শনিবার, জুন ২০, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

নাটক করলে এবার কলকাতাও ছাড়বে না পাকিস্তান: পাক প্রতিরক্ষামন্ত্রীর

এপ্রিল ৪, ২০২৬
A A
নাটক করলে এবার কলকাতাও ছাড়বে না পাকিস্তান: পাক প্রতিরক্ষামন্ত্রীর
Share on FacebookShare on Twitter

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারত যদি আবারও কোনো ‘নাটক’ (ফলস ফ্ল্যাগ অপারেশন) করার চেষ্টা করে, তবে পাকিস্তানি বাহিনী তাদের কলকাতা পর্যন্ত নিয়ে যাবে। শনিবার (৪ এপ্রিল) শিয়ালকোটে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই আক্রমণাত্মক মন্তব্য করেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ সীমান্তের কাছের শহর কলকাতা পর্যন্ত লড়াই পৌঁছে দেওয়ার সক্ষমতা তাদের রয়েছে।

খাজা আসিফ দাবি করেন, ভারত নিজেদের লোক অথবা তাদের হেফাজতে থাকা পাকিস্তানিদের ব্যবহার করে কোনো সন্ত্রাসী হামলার নাটক সাজানোর পরিকল্পনা করছে। এর মাধ্যমে তারা পাকিস্তানকে দোষারোপ করার সুযোগ খুঁজছে। তিনি সতর্ক করে বলেন, গত বছরের সংঘাতে ভারত যে অপমানের শিকার হয়েছিল, তার রেশ এখনো কাটেনি। এবার এমন কিছু হলে তার জবাব হবে আরও ভয়াবহ এবং তা কেবল সীমান্ত এলাকায় সীমাবদ্ধ থাকবে না।

আরওপড়ুন

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি পাকিস্তানিদের জন্য গর্বের: আতাউল্লাহ তারার

ইরানের সব বন্দর থেকে নৌ অবরোধ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মধ্যে যুদ্ধের কোনো সুযোগ নেই এবং এর পরিণাম হবে অত্যন্ত বিধ্বংসী। তিনি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে উদ্দেশ্য করে বলেন যে, ফাঁকা হুমকি না দিয়ে দিল্লির উচিত তাদের অভ্যন্তরীণ অস্থিরতা সামলানো। আসিফ স্মরণ করিয়ে দেন যে, গত বছরের ‘মারকা-ই-হাক’ (সত্যের লড়াই) অভিযানে পাকিস্তানি বিমান বাহিনীর পারফরম্যান্স বিশ্ববাসী দেখেছে।

বক্তব্যের শেষ দিকে তিনি আন্তর্জাতিক ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তবে তিনি স্পষ্ট করে দেন যে, দেশের সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তান পুরোপুরি প্রস্তুত এবং যেকোনো উসকানিতে তাদের প্রতিক্রিয়া হবে অত্যন্ত দ্রুত ও সুনির্দিষ্ট। বর্তমানে দুই দেশের সীমান্ত এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে এবং উভয় পক্ষই একে অপরকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিচ্ছে।

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি পাকিস্তানিদের জন্য গর্বের: আতাউল্লাহ তারার
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি পাকিস্তানিদের জন্য গর্বের: আতাউল্লাহ তারার

জুন ১৯, ২০২৬
ইরানের সব বন্দর থেকে নৌ অবরোধ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক

ইরানের সব বন্দর থেকে নৌ অবরোধ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

জুন ১৯, ২০২৬
এবার প্রতিমন্ত্রীর নামেই হচ্ছে শিবগঞ্জ মীর শাহে আলম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়
প্রধান সংবাদ

এবার প্রতিমন্ত্রীর নামেই হচ্ছে শিবগঞ্জ মীর শাহে আলম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়

জুন ১৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    0 shares
    Share 0 Tweet 0
  • যুবদল নেতাকে হত্যার পর কারাগারে, জামিনে বেরিয়ে আরেক নেতাকে খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • তহবিল ‘ফাঁকা’, ইসলামী ব্যাংকের চেক অন্যরাও নিচ্ছে না

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজীর

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইসলামী ব্যাংকের মালিকানা ফেরত চেয়ে অবস্থান কর্মসূচির ঘোষণা

ইসলামী ব্যাংকের মালিকানা ফেরত চেয়ে অবস্থান কর্মসূচির ঘোষণা

জুন ২০, ২০২৬
মামুনুল হককে নিয়ে স্পিকারের মন্তব্যের প্রতিবাদে ছাত্র মজলিসের বিক্ষোভ সমাবেশ

মামুনুল হককে নিয়ে স্পিকারের মন্তব্যের প্রতিবাদে ছাত্র মজলিসের বিক্ষোভ সমাবেশ

জুন ১৯, ২০২৬
চাঁদাবাজি বন্ধ করলে মানুষের ৩ ভাগের একভাগ শান্তি ফিরে আসবে

চাঁদাবাজি বন্ধ করলে মানুষের ৩ ভাগের একভাগ শান্তি ফিরে আসবে

জুন ১৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০