বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

নিয়োগ পরীক্ষায় তুলকালাম: খাতা ছিনিয়ে নিলেন বিএনপি সভাপতি

তুর্জ খান - তুর্জ খান
মার্চ ১৪, ২০২৬
A A
নিয়োগ পরীক্ষায় তুলকালাম: খাতা ছিনিয়ে নিলেন বিএনপি সভাপতি
Share on FacebookShare on Twitter

ঠাকুরগাঁওয়ের হরিপুরে একটি কারিগরি কলেজের নিয়োগ পরীক্ষার খাতা ও নথিপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীনের বিরুদ্ধে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের ভেতরে এই নজিরবিহীন ঘটনাটি ঘটে।

জানা গেছে, হরিপুর মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে ‘আয়া’ ও ‘পরিচ্ছন্নতা কর্মী’ পদের জন্য বিকেলে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে ফলাফল যাচাই ও মৌখিক পরীক্ষার প্রস্তুতির জন্য কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদসহ নিয়োগ বোর্ডের সদস্যরা ইউএনও রায়হানুল ইসলামের কক্ষে অবস্থান করছিলেন।

অধ্যক্ষের অভিযোগ, নথিপত্র যাচাইয়ের সময় হঠাৎ জামাল উদ্দীন ও তাঁর অনুসারীরা ইউএনও-র কক্ষে ঢুকে হামলা চালান। তাঁরা জোরপূর্বক নিয়োগ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র ও পরীক্ষার্থীদের খাতা ছিনিয়ে নিয়ে যান। ঘটনার পর কলেজের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নিতে থানায় যোগাযোগ করা হয়েছে।

ইউএনও রায়হানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিয়োগ পরীক্ষাটি স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছিল। তাঁর কক্ষে বসে নিরীক্ষক দল যখন মৌখিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই উপজেলা বিএনপির সভাপতি ও তাঁর অনুসারীরা বিশৃঙ্খলা সৃষ্টি করে খাতা ও নথিপত্র ছিনিয়ে নেন। এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলেও তিনি উল্লেখ করেন।

আরওপড়ুন

রাজনীতি নিষিদ্ধ চাওয়া তিতুমীর ছাত্রীদের ‘বেশ্যা’ আখ্যা দিলেন হল ছাত্রদলের সহ-সভাপতি

ফ্রি নৌ-অ্যাম্বুলেন্স সেবা চালু করলেন জামায়াত এমপি নুরুল ইসলাম বুলবুল

তবে অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা জামাল উদ্দীন। তাঁর দাবি, প্রতিষ্ঠানটি আওয়ামী লীগ সমর্থিত লোকজন দ্বারা নিয়ন্ত্রিত এবং সেখানে আওয়ামী লীগের কর্মীদের নিয়োগ দেওয়া হচ্ছিল। এর প্রতিবাদ জানাতে গেলে ইউএনও তাঁদের সঙ্গে খারাপ আচরণ করেন। তিনি দাবি করেন, তাঁর অনুসারীরা নথিপত্র নিয়ে আসলেও পরে তা ফেরত দিয়ে আসা হয়েছে।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাকিম আজাদ জানিয়েছেন, বিষয়টি তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সম্পর্কিত খবর

রাজনীতি নিষিদ্ধ চাওয়া তিতুমীর ছাত্রীদের ‘বেশ্যা’ আখ্যা দিলেন হল ছাত্রদলের সহ-সভাপতি
বিএনপি

রাজনীতি নিষিদ্ধ চাওয়া তিতুমীর ছাত্রীদের ‘বেশ্যা’ আখ্যা দিলেন হল ছাত্রদলের সহ-সভাপতি

মে ৭, ২০২৬
ফ্রি নৌ-অ্যাম্বুলেন্স সেবা চালু করলেন জামায়াত এমপি নুরুল ইসলাম বুলবুল
জামায়াত

ফ্রি নৌ-অ্যাম্বুলেন্স সেবা চালু করলেন জামায়াত এমপি নুরুল ইসলাম বুলবুল

মে ৬, ২০২৬
‘কামব্যাক কমরেড’, মির্জা আব্বাসকে নাসীরুদ্দীন
বাংলাদেশ

‘কামব্যাক কমরেড’, মির্জা আব্বাসকে নাসীরুদ্দীন

মে ৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • কোন কোন মুসলিম প্রার্থী জিতল পশ্চিমবঙ্গে?

    কোন কোন মুসলিম প্রার্থী জিতল পশ্চিমবঙ্গে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পুরুষ হরমোন টেস্টোস্টেরন কমে গেলে যেসব সমস্যা হতে পারে

    0 shares
    Share 0 Tweet 0
  • নবম পে স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত, যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন দ্বীপের রহস্যময় ‘মসজিদ’: পবিত্র কাবার গিলাফ ও কিসওয়া চুরির তথ্য ফাঁস

    0 shares
    Share 0 Tweet 0
  • পদত্যাগ না করার ঘোষণা মমতার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রাজনীতি নিষিদ্ধ চাওয়া তিতুমীর ছাত্রীদের ‘বেশ্যা’ আখ্যা দিলেন হল ছাত্রদলের সহ-সভাপতি

রাজনীতি নিষিদ্ধ চাওয়া তিতুমীর ছাত্রীদের ‘বেশ্যা’ আখ্যা দিলেন হল ছাত্রদলের সহ-সভাপতি

মে ৭, ২০২৬
প্রথম আলোকে ‘প্রথম কালো’ বলে ট্রল করার নেপথ্যে কী?

প্রথম আলোকে ‘প্রথম কালো’ বলে ট্রল করার নেপথ্যে কী?

মে ৭, ২০২৬
ফ্রি নৌ-অ্যাম্বুলেন্স সেবা চালু করলেন জামায়াত এমপি নুরুল ইসলাম বুলবুল

ফ্রি নৌ-অ্যাম্বুলেন্স সেবা চালু করলেন জামায়াত এমপি নুরুল ইসলাম বুলবুল

মে ৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০