রবিবার, জুলাই ২৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

দেশজুড়ে সংকট, জাইমাকে নিয়ে তারেক রহমানের সিনেমা সমালোচনার ঝড়

এপ্রিল ৩, ২০২৬
A A
দেশজুড়ে সংকট, জাইমাকে নিয়ে তারেক রহমানের সিনেমা সমালোচনার ঝড়
Share on FacebookShare on Twitter

দেশের চলমান সংকটের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যাসহ সিনেমা দেখার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সমালোচকদের মতে, যখন সাধারণ মানুষ জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং স্বাস্থ্য খাতের নড়বড়ে অবস্থায় বিপর্যস্ত, তখন সরকারপ্রধানের এমন বিনোদনমূলক কর্মকাণ্ড এক নেতিবাচক দৃষ্টান্ত তৈরি করেছে। বিশেষ করে এই সফরের বিষয়টি সব গণমাধ্যমে ঘটা করে সরাসরি সম্প্রচার করায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সম্প্রতি দেশের স্বাস্থ্য খাতে চরম অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। ভেন্টিলেটরের অভাবে ২৪ জন শিশুর মৃত্যু এবং হামের প্রাদুর্ভাবে প্রয়োজনীয় টিকার সংকটে শিশুদের প্রাণহানির মতো ঘটনা জনজীবনকে আতঙ্কিত করে তুলেছে। স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ থেকে ব্যান্ডেজ কেনার মতো জরুরি সরঞ্জামাদির তহবিল সংকটের কথা জানানোর পর এমন বিলাসিতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। সাধারণ মানুষ যখন জীবন বাঁচাতে হিমশিম খাচ্ছে, তখন রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের এই ‘রঙঢং’ সাধারণের ভোগান্তির প্রতি উদাসীনতা হিসেবে দেখা হচ্ছে।

আরওপড়ুন

একবারে চোখ তুইল্লালবাম—খেলাফতের এমপিকে বিএনপিকর্মী

বগুড়ায় ছাত্রদলের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা, নারী পুলিশ হেফাজতে

জ্বালানি সাশ্রয়ের লক্ষে সরকার ইতোমধ্যে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। সরকারি-বেসরকারি অফিস ও ব্যাংকের সময়সীমা কমানো হয়েছে এবং সন্ধ্যা ৬টার মধ্যে সব দোকানপাট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি বিয়েবাড়ি বা সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ করা হয়েছে এবং শিক্ষার্থীদের অনলাইনে ক্লাসে ফেরার নির্দেশনা দেওয়া হয়েছে। এমন এক অবরুদ্ধ ও সংকটাপন্ন পরিস্থিতির মধ্যে সিনেমা হলে গিয়ে উৎসবমুখর সময় কাটানোকে অনেকেই ‘রোম যখন পুড়ছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিল’—এই প্রবাদের সঙ্গে তুলনা করছেন।

জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং গ্যাস সিলিন্ডারের আকাশচুম্বী মূল্যের কারণে দেশের পরিবহন ও নিত্যপণ্যের বাজারে হাহাকার চলছে। এই প্রতিকূল সময়ে সরকারপ্রধানের এমন পদক্ষেপকে সাধারণ নাগরিকরা সাধারণের দুঃখ-দুর্দশা থেকে বিচ্ছিন্ন থাকা হিসেবে বিবেচনা করছেন। সমালোচকরা বলছেন, যেখানে কৃচ্ছ্রসাধনের জন্য জনগণের ওপর একের পর এক বিধি আরোপ করা হচ্ছে, সেখানে ক্ষমতার শীর্ষে বসে এমন উদযাপন সরকারের দ্বিমুখী অবস্থানকেই স্পষ্ট করে তুলছে।

সম্পর্কিত খবর

একবারে চোখ তুইল্লালবাম—খেলাফতের এমপিকে বিএনপিকর্মী
বিএনপি

একবারে চোখ তুইল্লালবাম—খেলাফতের এমপিকে বিএনপিকর্মী

জুলাই ২৬, ২০২৬
বগুড়ায় ছাত্রদলের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা, নারী পুলিশ হেফাজতে
বাংলাদেশ

বগুড়ায় ছাত্রদলের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা, নারী পুলিশ হেফাজতে

জুলাই ২৬, ২০২৬
লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির
জামায়াত

লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

জুলাই ২৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

একবারে চোখ তুইল্লালবাম—খেলাফতের এমপিকে বিএনপিকর্মী

একবারে চোখ তুইল্লালবাম—খেলাফতের এমপিকে বিএনপিকর্মী

জুলাই ২৬, ২০২৬
বগুড়ায় ছাত্রদলের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা, নারী পুলিশ হেফাজতে

বগুড়ায় ছাত্রদলের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা, নারী পুলিশ হেফাজতে

জুলাই ২৬, ২০২৬
লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০