মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

ফরিদপুরসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

মার্চ ৩১, ২০২৬
A A
ফরিদপুরসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ
Share on FacebookShare on Twitter

দেশের বিভিন্ন জেলা পরিষদে প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে ১৪টি জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর আওতায় এই নিয়োগ দেওয়া হয়েছে, যার মধ্যে ফরিদপুরসহ গুরুত্বপূর্ণ কয়েকটি জেলা অন্তর্ভুক্ত রয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট জেলা পরিষদের পূর্ণকালীন দায়িত্ব পালন করবেন।

নিয়োগ পাওয়া প্রশাসকদের মধ্যে রয়েছেন ফরিদপুরে মো. আফজাল হোসেন খান পলাশ, ঢাকায় মো. ইয়াছিন ফেরদৌস, গাজীপুরে চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী এবং ফেনীতে অধ্যাপক এম এ খালেক। এছাড়া নীলফামারীতে মো. মিজানুর রহমান চৌধুরী, লালমনিরহাটে এ কে এম মমিনুল হক, পাবনায় মোহাম্মাদ জহুরুল ইসলাম এবং নড়াইলে মো. মোস্তাফিজুর রহমান আলেক দায়িত্ব পেয়েছেন।

অন্যদিকে বরগুনায় মো. নজরুল ইসলাম মোল্লা, জামালপুরে মো. সিরাজুল হক, মানিকগঞ্জে জামিলুর রশিদ খান, নরসিংদীতে তোফাজ্জল হোসেন, হবিগঞ্জে আহমেদ আলী এবং চাঁদপুরে এ কে এম সলিম উল্যা সেলিমকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরওপড়ুন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফর এড়িয়ে চলার পরামর্শ আযমীর

আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা জেলা পরিষদ আইন অনুযায়ী সংশ্লিষ্ট জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ করবেন এবং সকল প্রশাসনিক দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনের পাশাপাশি তারা বিধি অনুযায়ী নির্ধারিত ভাতা ও অন্যান্য সুবিধাও পাবেন।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর মাধ্যমে জেলা পরিষদগুলোর কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখা এবং প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্য নিয়েই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফর এড়িয়ে চলার পরামর্শ আযমীর
বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফর এড়িয়ে চলার পরামর্শ আযমীর

জুলাই ২৮, ২০২৬
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: নাসীরুদ্দীন পাটওয়ারী
এনসিপি

আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই ২৭, ২০২৬
বিএনপি নেতার কার্যালয়ে পেটানো হচ্ছিল যুবককে, নিষেধ করায় মারধরে দাদার মৃত্যু
বাংলাদেশ

বিএনপি নেতার কার্যালয়ে পেটানো হচ্ছিল যুবককে, নিষেধ করায় মারধরে দাদার মৃত্যু

জুলাই ২৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফর এড়িয়ে চলার পরামর্শ আযমীর

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফর এড়িয়ে চলার পরামর্শ আযমীর

জুলাই ২৮, ২০২৬
রাবি ছাত্রদল নেতা শাফিনের আশ্রয়ে আবার সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডাররা

রাবি ছাত্রদল নেতা শাফিনের আশ্রয়ে আবার সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডাররা

জুলাই ২৮, ২০২৬
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই ২৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০