বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

বার কাউন্সিলের নির্বাচন স্থগিত

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
এপ্রিল ১৬, ২০২৬
A A
বার কাউন্সিলের নির্বাচন স্থগিত
Share on FacebookShare on Twitter

সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের ২০২৬ সালের সদস্য নির্বাচন স্থগিত করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতির কারণে আগামী ১৯ মে নির্ধারিত ভোটগ্রহণের সূচি বাতিল করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) রাতে বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট বিরাজ করছে। এ পরিস্থিতিতে সাধারণ আসনের ৭টি এবং আঞ্চলিক আসনের ৭টি পদে প্রতিদ্বন্দ্বী আইনজীবীদের পক্ষে সারা দেশে নির্বিঘ্নে নির্বাচনি প্রচারণা চালানো কঠিন হয়ে পড়তে পারে। পাশাপাশি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, ঢাকা আইনজীবী সমিতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিসহ বিভিন্ন জেলা বার সমিতির পক্ষ থেকেও নির্বাচন স্থগিতের জন্য আবেদন জানানো হয়েছিল। এসব বিষয় গুরুত্বসহকারে বিবেচনা করে পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী ১৯ মে’র নির্বাচন স্থগিত করা হয়েছে।

আরওপড়ুন

সংসদের সাউন্ড সিস্টেম স্থাপনে দুর্নীতি, ঠিকাদারকে জিজ্ঞাসাবাদ

শাহবাগে সহিংসতা, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাসহ তিনজনের রিমান্ড

এর আগে, গত ২ এপ্রিল বার কাউন্সিলের চেয়ারম্যান ও বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১৯ মে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওই সভায় ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এএসএম বখতিয়ার আনোয়ার, লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট আবদুল আল মামুনসহ কাউন্সিলের বিভিন্ন কমিটির শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে অ্যাডহক কমিটির মাধ্যমে বাংলাদেশ বার কাউন্সিলের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

বর্তমান পরিস্থিতিতে নির্বাচন স্থগিত হওয়ায় পরবর্তী পদক্ষেপ ও নতুন সময়সূচি নিয়ে আইনজীবীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের আশা, পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুতই নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।

সম্পর্কিত খবর

সংসদের সাউন্ড সিস্টেম স্থাপনে দুর্নীতি, ঠিকাদারকে জিজ্ঞাসাবাদ
প্রধান সংবাদ

সংসদের সাউন্ড সিস্টেম স্থাপনে দুর্নীতি, ঠিকাদারকে জিজ্ঞাসাবাদ

এপ্রিল ১৬, ২০২৬
শাহবাগে সহিংসতা, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাসহ তিনজনের রিমান্ড
আওয়ামী লীগ

শাহবাগে সহিংসতা, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাসহ তিনজনের রিমান্ড

এপ্রিল ১৬, ২০২৬
‘মাহফুজ আলম ব্যর্থ, অজুহাত দিয়ে বাস্তবতা ঢেকে রাখা যায় না’
বাংলাদেশ

‘মাহফুজ আলম ব্যর্থ, অজুহাত দিয়ে বাস্তবতা ঢেকে রাখা যায় না’

এপ্রিল ১৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে বাংকার, টানেল

    প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে বাংকার, টানেল

    0 shares
    Share 0 Tweet 0
  • এবার কানাডায় মাফিয়ার খপ্পরে ব্যাংক খেকো এস আলমের ভাই লাবু

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপিতে যোগ দিয়ে মেয়র নির্বাচন করার বিষয়ে যা বললেন মনজুর আলম

    0 shares
    Share 0 Tweet 0
  • পরাশক্তি হওয়ার দৌড়ে এরদোয়ান; ১৩৩ সামরিক ঘাঁটি নিয়ে বিশ্বের ২য় বৃহত্তম সামরিক নেটওয়ার্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সংসদের সাউন্ড সিস্টেম স্থাপনে দুর্নীতি, ঠিকাদারকে জিজ্ঞাসাবাদ

সংসদের সাউন্ড সিস্টেম স্থাপনে দুর্নীতি, ঠিকাদারকে জিজ্ঞাসাবাদ

এপ্রিল ১৬, ২০২৬
ভঙ্গুর অর্থনীতি, বিপর্যস্ত জনজীবন, তার মাঝেই বিলাসী বাসভবনের পরিকল্পনা প্রধানমন্ত্রীর

ভঙ্গুর অর্থনীতি, বিপর্যস্ত জনজীবন, তার মাঝেই বিলাসী বাসভবনের পরিকল্পনা প্রধানমন্ত্রীর

এপ্রিল ১৬, ২০২৬
পাঁচ নবজাতকের দায়িত্বে দিশেহারা পরিবার সহায়তায় এগিয়ে এলেন ড. শফিকুল ইসলাম মাসুদ

পাঁচ নবজাতকের দায়িত্বে দিশেহারা পরিবার সহায়তায় এগিয়ে এলেন ড. শফিকুল ইসলাম মাসুদ

এপ্রিল ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০