সোমবার, জুলাই ২৭, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

জেলা ছাত্র কল্যাণ নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, হাতুড়ি দিয়ে মারার অভিযোগ

মার্চ ৯, ২০২৬
A A
জেলা ছাত্র কল্যাণ নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, হাতুড়ি দিয়ে মারার অভিযোগ
Share on FacebookShare on Twitter

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে জামালপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের কমিটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইফতার মাহফিল চলাকালে এই হামলায় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আলিম আল রেজোয়ানসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, জামালপুর জেলা ছাত্র কল্যাণের একাংশ আজ একটি ইফতার মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠান চলাকালে তিতুমীর কলেজ ছাত্রদলের সদস্য সচিব সেলিম রেজার অনুসারী হিসেবে পরিচিত রোকনুজ্জামান রাকিব, রেজাউল ও বাঁধনসহ একদল কর্মী হাতুড়ি নিয়ে হামলা চালায়। হামলাকারীরা অনুষ্ঠানস্থলে ব্যাপক ভাঙচুরও করে।

হামলার শিকার আলিম আল রেজোয়ান দাবি করেন, তিনি ওই সংগঠনের বর্তমান সভাপতি থাকা সত্ত্বেও সেলিম রেজা জোরপূর্বক তার অনুসারীদের দিয়ে একটি পাল্টা কমিটি ঘোষণা করেন। সেই কমিটি মেনে না নিয়ে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে এই হামলা চালানো হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, সেলিম রেজা কেন্দ্রীয় ছাত্রদলের কাছে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য সরবরাহ করেছেন।

আরওপড়ুন

ছাত্রলীগের শোডাউন-সমাবেশ ঘিরে ১১৪ জনের বিরুদ্ধে মামলা

এবার জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পের পানিতে ‘বিষ’, ৩ পুলিশ সদস্য অসুস্থ

এদিকে, এই সংঘর্ষ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় ছাত্রদল তাৎক্ষণিকভাবে চার নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করেছে। তারা হলেন—শাখা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ সূর্য, মোহাম্মদ সিয়াম হোসেন এবং হামলার শিকার আলিম আল রেজোয়ান।

ঘটনার বিষয়ে বক্তব্য জানতে তিতুমীর কলেজ ছাত্রদলের সদস্য সচিব সেলিম রেজার সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এই ঘটনায় কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সম্পর্কিত খবর

ছাত্রলীগের শোডাউন-সমাবেশ ঘিরে ১১৪ জনের বিরুদ্ধে মামলা
আওয়ামী লীগ

ছাত্রলীগের শোডাউন-সমাবেশ ঘিরে ১১৪ জনের বিরুদ্ধে মামলা

জুলাই ২৬, ২০২৬
এবার জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পের পানিতে ‘বিষ’, ৩ পুলিশ সদস্য অসুস্থ
বাংলাদেশ

এবার জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পের পানিতে ‘বিষ’, ৩ পুলিশ সদস্য অসুস্থ

জুলাই ২৬, ২০২৬
নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে: আখতার হোসেন
এনসিপি

নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে: আখতার হোসেন

জুলাই ২৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইরানের সব ক্ষেপণাস্ত্র ঠেকানোর সক্ষমতা নেই যুক্তরাষ্ট্রের

ইরানের সব ক্ষেপণাস্ত্র ঠেকানোর সক্ষমতা নেই যুক্তরাষ্ট্রের

জুলাই ২৬, ২০২৬
ছাত্রলীগের শোডাউন-সমাবেশ ঘিরে ১১৪ জনের বিরুদ্ধে মামলা

ছাত্রলীগের শোডাউন-সমাবেশ ঘিরে ১১৪ জনের বিরুদ্ধে মামলা

জুলাই ২৬, ২০২৬
এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ালেন ইসরাইলপন্থি জেলেনস্কি

এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ালেন ইসরাইলপন্থি জেলেনস্কি

জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০