বুধবার, মে ৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

যমুনায় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়, মানুষের উপচে পড়া ভিড়

তুর্জ খান - তুর্জ খান
মার্চ ২১, ২০২৬
A A
যমুনায় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়, মানুষের উপচে পড়া ভিড়
Share on FacebookShare on Twitter

দীর্ঘ ১৯ বছরের নির্বাসন শেষে দেশে ফেরার পর প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ঈদুল ফিতর উদযাপন করলেন তারেক রহমান। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে ঈদের প্রধান জামাতে অংশ নেন তিনি। নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করে সকাল ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের খবর ছড়িয়ে পড়লে ভোর থেকেই যমুনা অভিমুখে মানুষের ঢল নামে। সকাল সাড়ে ৮টায় যমুনার প্রবেশপথ উন্মুক্ত করার পরপরই সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিড়ে এলাকাটি জনসমুদ্রে পরিণত হয়। এক পর্যায়ে এই জনস্রোত হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত বিস্তৃত হয়ে পড়ে, যা নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।

যমুনার এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, প্রয়াত ভাই আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও তার কন্যারা উপস্থিত ছিলেন। সদ্য বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও যমুনায় গিয়ে প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় ও ফটোসেশনে অংশ নেন।

আরওপড়ুন

হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান স্থগিত ঘোষণা ট্রাম্পের

জামায়াতে ইসলামী হলো আফিম, মাদকের চেয়েও ডেঞ্জারাস: বিএনপি নেতা বুলু

তবে উৎসবের আমেজের পাশাপাশি অনুষ্ঠানে চরম অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত ঘোষণা করা হলেও অনেক ক্ষেত্রে আমন্ত্রণপত্র ছাড়া প্রবেশ করতে না দেওয়ায় সাধারণ দর্শনার্থী ও তৃণমূলের নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ দেখা দেয়। ভিড়ের চাপে আলোকচিত্রী শহিদুল আলমের মতো বিশিষ্ট ব্যক্তিরাও ভোগান্তিতে পড়েন। বিশৃঙ্খলার কারণে নির্ধারিত সময়ের আগেই যমুনার মূল ফটক বন্ধ করে দেওয়ায় কয়েক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকে ভেতরে ঢুকতে না পেরে হতাশ হয়ে ফিরে যান।

দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয় যে, সর্বস্তরের মানুষের সঙ্গে সাক্ষাৎ পর্ব শেষ হয়েছে। এরপর প্রধানমন্ত্রী শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন। তবে যমুনার বাইরে তখনও হাজারো মানুষ প্রিয় নেতার অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন, যারা অনুষ্ঠান শেষ হওয়ার খবর পেয়ে ক্ষোভ ও মনোকষ্ট নিয়ে বাড়ির পথ ধরেন।

সম্পর্কিত খবর

হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান স্থগিত ঘোষণা ট্রাম্পের
আন্তর্জাতিক

হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান স্থগিত ঘোষণা ট্রাম্পের

মে ৬, ২০২৬
জামায়াতে ইসলামী হলো আফিম, মাদকের চেয়েও ডেঞ্জারাস: বিএনপি নেতা বুলু
বিএনপি

জামায়াতে ইসলামী হলো আফিম, মাদকের চেয়েও ডেঞ্জারাস: বিএনপি নেতা বুলু

মে ৫, ২০২৬
বাংলাদেশের ভেতরে বিএসএফের ড্রোন, জব্দ করল বিজিবি
আন্তর্জাতিক

বাংলাদেশের ভেতরে বিএসএফের ড্রোন, জব্দ করল বিজিবি

মে ৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • কোন কোন মুসলিম প্রার্থী জিতল পশ্চিমবঙ্গে?

    কোন কোন মুসলিম প্রার্থী জিতল পশ্চিমবঙ্গে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পুরুষ হরমোন টেস্টোস্টেরন কমে গেলে যেসব সমস্যা হতে পারে

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন দ্বীপের রহস্যময় ‘মসজিদ’: পবিত্র কাবার গিলাফ ও কিসওয়া চুরির তথ্য ফাঁস

    0 shares
    Share 0 Tweet 0
  • পদত্যাগ না করার ঘোষণা মমতার

    0 shares
    Share 0 Tweet 0
  • মৃত্যুর খবর পাওয়ার পর তড়িঘড়ি রুমে গেলেন সুদীপ; কাগজ সরানোর অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

তেহরানে বিপ্লবী গার্ড ও মিলিশিয়াদের নিয়ে গঠিত হলো আইআরজিসি-র নতুন ব্রিগেড

তেহরানে বিপ্লবী গার্ড ও মিলিশিয়াদের নিয়ে গঠিত হলো আইআরজিসি-র নতুন ব্রিগেড

মে ৬, ২০২৬
পশ্চিমবঙ্গে মুসলিম তৃণমূল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে বিজেপি

পশ্চিমবঙ্গে মুসলিম তৃণমূল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে বিজেপি

মে ৬, ২০২৬
হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান স্থগিত ঘোষণা ট্রাম্পের

হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান স্থগিত ঘোষণা ট্রাম্পের

মে ৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০