Thursday, September 17, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি এনসিপি

শক্তি বাড়াচ্ছে এনসিপি, যুক্ত হচ্ছেন জুলাই নেতারা

April 16, 2026
A A
শক্তি বাড়াচ্ছে এনসিপি, যুক্ত হচ্ছেন জুলাই নেতারা

তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের সাংগঠনিক শক্তি বাড়াতে সক্রিয় হয়েছে। বৈষম্য ও ফ্যাসিবাদবিরোধী জুলাই গণঅভ্যুত্থানের পরিচিত অনেক মুখ ইতোমধ্যে দলটিতে যোগ দেওয়ার প্রক্রিয়ায় রয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে আপ বাংলাদেশ, এবি পার্টি এবং জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়ক ও সক্রিয় কর্মীদের সঙ্গে এনসিপির আলোচনা বেশ এগিয়েছে।

দলীয় সূত্র জানায়, দেশের বিভিন্ন পর্যায়ের নেতা, একাডেমিশিয়ান, সিভিল সোসাইটির প্রতিনিধি এবং তরুণ নেতৃত্বের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে এনসিপি। বিএনপির কিছু বঞ্চিত নেতা এবং গুরুত্বপূর্ণ নেতাদের সন্তানরাও দলটির সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে আগ্রহ দেখাচ্ছেন। এতে দলটির পরিধি আরও বিস্তৃত হবে বলে মনে করা হচ্ছে।

এনসিপির নেতারা বলছেন, জুলাইয়ের চেতনা বাস্তবায়নে বিচ্ছিন্নভাবে কাজ করার চেয়ে ঐক্যবদ্ধ হওয়াই বেশি কার্যকর। তাই গণতন্ত্রপন্থী এবং ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে তারা দলে স্বাগত জানাতে প্রস্তুত। ইতোমধ্যে বিভিন্ন ছাত্রসংগঠন, আন্দোলনের কর্মী এবং তরুণ নেতৃত্বের একটি অংশ এনসিপির সঙ্গে যুক্ত হওয়ার ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে।

এদিকে আপ বাংলাদেশের একটি বড় অংশ শিগগিরই এনসিপিতে যোগ দিতে পারে বলে জানা গেছে। তবে এবি পার্টির সঙ্গে একীভূত হওয়ার বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, নিবন্ধন ও নেতৃত্বসংক্রান্ত কিছু জটিলতা রয়েছে, যা সমাধান হলে অগ্রগতি সম্ভব।

সূত্র আরও জানায়, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রবাসী গবেষক, নারী নেতৃত্ব এবং ব্যবসায়ী মহলের সঙ্গেও এনসিপির আলোচনা চলছে। এর মাধ্যমে একটি বৃহত্তর রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার পরিকল্পনা করছে দলটি।

এনসিপির নেতারা মনে করছেন, জুলাই আন্দোলনের শক্তিগুলো ঐক্যবদ্ধ না হলে ভবিষ্যতের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করা কঠিন হবে। তাই ঐক্যের ভিত্তিতে একটি শক্তিশালী বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশের লক্ষ্য নিয়েই এগোচ্ছে দলটি।

আরওপড়ুন

আসিফ মাহমুদের লেনদেনের তথ্য চেয়ে বিএফআইইউতে দুদকের চিঠি

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল, পদোন্নতি পেলেন ৬ কর্মকর্তা

দলটির পরিকল্পনা অনুযায়ী, চলতি মাসে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হতে পারে, যেখানে সাংগঠনিক সম্প্রসারণ, নতুন সদস্য অন্তর্ভুক্তি এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। নতুন মুখদের অন্তর্ভুক্ত করে কেন্দ্রীয় কমিটির আকারও বাড়ানো হতে পারে।

এনসিপি জানিয়েছে, যারা সরাসরি দলে যোগ না দিয়ে আন্দোলনমুখী কর্মকাণ্ডে সক্রিয় থাকবেন, তাদের প্রতিও সমর্থন থাকবে। একইসঙ্গে জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সব রাজনৈতিক ও সামাজিক শক্তির সঙ্গে সমন্বয় বজায় রাখার কথা বলেছে দলটি।

Related Posts

আসিফ মাহমুদের লেনদেনের তথ্য চেয়ে বিএফআইইউতে দুদকের চিঠি
এনসিপি

আসিফ মাহমুদের লেনদেনের তথ্য চেয়ে বিএফআইইউতে দুদকের চিঠি

September 17, 2026
দেশবিরোধী ষড়যন্ত্র পুলিশ কর্তার চেয়ারে বসে
বাংলাদেশ

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল, পদোন্নতি পেলেন ৬ কর্মকর্তা

September 17, 2026
অনৈতিক কাজের সময় শয়নকক্ষ থেকে তরুণীসহ ওলামা দল নেতা আটক
বাংলাদেশ

অনৈতিক কাজের সময় শয়নকক্ষ থেকে তরুণীসহ ওলামা দল নেতা আটক

September 17, 2026

সপ্তাহের সেরা

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

সর্বশেষ খবর

আসিফ মাহমুদের লেনদেনের তথ্য চেয়ে বিএফআইইউতে দুদকের চিঠি

আসিফ মাহমুদের লেনদেনের তথ্য চেয়ে বিএফআইইউতে দুদকের চিঠি

September 17, 2026
নির্বাচন পরিচালনা বিধিমালায় সংশোধন, ‘নৌকা’ প্রতীক স্থগিত, যুক্ত হলো ‘না’ ভো

নির্বাচন পরিচালনা বিধিমালায় সংশোধন, ‘নৌকা’ প্রতীক স্থগিত, যুক্ত হলো ‘না’ ভো

September 17, 2026
দেশবিরোধী ষড়যন্ত্র পুলিশ কর্তার চেয়ারে বসে

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল, পদোন্নতি পেলেন ৬ কর্মকর্তা

September 17, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০