শনিবার, জুলাই ১৮, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

ছাত্রদলের হাত থেকে রেহাই পেলেন না জবি কর্মচারী; বিচার চেয়ে ভুক্তভোগীর আকুতি

‘চাকরির বয়স ৪০ বছর, এই প্রথম কোনো শিক্ষার্থীর হাতে আমাকে মার খেতে হলো’

মার্চ ১৮, ২০২৬
A A
ছাত্রদলের হাত থেকে রেহাই পেলেন না জবি কর্মচারী; বিচার চেয়ে ভুক্তভোগীর আকুতি
Share on FacebookShare on Twitter

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সহায়ক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনকে প্লাস্টিকের চেয়ার দিয়ে মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমদের বিরুদ্ধে। মঙ্গলবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার ও ভিসি ভবনের সামনে এই নজিরবিহীন ঘটনা ঘটে।

ভুক্তভোগী কর্মচারী মো. নিজাম উদ্দিন সাংবাদিকদের কাছে ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান, ছাত্রদল নেতা জাফর আহমেদ তাঁকে গালিগালাজ করতে করতে চড়-থাপ্পড় ও লাথি মারেন। একপর্যায়ে শহীদ মিনারের সামনে থাকা প্লাস্টিকের চেয়ার দিয়ে তাঁকে এমনভাবে আঘাত করা হয় যে চেয়ারটি ভেঙে যায়। নিজাম উদ্দিনের দাবি, তিনি আওয়ামী লীগের দোসর—এমন অভিযোগ তুলে তাঁকে ক্যাম্পাসে ঢুকতে নিষেধ করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী জকসুর এজিএস মাসুদ রানা জানান, ভিসি ভবন থেকে তিনি নিজ চোখে ছাত্রদল নেতা জাফরকে ওই কর্মচারীকে মারধর করতে দেখেছেন। পরে প্রক্টর অফিসের সামনেও ব্যাপক হইচই এবং ভিসি ভবনের ভেতরে জোরপূর্বক একজনকে ঢুকিয়ে তর্ক-বিতর্ক করতে দেখা যায়। ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বিষয়টিকে তাঁদের ‘নিজেদের সমস্যা’ বলে এড়িয়ে যান।

আরওপড়ুন

শাবিপ্রবিতে ছাত্রশিবিরের ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬’ অনুষ্ঠিত

‘চাইলেই ভিসি হতে পারতেন, কিন্তু তিনি চাননি’—জাবির নতুন উপ-উপাচার্যকে নিয়ে মহিলা দল নেতা

সহায়ক কর্মচারী সমিতির সভাপতি আবু সাঈদ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কোনো শিক্ষার্থীর হাতে কর্মচারীর এভাবে মার খাওয়ার ঘটনা আগে কখনো ঘটেনি। নতুন উপাচার্য দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই এমন ঘটনায় কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় খুললে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ দেওয়া হবে।

অভিযোগের বিষয়ে ছাত্রদল নেতা জাফর আহমেদ মারধরের কথা অস্বীকার করেছেন। তাঁর দাবি, ওই কর্মচারী আগে তাঁদের মিছিলে হামলা করেছিলেন। সেই পুরোনো ক্ষোভ থেকে ভিসি দপ্তরে যাওয়ার সময় কেবল কথা কাটাকাটি ও সামান্য ধাক্কাধাক্কি হয়েছে। তবে ভুক্তভোগী কর্মচারী ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ঘটনাটি ছিল অত্যন্ত সহিংস।

সম্পর্কিত খবর

শাবিপ্রবিতে ছাত্রশিবিরের ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬’ অনুষ্ঠিত
রাজনীতি

শাবিপ্রবিতে ছাত্রশিবিরের ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬’ অনুষ্ঠিত

জুলাই ১৭, ২০২৬
‘চাইলেই ভিসি হতে পারতেন, কিন্তু তিনি চাননি’—জাবির নতুন উপ-উপাচার্যকে নিয়ে মহিলা দল নেতা
বিএনপি

‘চাইলেই ভিসি হতে পারতেন, কিন্তু তিনি চাননি’—জাবির নতুন উপ-উপাচার্যকে নিয়ে মহিলা দল নেতা

জুলাই ১৭, ২০২৬
এবার ঢাবির জসীমউদ্‌দীন হলের ক্যান্টিনের খাবারে মিলল ব্লেড
বাংলাদেশ

এবার ঢাবির জসীমউদ্‌দীন হলের ক্যান্টিনের খাবারে মিলল ব্লেড

জুলাই ১৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ বিদেশি নেতার ছবি প্রকাশ

    0 shares
    Share 0 Tweet 0
  • নবম পে স্কেল সরকারি চাকরিজীবীরা ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

শাবিপ্রবিতে ছাত্রশিবিরের ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬’ অনুষ্ঠিত

শাবিপ্রবিতে ছাত্রশিবিরের ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬’ অনুষ্ঠিত

জুলাই ১৭, ২০২৬
ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিয়ে মানবতার ইতিহাস গড়ল নরওয়ে

ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিয়ে মানবতার ইতিহাস গড়ল নরওয়ে

জুলাই ১৭, ২০২৬
‘চাইলেই ভিসি হতে পারতেন, কিন্তু তিনি চাননি’—জাবির নতুন উপ-উপাচার্যকে নিয়ে মহিলা দল নেতা

‘চাইলেই ভিসি হতে পারতেন, কিন্তু তিনি চাননি’—জাবির নতুন উপ-উপাচার্যকে নিয়ে মহিলা দল নেতা

জুলাই ১৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০