বুধবার, জুলাই ২৯, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানালেন বিরোধীদলীয় নেতা

মার্চ ১৬, ২০২৬
A A
খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানালেন বিরোধীদলীয় নেতা
Share on FacebookShare on Twitter

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত খাল খনন কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সোমবার (১৬ মার্চ) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ উদ্যোগকে সাধুবাদ জানান।

পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, একসময় বাংলাদেশ প্রকৃত অর্থেই নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত ছিল। নদীগুলো ছিল সচল, আর নদীপথে যাতায়াত, পণ্য পরিবহন ও কৃষিকাজে এসব নদীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। একই সঙ্গে মৎস্যসম্পদ সংরক্ষণ, জমির উর্বরতা বজায় রাখা এবং বর্ষাকালে পানির স্বাভাবিক প্রবাহ থাকায় বন্যা ও দুর্ভোগ তুলনামূলকভাবে কম হতো।

তিনি উল্লেখ করেন, স্বাধীনতার পর নানা কারণে দেশের নদ-নদী, খাল ও বিল ভরাট হয়ে যাওয়ায় পরিস্থিতি বদলে গেছে। বিশেষ করে ফারাক্কা বাঁধ নির্মাণের প্রভাব এবং বিভিন্ন নদী ও জলাশয় ভরাট হওয়ার ফলে এক সময়ের স্রোতস্বিনী নদীগুলো এখন বর্ষায় পর্যাপ্ত পানি ধারণ করতে পারে না। এর ফলে অনেক সময় অকালবন্যা দেখা দেয়, আবার শুকনো মৌসুমে অনেক নদী প্রায় মরুভূমির মতো হয়ে পড়ে।

জামায়াত আমির বলেন, বর্ষাকালে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় দেশের বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয় এবং বড় শহরগুলোও প্রায়ই জলাবদ্ধতার শিকার হয়। অন্যদিকে শুকনো মৌসুমে নৌ-চলাচল ও কৃষিকাজের জন্য প্রয়োজনীয় পানির সংকট দেখা দেয়।

আরওপড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ বহাল চায় জামায়াত, দাবি নিয়ে ইসিতে

এমপি​ হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই

তিনি আরও বলেন, দেশকে রক্ষা করতে হলে প্রধান নদীগুলোতে পর্যাপ্ত ড্রেজিং করে নাব্য ফিরিয়ে আনা জরুরি। নদ-নদীর জীবন ফিরিয়ে আনতে সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন।

পোস্টে ডা. শফিকুর রহমান অতীতে ড্রেজিং, নদীশাসন ও নদী সংস্কারের নামে বাজেট বরাদ্দ হলেও অনেক ক্ষেত্রে প্রত্যাশিত সুফল পাওয়া যায়নি বলেও উল্লেখ করেন। তার মতে, উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত ফল আসবে না। দেশের মানুষের আমানত স্বচ্ছতার সঙ্গে ব্যবহারের দায়িত্ব সরকারের।

তিনি বলেন, খাল খনন কর্মসূচির প্রকৃত সুফল তখনই মিলবে, যখন দেশের নদীগুলো পুনরায় প্রাণ ফিরে পাবে এবং নাব্যতা ফিরে আসবে। অন্যথায় শুধু খাল খননের মাধ্যমে জনগণ প্রত্যাশিত সুবিধা পাবে না।

সম্পর্কিত খবর

এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ বহাল চায় জামায়াত, দাবি নিয়ে ইসিতে
জামায়াত

এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ বহাল চায় জামায়াত, দাবি নিয়ে ইসিতে

জুলাই ২৯, ২০২৬
এমপি​ হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই
প্রধান সংবাদ

এমপি​ হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই

জুলাই ২৯, ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখাবেন না, সাংবাদিকদের উদ্দেশে রাকসু ভিপি
প্রধান সংবাদ

নিষিদ্ধ ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখাবেন না, সাংবাদিকদের উদ্দেশে রাকসু ভিপি

জুলাই ২৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ বহাল চায় জামায়াত, দাবি নিয়ে ইসিতে

এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ বহাল চায় জামায়াত, দাবি নিয়ে ইসিতে

জুলাই ২৯, ২০২৬
আরেকটি এলএনজি টার্মিনালের কাজ পাচ্ছে চীনা কোম্পানি

আরেকটি এলএনজি টার্মিনালের কাজ পাচ্ছে চীনা কোম্পানি

জুলাই ২৯, ২০২৬
এমপি​ হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই

এমপি​ হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই

জুলাই ২৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০