বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

১৭ বছর পর ভাত খেলেন সেই ইনু মিয়া

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
এপ্রিল ১৫, ২০২৬
A A
১৭ বছর পর ভাত খেলেন সেই ইনু মিয়া
Share on FacebookShare on Twitter

ভোটকেন্দ্রে লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে এবং প্রিয় দল ও নেতার বিজয়ের অপেক্ষায় টানা ১৭ বছর ভাত না খাওয়ার কঠিন শপথ শেষ পর্যন্ত ভেঙেছেন কিশোরগঞ্জের কুলিয়ারচরের বৃদ্ধ মো. ইনু মিয়া (৮০)।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমের উপস্থিতিতে নেতাকর্মীদের সামনে আনুষ্ঠানিকভাবে ভাত খেয়ে তিনি তার দীর্ঘদিনের প্রতিজ্ঞার অবসান ঘটান।

ইনু মিয়া কুলিয়ারচর উপজেলার রামদি ইউনিয়নের পশ্চিম জগৎচর গ্রামের বাসিন্দা। পেশায় দিনমজুর এই বৃদ্ধ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার একনিষ্ঠ সমর্থক। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও তিনি রাজনৈতিকভাবে সচেতন হিসেবে এলাকায় পরিচিত।

আরওপড়ুন

শাহবাগে সহিংসতা, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাসহ তিনজনের রিমান্ড

‘মাহফুজ আলম ব্যর্থ, অজুহাত দিয়ে বাস্তবতা ঢেকে রাখা যায় না’

ঘটনার সূত্রপাত ২০০৮ সালের জাতীয় নির্বাচনে। জগৎচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গেলে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বাধার মুখে পড়েন তিনি। ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার কারণে তাকে লাইন থেকে টেনে বের করে মারধর ও অপমান করা হয়। এ ঘটনার পর তিনি শপথ নেন—বিএনপি ক্ষমতায় না আসা এবং শরীফুল আলম এমপি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি ভাত স্পর্শ করবেন না।

এরপর টানা ১৭ বছর তিনি ভাত ছাড়া জীবনযাপন করেন। পরিবারের সদস্য, প্রতিবেশী এমনকি শরীফুল আলম নিজে বাড়িতে গিয়ে অনুরোধ করলেও তিনি সিদ্ধান্তে অটল ছিলেন। এই সময়ে তিনি রুটি, কলা, মুড়ি ও চিড়া খেয়েই দিন কাটিয়েছেন।

ইনু মিয়ার স্ত্রী জোস্না বেগম জানান, স্বামীর কারণে পরিবারের অন্য সদস্যদেরও ভাত খেতে কষ্ট হতো, কিন্তু তাকে সিদ্ধান্ত থেকে সরানো যায়নি।

অবশেষে রাজনৈতিক পরিবর্তনের পর বিএনপি ক্ষমতায় আসা এবং শরীফুল আলম এমপি নির্বাচিত হয়ে মন্ত্রিসভায় স্থান পাওয়ায় তার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে। মঙ্গলবার প্রতিমন্ত্রীর হাতে ভাত খাওয়ার মধ্য দিয়ে তিনি শপথ ভাঙেন।

এ সময় আবেগঘন প্রতিক্রিয়ায় শরীফুল আলম বলেন, ইনু মিয়ার মতো ত্যাগী ও নিবেদিত কর্মীরাই দলের মূল শক্তি। তাদের ত্যাগের কারণেই নানা প্রতিকূলতার মধ্যেও দল টিকে আছে। তিনি ইনু মিয়ার জন্য সরকারি সহায়তার ঘোষণাও দেন।

সম্পর্কিত খবর

শাহবাগে সহিংসতা, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাসহ তিনজনের রিমান্ড
আওয়ামী লীগ

শাহবাগে সহিংসতা, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাসহ তিনজনের রিমান্ড

এপ্রিল ১৬, ২০২৬
‘মাহফুজ আলম ব্যর্থ, অজুহাত দিয়ে বাস্তবতা ঢেকে রাখা যায় না’
বাংলাদেশ

‘মাহফুজ আলম ব্যর্থ, অজুহাত দিয়ে বাস্তবতা ঢেকে রাখা যায় না’

এপ্রিল ১৬, ২০২৬
মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির দায়ে মৃত্যুদণ্ডের আইন চান হানজালা
বাংলাদেশ

মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির দায়ে মৃত্যুদণ্ডের আইন চান হানজালা

এপ্রিল ১৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে বাংকার, টানেল

    প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে বাংকার, টানেল

    0 shares
    Share 0 Tweet 0
  • এবার কানাডায় মাফিয়ার খপ্পরে ব্যাংক খেকো এস আলমের ভাই লাবু

    0 shares
    Share 0 Tweet 0
  • পরাশক্তি হওয়ার দৌড়ে এরদোয়ান; ১৩৩ সামরিক ঘাঁটি নিয়ে বিশ্বের ২য় বৃহত্তম সামরিক নেটওয়ার্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপিতে যোগ দিয়ে মেয়র নির্বাচন করার বিষয়ে যা বললেন মনজুর আলম

    0 shares
    Share 0 Tweet 0
  • সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

টিপাইমুখ বাঁধ আমাদের নিজেদের তৈরি দুর্যোগ: স্পিকার

টিপাইমুখ বাঁধ আমাদের নিজেদের তৈরি দুর্যোগ: স্পিকার

এপ্রিল ১৬, ২০২৬
শাহবাগে সহিংসতা, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাসহ তিনজনের রিমান্ড

শাহবাগে সহিংসতা, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাসহ তিনজনের রিমান্ড

এপ্রিল ১৬, ২০২৬
‘মাহফুজ আলম ব্যর্থ, অজুহাত দিয়ে বাস্তবতা ঢেকে রাখা যায় না’

‘মাহফুজ আলম ব্যর্থ, অজুহাত দিয়ে বাস্তবতা ঢেকে রাখা যায় না’

এপ্রিল ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০