শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা

তুর্জ খান - তুর্জ খান
এপ্রিল ৩, ২০২৬
A A
হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা
Share on FacebookShare on Twitter

জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সজিব খান নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বিথীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এই আদেশ দেন। এর আগে যুবদল নেতা আরিফ হত্যা মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।

আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ১৫ ডিসেম্বর কুমিল্লা জেলা কারাগারের সামনে থেকে বিথীকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন। সম্প্রতি ভাটারা থানার উপ-পরিদর্শক হাসানুজ্জামান তাকে সজিব খান হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত শুনানির জন্য ২ এপ্রিল দিন ধার্য করেছিলেন। বৃহস্পতিবার বিথীকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই ভাটারা এলাকার নতুন বাজার ব্রিজের নিচে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন সজিব খান। অভিযোগ রয়েছে, সে সময় আওয়ামী লীগের দেড়শ থেকে দুইশ নেতাকর্মী দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। হামলাকারীরা নির্বিচারে গুলি, ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করলে সজিব খান বাম হাতে ও শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

আরওপড়ুন

সরকার ও বিরোধী দলের দ্বন্দ্বের সূত্রপাত যেখানে

‘ডিজেলের বিন্দুমাত্র সংকট নেই, অকটেনের সংকট মোটরসাইকেল চালকদের তৈরি করা’

এই ঘটনার প্রায় আট মাস পর গত ১৪ মার্চ ভাটারা থানায় হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেন ভুক্তভোগী সজিব খান। বিথী বর্তমানে এই মামলায় তদন্তাধীন অবস্থায় কারাগারে রয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জানিয়েছেন, যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই মামলার পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।

সম্পর্কিত খবর

সরকার ও বিরোধী দলের দ্বন্দ্বের সূত্রপাত যেখানে
বাংলাদেশ

সরকার ও বিরোধী দলের দ্বন্দ্বের সূত্রপাত যেখানে

এপ্রিল ৩, ২০২৬
‘ডিজেলের বিন্দুমাত্র সংকট নেই, অকটেনের সংকট মোটরসাইকেল চালকদের তৈরি করা’
বাংলাদেশ

‘ডিজেলের বিন্দুমাত্র সংকট নেই, অকটেনের সংকট মোটরসাইকেল চালকদের তৈরি করা’

এপ্রিল ৩, ২০২৬
বেইলি রোডের আগুন: ‘বিল আদায়ে তালা দেওয়া হয় রেস্তোরাঁর গেটে’
বাংলাদেশ

বেইলি রোডের আগুন: ‘বিল আদায়ে তালা দেওয়া হয় রেস্তোরাঁর গেটে’

এপ্রিল ৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    0 shares
    Share 0 Tweet 0
  • গঠন হচ্ছে সংবিধান সংশোধন কমিটি, থাকছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • ইলিয়াস আলী গুমের রহস্য উন্মোচন: হত্যার পর লাশ ফেলা হয় ধলেশ্বরীতে!

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামি বক্তা আমির হামজার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সরকার ও বিরোধী দলের দ্বন্দ্বের সূত্রপাত যেখানে

সরকার ও বিরোধী দলের দ্বন্দ্বের সূত্রপাত যেখানে

এপ্রিল ৩, ২০২৬
পাকিস্তানে এক লিটার ডিজেলের দাম এখন ৫২০ রুপি

পাকিস্তানে এক লিটার ডিজেলের দাম এখন ৫২০ রুপি

এপ্রিল ৩, ২০২৬
ইরানের কাছে এখনও বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র রয়েছে: মার্কিন গোয়েন্দা তথ্য

ইরানের কাছে এখনও বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র রয়েছে: মার্কিন গোয়েন্দা তথ্য

এপ্রিল ৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০