Friday, October 16, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে জামায়াতের পূর্ণ সমর্থন: বুলবুল

July 22, 2025
A A
মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে জামায়াতের পূর্ণ সমর্থন: বুলবুল

মাইলস্টোনের শিক্ষার্থীদের ৬ দফা দাবির প্রতি জামায়াতে ইসলামীর পূর্ণ সমর্থন থাকবে জানিয়ে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, জামায়াত কর্মী মানেই সমাজ কর্মী। প্রতিষ্ঠালগ্ন থেকেই জামায়াতে ইসলামী সবার আগে, সবখানে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে আগামীতেও দাঁড়াবে।

মঙ্গলবার জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের জন্য দোয়া অনুষ্ঠান পূর্বক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াতে ইসলামী বরাবরই দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে সমাজ সংস্কার ও সমাজ সেবার কাজ করে থাকে। এরই ধারাবাহিকতায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জামায়াত আমিরের তাৎক্ষণিক দলীয় নেতাকর্মীদের বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশের আলোকে জামায়াত নেতাকর্মী এবং দলের পরিচালিত বিভিন্ন সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবকেরা মাইলস্টোনে ছুঁটে যান। আগত শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া, রক্ত দেওয়ার মানবিক কাজ করেছে। জামায়াতে ইসলামীর নিজস্ব এ্যম্বুলেন্স আহত শিক্ষার্থীদের হাসপাতালে নেওয়ার জন্য ফ্রি সার্ভিস দেওয়া হয়েছে।

তিনি বলেন, জামায়াত আমির সেখানে আহত-নিহত শিক্ষার্থীদের অভিভাবকদের সান্ত্বনা ও সাহস দেওয়ার জন্য এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ থেকে ছুঁটে গিয়েছেন। তিনি একজন চিকিৎসক হিসেবে সেখানে গিয়ে ডাক্তারদেরও বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন।

নিন্দুকদের সমালোচনায় জামায়াতে ইসলামীর সামাজিক ও মানবিক সেবা বন্ধ হবে না উল্লেখ করে নূরুল ইসলাম বুলবুল বলেন, বরং তারা যতবেশি নিন্দা আর সমালোচনা করবে, জামায়াতে ইসলামী ততবেশি সামাজিক কার্যক্রম জোরালো করবে।

এসময় তিনি বলেন, রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে । এই ঘটনার প্রতিবাদে কলেজের গোল চত্বরে শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। সরকারের দায়িত্ব তাদের যৌক্তিক দাবি পূরণে আন্তরিক ভূমিকা পালন করা। শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবিতে বরাবরের মতোই জামায়াতে ইসলামীর পূর্ণ সমর্থন থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

আরওপড়ুন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে মাঠে ১১ দল

জামায়াত নেতার গাড়ি ভাংচুরে বহিস্কার এবি পার্টি নেতা, আর মিডিয়া বানায় ‘জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ’!

জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় মহানগরীর হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি মো. দেলাওয়ার হোসেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ সভাপতি এস এম কামাল উদ্দিন, মহানগরী কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম, কামরুল আহসান হাসান, শাহীন আহমদ খান প্রমুখ।

সভা শেষে, মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় এবং আহতদের সুস্থতার জন্য বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন নূরুল ইসলাম বুলবুল।

Related Posts

কল্যাণ রাষ্ট্র গঠনে ইশতেহার তৈরি করছে জামায়াত
জামায়াত

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে মাঠে ১১ দল

October 16, 2026
জামায়াত নেতার গাড়ি ভাংচুরে বহিস্কার এবি পার্টি নেতা, আর মিডিয়া বানায় ‘জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ’!
অন্যান্য

জামায়াত নেতার গাড়ি ভাংচুরে বহিস্কার এবি পার্টি নেতা, আর মিডিয়া বানায় ‘জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ’!

October 16, 2026
সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ বাংলাদেশ
জামায়াত

সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ বাংলাদেশ

October 16, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

কল্যাণ রাষ্ট্র গঠনে ইশতেহার তৈরি করছে জামায়াত

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে মাঠে ১১ দল

October 16, 2026
মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময়সীমা দিল বিআরটিএ

মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময়সীমা দিল বিআরটিএ

October 16, 2026
১৯০৫ সালের বঙ্গভঙ্গ: কলকাতার লুণ্ঠন ক্ষেত্র থেকে ঢাকা কেন্দ্রিক স্বাধিকারের ঐতিহাসিক পথচলা

১৯০৫ সালের বঙ্গভঙ্গ: কলকাতার লুণ্ঠন ক্ষেত্র থেকে ঢাকা কেন্দ্রিক স্বাধিকারের ঐতিহাসিক পথচলা

October 16, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০