বুধবার, জুলাই ২৯, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মার্চ ২০, ২০২৬
A A
মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
Share on FacebookShare on Twitter

মধ্যপ্রাচ্যে চলমান ভয়াবহ সংঘাতের কবলে পড়ে এ পর্যন্ত পাঁচজন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শুক্রবার (২০ মার্চ) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবে নিহত প্রবাসী মোশারফ হোসেনের মরদেহ গ্রহণকালে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে প্রবাসীদের পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। বিশেষ করে ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজান হয়ে দেশে আনা হচ্ছে। যারা ফিরতে আগ্রহী, তাদের সবাইকে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে।

শামা ওবায়েদ ইসলাম আরও বলেন, সরকার সবসময় প্রবাসীদের পাশে আছে এবং মিশনগুলোর মাধ্যমে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। বাংলাদেশ চায় কূটনীতি ও আলোচনার মাধ্যমে এই যুদ্ধাবস্থার অবসান ঘটুক। নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করাই এখন সরকারের প্রধান অগ্রাধিকার।

আরওপড়ুন

ভারতজুড়ে আন্দোলনকারী প্রতিবাদী শিক্ষার্থীদের ওপর ক্র্যাকডাউন

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, যুদ্ধে নিহত মোশারফের পরিবারের আর্থিক সহায়তার পাশাপাশি তাঁর দুই সন্তানের পড়াশোনার দায়িত্ব নেবে মন্ত্রণালয়। এছাড়া যারা যুদ্ধকালীন পরিস্থিতিতে চাকরি ছেড়ে দেশে ফিরছেন, তাদের পুনরায় কর্মসংস্থানের ব্যবস্থা বা প্রয়োজনভেদে ভিসার মেয়াদ বৃদ্ধিতে সব ধরনের সহযোগিতা করা হবে।

নিহতদের পরিবারগুলোকে সহায়তার বিষয়ে মন্ত্রী জানান, মরদেহ বাড়িতে নেওয়ার খরচ ছাড়াও প্রতিটি পরিবারকে সাড়ে ৩ লাখ টাকা দেওয়া হচ্ছে। পাশাপাশি যাদের বিএমইটি কার্ড রয়েছে, তারা অতিরিক্ত আরও ১০ লাখ টাকা সহায়তা পাবেন।

উল্লেখ্য, গত ৮ মার্চ সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় টাঙ্গাইলের সখীপুরের সন্তান মোশারফ হোসেন নিহত হন। ইফতারের ঠিক আগমুহূর্তে চালানো ওই হামলায় তিনিসহ মোট তিনজন প্রাণ হারান। শুক্রবার সকালে সৌদি এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে তাঁর মরদেহ দেশে পৌঁছালে প্রবাসীকল্যাণ মন্ত্রী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিমানবন্দরে উপস্থিত হয়ে তা গ্রহণ করেন।

সম্পর্কিত খবর

ভারতজুড়ে আন্দোলনকারী প্রতিবাদী শিক্ষার্থীদের ওপর ক্র্যাকডাউন
আন্তর্জাতিক

ভারতজুড়ে আন্দোলনকারী প্রতিবাদী শিক্ষার্থীদের ওপর ক্র্যাকডাউন

জুলাই ২৯, ২০২৬
বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির
এনসিপি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

জুলাই ২৯, ২০২৬
জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলো সরকার
প্রধান সংবাদ

জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলো সরকার

জুলাই ২৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

জুলাই ২৯, ২০২৬
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা বন্ধ করলো কেপ ভার্দেসহ ২ দেশ

বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা বন্ধ করলো কেপ ভার্দেসহ ২ দেশ

জুলাই ২৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০