সোমবার, আগস্ট ২৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নেই, ‘যতদিন প্রয়োজন’ হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের

মার্চ ১১, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাত ‘শিগগিরই’ শেষ হবে বলে মন্তব্য করার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি জানিয়েছেন, পরিস্থিতি যতদিন চলবে ততদিন ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যেতে প্রস্তুত এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো সম্ভাবনা নেই।

মঙ্গলবার (১০ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম পিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আব্বাস আরাগচি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রয়েছে এবং প্রয়োজন হলে তা দীর্ঘ সময় ধরে চলতে পারে। তিনি বলেন, “আমাদের যতদিন প্রয়োজন এবং যতদিন এই পরিস্থিতি চলবে, ততদিন ক্ষেপণাস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালিয়ে যাওয়ার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত।”

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার বিষয়ে তিনি বলেন, ওয়াশিংটনের সঙ্গে আলোচনা এখন আর তাদের আলোচ্যসূচিতে নেই। এর কারণ হিসেবে তিনি অতীতের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, আমেরিকার সঙ্গে আলোচনার বিষয়ে তাদের অভিজ্ঞতা অত্যন্ত তিক্ত।

আরওপড়ুন

ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার আমন্ত্রণ

যুদ্ধের মধ্যেই বিশাল গ্যাসের খনির সন্ধান পেলো ইরান

আরাগচি দাবি করেন, গত জুন মাসে এবং বর্তমান সময়েও ইরানের ওপর মার্কিন হামলা এমন সময়ে চালানো হয়েছে, যখন দুই দেশের মধ্যে আলোচনা চলছিল। কিন্তু সেই আলোচনাগুলো সফল হয়নি। তার ভাষায়, “আমেরিকানদের সঙ্গে কথা বলা এখন আর আমাদের তালিকায় নেই।”

তিনি আরও বলেন, যুদ্ধের শুরুর দিকে ইরান সরকারের পতন ঘটানো বা ‘রেজিম চেঞ্জ’-এর লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইল চেষ্টা চালালেও তা ব্যর্থ হয়েছে। বর্তমানে মার্কিন ও ইসরাইলি বাহিনীর সামরিক কার্যক্রমকে তিনি ‘লক্ষ্যহীন’ বলেও মন্তব্য করেন।

এদিকে টানা প্রায় ১০ দিন ধরে চলা এই সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। এর প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি তেলের বাজারেও।

সম্পর্কিত খবর

ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে  যোগ দেওয়ার আমন্ত্রণ
আন্তর্জাতিক

ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার আমন্ত্রণ

আগস্ট ২৪, ২০২৬
যুদ্ধের মধ্যেই বিশাল গ্যাসের খনির সন্ধান পেলো ইরান
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেই বিশাল গ্যাসের খনির সন্ধান পেলো ইরান

আগস্ট ২৪, ২০২৬
জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা
আন্তর্জাতিক

জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

আগস্ট ২৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা দেশে ফিরে থাকবেন যমুনায়, সব মামলা প্রত্যাহারসহ মধ্যবর্তী নির্বাচনের দাবি ভারতের!

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রিসভা পুনর্গঠন: শনিবারের মধ্যে ৩ মন্ত্রণালয়ে হচ্ছে রদবদল, নতুন করে আসতে পারেন যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে  যোগ দেওয়ার আমন্ত্রণ

ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার আমন্ত্রণ

আগস্ট ২৪, ২০২৬
গণপতি পরিবারে হত্যাকাণ্ড, ঘটনাস্থল পরিদর্শন করলেন জামায়াত এমপি

গণপতি পরিবারে হত্যাকাণ্ড, ঘটনাস্থল পরিদর্শন করলেন জামায়াত এমপি

আগস্ট ২৪, ২০২৬
সরকারের ১৮০ দিনের অব্যবস্থাপনায় জনভোগান্তি বেড়েছে: নাহিদ ইসলাম

সরকারের ১৮০ দিনের অব্যবস্থাপনায় জনভোগান্তি বেড়েছে: নাহিদ ইসলাম

আগস্ট ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০