মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

হাজি সেলিমের পাম্পে ড্রামে করে তেল বিক্রির অভিযোগ

মার্চ ৩১, ২০২৬
A A
হাজি সেলিমের পাম্পে ড্রামে করে তেল বিক্রির অভিযোগ
Share on FacebookShare on Twitter

রাজধানীর চকবাজার থানার কামালবাগ বেড়িবাঁধ এলাকার মদিনা পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি পাম্পে গ্যালন ও ড্রামের মাধ্যমে খোলা বাজারে তেল বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তেল সংকট শুরু হওয়ার পর থেকেই দীর্ঘদিন ধরে গোপনে এ ধরনের কার্যক্রম চালিয়ে আসছে পাম্পটি।

সোমবার (৩০ মার্চ) রাত ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সরেজমিনে দেখা যায়, পাম্পের ভেতরে রিকশা ও ভ্যানযোগে সাদা, নীল ও লোহার বড় ড্রামে তেল ভরা হচ্ছে। বিষয়টি আড়াল করার চেষ্টা থাকলেও কর্মচারীদের একাধিকবার গ্যালন ও ড্রামে তেল সরবরাহ করতে দেখা গেছে। পরে কয়েকটি রিকশা ও ভ্যানগাড়িকে ওই তেল বহন করে চলে যেতে দেখা যায়।

ঘটনাস্থলে থাকা কর্মচারী আলম ও রহমান প্রথমে বিষয়টি এড়িয়ে যেতে চাইলেও পরে স্বীকার করেন, তারা গ্যালন ও ড্রামে তেল দিচ্ছেন, তবে সরাসরি যানবাহনে নয়।

তাদের দাবি, শুধুমাত্র থানার লিখিত অনুমতি থাকা ব্যক্তিদের কাছেই তেল সরবরাহ করা হচ্ছে। তারা বলেন, অনুমতিপত্রসহ এলে তেল দেওয়া হচ্ছে এবং প্রতিটি লেনদেন খাতায় লিপিবদ্ধ করা হচ্ছে। এমনকি প্রয়োজনে থানার ওসির সঙ্গে যোগাযোগ করেও বিষয়টি যাচাই করার কথা জানান তারা।

কর্মচারীদের ভাষ্য অনুযায়ী, যেসব বাড়িতে জেনারেটর রয়েছে, তারা থানার অনুমতি নিয়ে এলে সীমিত পরিমাণে তেল দেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগেও একজনকে ৩০ লিটার তেল দেওয়া হয়েছে বলে তারা উল্লেখ করেন।

তবে স্থানীয় সূত্র বলছে, দীর্ঘদিন ধরে এই পাম্প থেকে রাতের অন্ধকারে এবং নিরিবিলি সময়ে বিভিন্ন উপায়ে তেল বিক্রি করা হচ্ছে। অভিযোগ রয়েছে, এখান থেকে তেল সংগ্রহ করে কিছু অসাধু ব্যবসায়ী বাইরে নিয়ে গিয়ে প্রতি লিটার ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি করছে, যা বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে এবং সাধারণ ভোক্তাদের ক্ষতির মুখে ফেলছে।

পাম্পের ম্যানেজার শিপলু জানান, থানার অনুমতি নিয়ে যারা আসছেন, তাদেরকেই সীমিত পরিমাণে তেল দেওয়া হচ্ছে। তিনি বলেন, কেউ ৫০ লিটার চাইলে সুপারিশ অনুযায়ী কমিয়ে ১০ লিটার দেওয়া হয়েছে।

আরওপড়ুন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফর এড়িয়ে চলার পরামর্শ আযমীর

আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: নাসীরুদ্দীন পাটওয়ারী

তিনি আরও স্বীকার করেন, গ্যালন বা ড্রামে তেল সরবরাহ করা হচ্ছে এবং তা অনুমতির ভিত্তিতেই করা হচ্ছে। এ বিষয়ে কোনো বিধিনিষেধ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, প্রশাসন অনুমতি দিলে তাদের পক্ষে তা মানা ছাড়া উপায় নেই।

তবে চকবাজার থানার ওসি আব্দুল্লাহ আল মামুন পাম্প কর্তৃপক্ষের এ দাবি সরাসরি নাকচ করে দেন। তিনি বলেন, খোলা বাজারে গ্যালন বা ড্রামে করে তেল বিক্রির কোনো অনুমোদন নেই এবং এ ধরনের কার্যক্রম সম্পূর্ণ অবৈধ। কেউ এতে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফর এড়িয়ে চলার পরামর্শ আযমীর
বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফর এড়িয়ে চলার পরামর্শ আযমীর

জুলাই ২৮, ২০২৬
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: নাসীরুদ্দীন পাটওয়ারী
এনসিপি

আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই ২৭, ২০২৬
বিএনপি নেতার কার্যালয়ে পেটানো হচ্ছিল যুবককে, নিষেধ করায় মারধরে দাদার মৃত্যু
বাংলাদেশ

বিএনপি নেতার কার্যালয়ে পেটানো হচ্ছিল যুবককে, নিষেধ করায় মারধরে দাদার মৃত্যু

জুলাই ২৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফর এড়িয়ে চলার পরামর্শ আযমীর

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফর এড়িয়ে চলার পরামর্শ আযমীর

জুলাই ২৮, ২০২৬
রাবি ছাত্রদল নেতা শাফিনের আশ্রয়ে আবার সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডাররা

রাবি ছাত্রদল নেতা শাফিনের আশ্রয়ে আবার সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডাররা

জুলাই ২৮, ২০২৬
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই ২৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০