মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ৯০ টাকা

তুর্জ খান - তুর্জ খান
মার্চ ২৪, ২০২৬
A A
জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ৯০ টাকা
Share on FacebookShare on Twitter

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে বিশ্ববাজারে জ্বালানির অস্থিরতার প্রভাব পড়েছে বাংলাদেশে। দেশে জেট ফুয়েলের দাম লিটারে প্রায় ৯০ টাকা বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এই নতুন মূল্য নির্ধারণের তথ্য জানিয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম প্রতি লিটারে ২০২ টাকা ২৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য এই দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১.৩২ মার্কিন ডলার। আজ মঙ্গলবার মধ্যরাত থেকেই এই নতুন দাম কার্যকর হবে।

বিইআরসি জানিয়েছে, গত ৫ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের গড় মূল্য বিবেচনা করে এই সমন্বয় করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের প্রধান সব বিমানবন্দরে বিমান সংস্থাগুলোকে এখন থেকে এই বর্ধিত মূল্যে জ্বালানি সংগ্রহ করতে হবে।

এর আগে গত ১৮ মার্চও বিইআরসি হঠাৎ করে জেট ফুয়েলের দাম বাড়িয়েছিল। তখন অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য ১১২.৪১ টাকা থেকে বাড়িয়ে ১৯৪.১৮ টাকা করা হয়েছিল। তবে জরুরি পর্যালোচনার পর সেই সিদ্ধান্ত কয়েক ঘণ্টার মধ্যেই স্থগিত করা হয়। এবার যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে দাম বাড়ানো হলো।

আরওপড়ুন

শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ শিক্ষামন্ত্রীর

৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত

সংস্থাটি আরও জানায়, ২০০৩ সালের আইনের অধীনে এই মূল্য সমন্বয় করা হয়েছে। এছাড়া ২০২৫ সালের মে মাসে চালু হওয়া নতুন মূল্য নির্ধারণ কাঠামোর আওতায় আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মিত দাম পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে।

হঠাৎ করে জ্বালানির দাম এতটা বৃদ্ধি পাওয়ায় আকাশপথে যাতায়াতের খরচ বা বিমান ভাড়া উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নতুন দাম কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সম্পর্কিত খবর

শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ শিক্ষামন্ত্রীর
প্রধান সংবাদ

শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ শিক্ষামন্ত্রীর

মার্চ ২৪, ২০২৬
নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত, ৫ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস
প্রধান সংবাদ

৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত

মার্চ ২৪, ২০২৬
হাদি হত্যা মামলার আসামি ফয়সাল-আলমগীরকে দিল্লি নিয়ে গেল এনআইএ
প্রধান সংবাদ

হাদি হত্যা মামলার আসামি ফয়সাল-আলমগীরকে দিল্লি নিয়ে গেল এনআইএ

মার্চ ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    0 shares
    Share 0 Tweet 0
  • ইরানের কাছে আয়রন ডোমের গোপন তথ্য ফাঁস ইসরাইলি সেনার

    0 shares
    Share 0 Tweet 0
  • মায়ের কাছে থেকে ডেকে নিয়ে ঈদের রাতে যুবককে হত্যা করে বিএনপি নেতা

    0 shares
    Share 0 Tweet 0
  • যে কারণে যুক্তরাষ্ট্রে গেলেন জুবাইদা রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • ওয়ান-ইলেভেনের অন্যতম খলনায়ক সাবেক এমপি মাসুদ উদ্দিন গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আরেকটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

আরেকটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

মার্চ ২৪, ২০২৬
শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ শিক্ষামন্ত্রীর

শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ শিক্ষামন্ত্রীর

মার্চ ২৪, ২০২৬
জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ৯০ টাকা

জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ৯০ টাকা

মার্চ ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০