শনিবার, জুলাই ২৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

অস্ত্র ঠেকিয়ে ২২০০ লিটার তেল লুটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

এপ্রিল ১৬, ২০২৬
A A
অস্ত্র ঠেকিয়ে ২২০০ লিটার তেল লুটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
Share on FacebookShare on Twitter

নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচরে পাঁচটি মাছ ধরা ট্রলারের জন্য সংরক্ষিত ২২০০ লিটার ডিজেল লুটের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পশ্চিম মাইজচরা গ্রামের চৌধুরী বাজার এলাকায় এই ঘটনা ঘটে। লুট হওয়া এই জ্বালানি তেলের বাজারমূল্য প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা বলে জানা গেছে।

অভিযুক্ত মো. নিজাম উদ্দিন চৌধুরী আন্ডারচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। ভুক্তভোগী ট্রলার মালিক সিরাজ মাঝির দাবি, সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় চট্টগ্রামের ডিপো থেকে সংগৃহীত এই ডিজেল লক্ষ্মীপুরের রামগতিতে নেওয়া হচ্ছিল। পথিমধ্যে নিজাম ও তাঁর সহযোগীরা পিকআপ ভ্যানটি আটকে চালককে অস্ত্রের মুখে জিম্মি করে তেলসহ গাড়িটি লুট করে নিয়ে যায়।

পরদিন বুধবার পরিত্যক্ত অবস্থায় পিকআপ ভ্যানটি উদ্ধার করা গেলেও তেলের সন্ধান পাওয়া যায়নি। ভুক্তভোগীর অভিযোগ, নিজাম উদ্দিন এখন তেল ফেরত দেওয়ার বিনিময়ে ১ লাখ টাকা দাবি করছেন। এছাড়া লুটের সময় চালকের কাছ থেকে নগদ টাকা ও মেশিনের পার্টস ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেছেন তিনি।

আরওপড়ুন

রাজধানীতে গোলাগুলি, যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিহত শিশুটি তারই ছেলে

তবে অভিযুক্ত বিএনপি নেতা নিজাম উদ্দিন চৌধুরী তাঁর বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, প্রকৃত অপরাধীদের নাম জানলেও ভুক্তভোগী রহস্যজনক কারণে তাঁদের নাম প্রকাশ করছেন না। তিনি এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, ভুক্তভোগী বিষয়টি পুলিশকে মৌখিকভাবে জানিয়েছেন। তবে তিনি নিজেই প্রথমে তেল উদ্ধারের চেষ্টা করবেন বলে পুলিশকে অনুরোধ করেছেন। যদি তিনি ব্যর্থ হন, তবে পুলিশ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

সম্পর্কিত খবর

রাজধানীতে গোলাগুলি, যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২
বাংলাদেশ

রাজধানীতে গোলাগুলি, যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

জুলাই ২৫, ২০২৬
মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিহত শিশুটি তারই ছেলে
বাংলাদেশ

মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিহত শিশুটি তারই ছেলে

জুলাই ২৫, ২০২৬
নামাজ পড়াতে গিয়ে পরপর দুই জুমা বিএনপির বাধার মুখে জামায়াত এমপি নাজিব মোমেন
জামায়াত

নামাজ পড়াতে গিয়ে পরপর দুই জুমা বিএনপির বাধার মুখে জামায়াত এমপি নাজিব মোমেন

জুলাই ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রাজধানীতে গোলাগুলি, যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

রাজধানীতে গোলাগুলি, যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

জুলাই ২৫, ২০২৬
মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিহত শিশুটি তারই ছেলে

মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিহত শিশুটি তারই ছেলে

জুলাই ২৫, ২০২৬
মোজতবা খামেনি তার পিতার চেয়ে পারমাণবিক অস্ত্র অর্জনে অনেক বেশি আগ্রহী

মোজতবা খামেনি তার পিতার চেয়ে পারমাণবিক অস্ত্র অর্জনে অনেক বেশি আগ্রহী

জুলাই ২৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০