মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সারা দেশে বিক্ষোভের ডাক

তুর্জ খান - তুর্জ খান
এপ্রিল ৭, ২০২৬
A A
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সারা দেশে বিক্ষোভের ডাক
Share on FacebookShare on Twitter

সরকার গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে—এমন অভিযোগ তুলে সারা দেশে বিক্ষোভ ও সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ ১১ দলীয় জোট। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এক বৈঠক শেষে এই কর্মসূচি ঘোষণা করা হয়। জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক আন্দোলনের এই রূপরেখা তুলে ধরেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৯ এপ্রিল শাহবাগে লিফলেট বিতরণের মাধ্যমে এই আন্দোলন শুরু হবে। এরপর ১১ এপ্রিল সারা দেশের প্রতিটি উপজেলা ও থানায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। পরদিন ১২ এপ্রিল সব জেলা শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল এবং ১৩ এপ্রিল ঢাকায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে একটি বিশেষ সেমিনার আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে মাওলানা মামুনুল হক অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সংস্কারের সিদ্ধান্তগুলোর বিষয়ে বিএনপি উপেক্ষা প্রদর্শন করছে। তিনি স্পষ্ট করে বলেন, গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত ১১ দলের এই রাজপথের আন্দোলন অব্যাহত থাকবে। যেকোনো মূল্যে জনগণের রায় আদায় করার অঙ্গীকার করে তিনি বলেন, দেশে ফ্যাসিবাদকে আর ফিরতে দেওয়া হবে না।

আরওপড়ুন

সংসদে ৯ বিল পাস, গুম আইন বিষয়ে যে সিদ্ধান্ত হলো

মনে হচ্ছে, বিএনপি পুরোনো পথেই হাঁটছে: বদিউল আলম মজুমদার

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের সঞ্চালনায় এই সংবাদ সম্মেলনে জোটের গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ এবি পার্টি, জাগপা ও লেবার পার্টির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। সকলেই ঐক্যবদ্ধভাবে গণভোটের দাবি আদায়ে সংহতি প্রকাশ করেন।

সম্পর্কিত খবর

আজ থেকে দিনে দুই বেলা চলবে সংসদ অধিবেশন
প্রধান সংবাদ

সংসদে ৯ বিল পাস, গুম আইন বিষয়ে যে সিদ্ধান্ত হলো

এপ্রিল ৭, ২০২৬
মনে হচ্ছে, বিএনপি পুরোনো পথেই হাঁটছে: বদিউল আলম মজুমদার
প্রধান সংবাদ

মনে হচ্ছে, বিএনপি পুরোনো পথেই হাঁটছে: বদিউল আলম মজুমদার

এপ্রিল ৭, ২০২৬
জামিন পেলেন সাওদা সুমি, জামিনের পরও থামছে না গ্রেফতার বিতর্ক
জামায়াত

জামিন পেলেন সাওদা সুমি, জামিনের পরও থামছে না গ্রেফতার বিতর্ক

এপ্রিল ৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    0 shares
    Share 0 Tweet 0
  • গঠন হচ্ছে সংবিধান সংশোধন কমিটি, থাকছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর হয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী, যোগ্যতার প্রশ্নে তারেক রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • ইলিয়াস আলী গুমের রহস্য উন্মোচন: হত্যার পর লাশ ফেলা হয় ধলেশ্বরীতে!

    0 shares
    Share 0 Tweet 0
  • দলীয় পদ ছাড়ছেন জোনায়েদ সাকি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালো রুমিন ফারহানা

মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালো রুমিন ফারহানা

এপ্রিল ৭, ২০২৬
ভেঙে দেওয়া হলো বিসিবির পরিচালনা পর্ষদ

ভেঙে দেওয়া হলো বিসিবির পরিচালনা পর্ষদ

এপ্রিল ৭, ২০২৬
মনে হচ্ছে, বিএনপি পুরোনো পথেই হাঁটছে: বদিউল আলম মজুমদার

মনে হচ্ছে, বিএনপি পুরোনো পথেই হাঁটছে: বদিউল আলম মজুমদার

এপ্রিল ৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০