মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

বাক্‌স্বাধীনতায় আঘাতের অভিযোগ: বিবি সাওদার মুক্তি চাইলেন ব্যারিস্টার আরমান

তুর্জ খান - তুর্জ খান
এপ্রিল ৬, ২০২৬
A A
বাক্‌স্বাধীনতায় আঘাতের অভিযোগ: বিবি সাওদার মুক্তি চাইলেন ব্যারিস্টার আরমান
Share on FacebookShare on Twitter

ফেসবুকে দেশের জ্বালানি পরিস্থিতি ও সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করায় ভোলার বিবি সাওদা (৩৭) নামের এক নারীকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আরমান। তিনি এই ঘটনাকে বাক্‌স্বাধীনতার ওপর সরাসরি আঘাত এবং ‘ভয় দেখানোর রাজনীতি’ হিসেবে অভিহিত করেছেন। সোমবার (৬ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই প্রতিবাদ জানান।

ব্যারিস্টার আরমান জানান, গত ৫ এপ্রিল রাতে ভোলার জেলা গোয়েন্দা শাখার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল বিবি সাওদাকে তাঁর নিজের বাড়ি থেকে গ্রেফতার করে। এরপর তাঁকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে চালান দেওয়া হয়েছে। একজন সাধারণ নারীকে কেবল মতপ্রকাশের কারণে রাত ৮টায় বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া কোনো আইনি প্রক্রিয়া হতে পারে না বলে তিনি মন্তব্য করেন।

আরওপড়ুন

সরকারের সমালোচনা করায় জামায়াতের নারী নেত্রীকে গ্রেপ্তারের অভিযোগ

নোয়াখালীতে নলকূপ দিয়ে উঠছে গ্যাস, এলাকায় চাঞ্চল্য

ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ৫৪ ধারা দীর্ঘ সময় ধরে বিচারব্যবস্থার অপব্যবহারের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সাইবার ক্রাইম সেলকে ব্যবহার করে নাগরিকদের ব্যক্তিগত মতামত প্রকাশের জন্য ঘরে ঢুকে গ্রেফতার করার এই প্রবণতা গণতান্ত্রিক বাংলাদেশের জন্য একটি ‘অশনিসংকেত’। রাষ্ট্র যখন নাগরিকের কণ্ঠরোধ করার চেষ্টা করে, তখন প্রতিবাদ করাটা সবার দায়িত্ব বলে তিনি মনে করেন।

সাংসদ ব্যারিস্টার আরমান অবিলম্বে বিবি সাওদার মুক্তি দাবি করেছেন। তিনি বলেন, বিবি সাওদার মতো সাধারণ মানুষের প্রতিবাদী কণ্ঠকে এভাবে দমন করা কোনোভাবেই কাম্য নয়। এই গ্রেফতারের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং মানবাধিকার কর্মীদের মধ্যেও উদ্বেগের সৃষ্টি করেছে।

সম্পর্কিত খবর

সরকারের সমালোচনা করায় জামায়াতের নারী নেত্রীকে গ্রেপ্তারের অভিযোগ
জামায়াত

সরকারের সমালোচনা করায় জামায়াতের নারী নেত্রীকে গ্রেপ্তারের অভিযোগ

এপ্রিল ৭, ২০২৬
নোয়াখালীতে নলকূপ দিয়ে উঠছে গ্যাস, এলাকায় চাঞ্চল্য
বাংলাদেশ

নোয়াখালীতে নলকূপ দিয়ে উঠছে গ্যাস, এলাকায় চাঞ্চল্য

এপ্রিল ৬, ২০২৬
বরিশালে ঘের দখল নিয়ে যুবদল নেতাকে পেটালেন বিএনপি নেতা
বাংলাদেশ

বরিশালে ঘের দখল নিয়ে যুবদল নেতাকে পেটালেন বিএনপি নেতা

এপ্রিল ৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    0 shares
    Share 0 Tweet 0
  • গঠন হচ্ছে সংবিধান সংশোধন কমিটি, থাকছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর হয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী, যোগ্যতার প্রশ্নে তারেক রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • ইলিয়াস আলী গুমের রহস্য উন্মোচন: হত্যার পর লাশ ফেলা হয় ধলেশ্বরীতে!

    0 shares
    Share 0 Tweet 0
  • দলীয় পদ ছাড়ছেন জোনায়েদ সাকি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মার্কিন এআই কেন্দ্রগুলোতে হামলার হুমকি দিল ইরান

মার্কিন এআই কেন্দ্রগুলোতে হামলার হুমকি দিল ইরান

এপ্রিল ৭, ২০২৬
গুমের মামলার দেড় বছর: তদন্তে অগ্রগতি না থাকায় ‘মায়ের ডাক’-এর ক্ষোভ

গুমের মামলার দেড় বছর: তদন্তে অগ্রগতি না থাকায় ‘মায়ের ডাক’-এর ক্ষোভ

এপ্রিল ৭, ২০২৬
সরকারের সমালোচনা করায় জামায়াতের নারী নেত্রীকে গ্রেপ্তারের অভিযোগ

সরকারের সমালোচনা করায় জামায়াতের নারী নেত্রীকে গ্রেপ্তারের অভিযোগ

এপ্রিল ৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০