার্তাবাহকের মাধ্যমে নিজ খরচে এ নোটিস সরকারের উক্ত দপ্তরগুলোতে পৌঁছে দেওয়ারও নির্দেশ দেওয়া হয় হাইকোর্টের আদেশে।

আরওপড়ুন

চকরিয়া-পেকুয়ার জামায়াত নেতাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর মতবিনিময়

আপনারা পাশে থাকলে জিহাদ অব্যাহত রাখব: হাসনাত আব্দুল্লাহ

বিমানবন্দর থেকে ফেরত দেওয়ার এক দিনের মধ্যে আবার বিদেশ যাওয়ার অনুমতি পাওয়ার বিষয়টিকে বিস্ময়কর বলছেন সুপ্রিমকোর্টের আইনজীবীরা। তাদের মতে, হাইকোর্টের যে কোনো বেঞ্চে একটি মামলা কার্যতালিকায় অন্তর্ভুক্ত করতে সিনিয়র আইনজীবীদের উত্থাপনের পরও বেশ কয়েকদিন অপেক্ষা করতে হয়। একজন জুনিয়র আইনীজীর একটি গুরুতর ও স্পর্শকাতর রিট আবেদন এক দিনে গ্রহণ, ওই দিনেই শুনানি আবার ওই একই দিনে আদেশ প্রদানের ঘটনা সচরাচর হয় না।

একই দিনে রিট দায়ের আবার একই দিনে শুনানি এবং আদেশ প্রদানের বিষয়ে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আমার দেশকে বলেন, সাধারণত গুরুত্বপূর্ণ মামলা হলে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় গুরুত্বের সঙ্গে শুনানিতে অংশ নেয়। আওয়ামী লীগের সুবিধাভোগী নাসরীন জহিরের রিট পিটিশনটি অ্যাটর্নি জেনারেল অফিস কেন গুরুত্বের সঙ্গে নেয়নি, সেটি তারাই ভালো বলতে পারবেন। বিষয়টি সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সঙ্গে কথা বলতে চাইলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

সম্পর্কিত খবর

চকরিয়া-পেকুয়ার জামায়াত নেতাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর মতবিনিময়
বাংলাদেশ

চকরিয়া-পেকুয়ার জামায়াত নেতাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর মতবিনিময়

মার্চ ২১, ২০২৬
আপনারা পাশে থাকলে জিহাদ অব্যাহত রাখব: হাসনাত আব্দুল্লাহ
এনসিপি

আপনারা পাশে থাকলে জিহাদ অব্যাহত রাখব: হাসনাত আব্দুল্লাহ

মার্চ ২১, ২০২৬
যুবকের রগ কাটলেন সাবেক ইউনিয়ন যুবদল নেতা
বাংলাদেশ

যুবকের রগ কাটলেন সাবেক ইউনিয়ন যুবদল নেতা

মার্চ ২১, ২০২৬

সপ্তাহের সেরা

  • ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    0 shares
    Share 0 Tweet 0
  • স্বামী হত্যাকারী টিকটকার আঁখি অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • অর্ধেকেরও কম দামে সরকারকে তেল দিচ্ছে রাশিয়া, লাগবে না জাহাজ ভাড়াও

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রীর বক্তব্য বনাম ভাড়ার প্রকৃত অবস্থা!

    0 shares
    Share 0 Tweet 0
  • তারেক রহমানকে মাইনাস করার ষড়যন্ত্র কি এখনও চলছে? কাঠগড়ায় মেজর হাফিজ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আরও এক ইসরাইলি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি তেহরানের

আরও এক ইসরাইলি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি তেহরানের

মার্চ ২১, ২০২৬
চকরিয়া-পেকুয়ার জামায়াত নেতাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর মতবিনিময়

চকরিয়া-পেকুয়ার জামায়াত নেতাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর মতবিনিময়

মার্চ ২১, ২০২৬
‘দাম্ভিক’ ইসরায়েল-আমেরিকাকে মাটিতে টেনে নামাচ্ছে ইরান

‘দাম্ভিক’ ইসরায়েল-আমেরিকাকে মাটিতে টেনে নামাচ্ছে ইরান

মার্চ ২১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০