মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

বিবি সাওদা গ্রেপ্তার: সামাজিকমাধ্যমে সমালোচনার ঝড়

তুর্জ খান - তুর্জ খান
এপ্রিল ৭, ২০২৬
A A
সরকারের সমালোচনা করায় জামায়াতের নারী নেত্রীকে গ্রেপ্তারের অভিযোগ
Share on FacebookShare on Twitter

ভোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নারী কর্মী বিবি সাওদাকে গ্রেপ্তারের ঘটনা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের ব্যক্তিরা এ নিয়ে প্রকাশ্যে মতামত দিয়েছেন।

রোববার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে নিজ বাসা থেকে ভোলা পৌরসভার নারী কর্মী বিবি সাওদাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে আদালতে উপস্থাপন করে কারাগারে পাঠানোর আবেদন জানায় জেলা গোয়েন্দা পুলিশ।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক তার পোস্টে লিখেছেন, ভোলার জামায়াতকর্মী বিবি সাওদাকে গ্রেপ্তারের ঘটনা পুরনো ফ্যাসিবাদী নিপীড়নেরই অনুকরণ। তিন বছরের এক বাকপ্রতিবন্ধী শিশুর মাকে এভাবে বিনা অপরাধে নিজ বাসা থেকে মধ্যরাতে তুলে নেওয়া অমানবিক এবং ভিন্নমত দমনের বহিঃপ্রকাশ বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, যারা একসময় নিজেরাই নিপীড়নের শিকার ছিলেন, তাদের শাসনামলে এমন গ্রেপ্তার কাম্য নয়। অবিলম্বে বিবি সাওদার মুক্তি ও রাজনৈতিক হয়রানি বন্ধের দাবি জানান তিনি।

আরওপড়ুন

জামিন পেলেন সাওদা সুমি, জামিনের পরও থামছে না গ্রেফতার বিতর্ক

শীর্ষ কমান্ডারদের হত্যা ইরানি বাহিনীকে দমাতে পারবে না: মোজতবা খামেনি

বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর আইনজীবী এবং ‘থ্রি এস চেম্বার্স’-এর প্রধান এ এস এম শাহরিয়ার কবির সামাজিক মাধ্যমে লিখেছেন, একটি লেখনীর কারণেই ক্ষমতার আসন কেঁপে উঠেছে বলে তিনি মন্তব্য করেন।

গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতা আব্দুল কাদের প্রশ্ন তুলে বলেন, বর্তমান সরকার অতীতের পথ অনুসরণ করছে কি না, তা নিয়ে উদ্বেগ রয়েছে। একটি সমালোচনামূলক পোস্ট শেয়ারের কারণে একজন নারীকে গ্রেপ্তার করা হলে তা কী বার্তা দেয়—সে প্রশ্নও তোলেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল বলেন, দেশের বাস্তবচিত্র তুলে ধরা নাগরিকের সাংবিধানিক অধিকার। এই অভিযোগে গ্রেপ্তার ফ্যাসিবাদের পদাঙ্ক অনুসরণের নামান্তর বলে তিনি মন্তব্য করেন এবং অবিলম্বে মুক্তির দাবি জানান।

রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার তার পোস্টে দাবি করেন, একটি পোস্টের কারণেই ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার শেয়ার করা পোস্টের পর সংশ্লিষ্ট আইডিও উধাও হয়ে গেছে। তিনি নিঃশর্ত মুক্তির দাবি জানান।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন শাখার উপপরিদর্শক জুয়েল হোসেন খানের প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিবি সাওদা তার ফেসবুক আইডি থেকে সরকার ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন পোস্ট করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে তাদের নির্দেশেই তাকে গ্রেপ্তার করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং কারিগরি সমস্যার কারণে তাৎক্ষণিকভাবে বিস্তারিত বিশ্লেষণ সম্ভব হয়নি। তাকে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী সন্দেহভাজন হিসেবে হেফাজতে নেওয়া হয়েছে।

ঘটনার পর বাংলাদেশ জামায়াতে ইসলামী এক বিবৃতিতে গভীর উদ্বেগ ও নিন্দা জানায়। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াযযম হোসাইন হেলাল অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে।

সম্পর্কিত খবর

জামিন পেলেন সাওদা সুমি, জামিনের পরও থামছে না গ্রেফতার বিতর্ক
জামায়াত

জামিন পেলেন সাওদা সুমি, জামিনের পরও থামছে না গ্রেফতার বিতর্ক

এপ্রিল ৭, ২০২৬
শীর্ষ কমান্ডারদের হত্যা ইরানি বাহিনীকে দমাতে পারবে না: মোজতবা খামেনি
আন্তর্জাতিক

শীর্ষ কমান্ডারদের হত্যা ইরানি বাহিনীকে দমাতে পারবে না: মোজতবা খামেনি

এপ্রিল ৭, ২০২৬
আজ থেকে দিনে দুই বেলা চলবে সংসদ অধিবেশন
প্রধান সংবাদ

আজ থেকে দিনে দুই বেলা চলবে সংসদ অধিবেশন

এপ্রিল ৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    0 shares
    Share 0 Tweet 0
  • গঠন হচ্ছে সংবিধান সংশোধন কমিটি, থাকছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর হয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী, যোগ্যতার প্রশ্নে তারেক রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • ইলিয়াস আলী গুমের রহস্য উন্মোচন: হত্যার পর লাশ ফেলা হয় ধলেশ্বরীতে!

    0 shares
    Share 0 Tweet 0
  • দলীয় পদ ছাড়ছেন জোনায়েদ সাকি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জামিন পেলেন সাওদা সুমি, জামিনের পরও থামছে না গ্রেফতার বিতর্ক

জামিন পেলেন সাওদা সুমি, জামিনের পরও থামছে না গ্রেফতার বিতর্ক

এপ্রিল ৭, ২০২৬
শীর্ষ কমান্ডারদের হত্যা ইরানি বাহিনীকে দমাতে পারবে না: মোজতবা খামেনি

শীর্ষ কমান্ডারদের হত্যা ইরানি বাহিনীকে দমাতে পারবে না: মোজতবা খামেনি

এপ্রিল ৭, ২০২৬
মালয়েশিয়া থেকে আসছে অকটেনভর্তি জাহাজ

মালয়েশিয়া থেকে আসছে অকটেনভর্তি জাহাজ

এপ্রিল ৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০