বুধবার, আগস্ট ১২, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিহত শিশুটি তারই ছেলে

জুলাই ২৫, ২০২৬
A A
মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিহত শিশুটি তারই ছেলে
Share on FacebookShare on Twitter

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত হওয়ার পর তার মরদেহ উদ্ধার করতে গিয়ে এক মর্মান্তিক ও হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে। দুর্ঘটনাস্থলে পৌঁছে পুলিশের টহলদলের এক সদস্য দেখতে পান, নিহত ১০ বছরের শিশুটি আর কেউ নয়, তারই নিজের সন্তান।

শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে শহরের গাইটাল আবদুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জনতা স্কুল রোড এলাকায় এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মো. তুহিন (১০) ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা মো. সামছুল ইসলাম কিশোরগঞ্জ সদর মডেল থানায় পুলিশ কনস্টেবল (গাড়িচালক) হিসেবে দায়িত্বরত। তাদের মূল বাড়ি পার্শ্ববর্তী নেত্রকোনা জেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে বাসা থেকে সাইকেল নিয়ে বের হয়ে জনতা স্কুল রোড এলাকায় রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির সিমেন্টবোঝাই ট্রাক তুহিনকে সরাসরি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

আরওপড়ুন

রূপসায় যুবদলের কর্মীকে গুলি করে হত্যা

‘জামায়াত নেতারা আওয়ামী লীগকে মাফ করার কথা বলেননি’: রিজভীর বক্তব্যের প্রতিবাদে মাওলানা আব্দুল হালিম

দুর্ঘটনার খবর পেয়ে অজ্ঞাত শিশুর পরিচয় না জেনেই থানা থেকে টহলদলের সদস্য হয়ে দুর্ঘটনাস্থলে ছুটে যান কনস্টেবল সামছুল হক। সেখানে পৌঁছে সন্তানের নিথর ও রক্তাক্ত দেহ দেখে স্তব্ধ হয়ে যান তিনি এবং কান্নায় ভেঙে পড়েন। এমন মর্মান্তিক দৃশ্যে উপস্থিত সহকর্মী পুলিশ সদস্য ও স্থানীয় পথচারীদের মাঝেও গভীর শোকের ছায়া নেমে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা জানান, সামসুল ইসলাম তাঁদের থানার একজন অত্যন্ত দায়িত্বশীল সদস্য। মর্মান্তিক এ ঘটনায় থানায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে, তাকে গ্রেপ্তারে অভিযান চলছে এবং আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

সম্পর্কিত খবর

রূপসায় যুবদলের কর্মীকে গুলি করে হত্যা
বাংলাদেশ

রূপসায় যুবদলের কর্মীকে গুলি করে হত্যা

আগস্ট ১২, ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডাকল জামায়াত
জামায়াত

‘জামায়াত নেতারা আওয়ামী লীগকে মাফ করার কথা বলেননি’: রিজভীর বক্তব্যের প্রতিবাদে মাওলানা আব্দুল হালিম

আগস্ট ১২, ২০২৬
১৭ বছর পর পড়াশোনায় ফিরে ছেলের সঙ্গে মা পেলেন জিপিএ-৫
বাংলাদেশ

১৭ বছর পর পড়াশোনায় ফিরে ছেলের সঙ্গে মা পেলেন জিপিএ-৫

আগস্ট ১২, ২০২৬

সপ্তাহের সেরা

  • কিশোরগঞ্জ জেলা প্রশাসক বিএনপি নেতা ভিপি সোহেলের ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীর ভিডিও ভাইরাল

    কিশোরগঞ্জ জেলা প্রশাসক বিএনপি নেতা ভিপি সোহেলের ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীর ভিডিও ভাইরাল

    0 shares
    Share 0 Tweet 0
  • হিন্দু নারীর ঘরে আপত্তিকর অবস্থায় যুবদল নেতা আটক, পুলিশে সোপর্দ

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সমকামিতার অভিযোগে ঢাবির এসএম হল থেকে বহিষ্কার ছাত্রদল নেতা!

সমকামিতার অভিযোগে ঢাবির এসএম হল থেকে বহিষ্কার ছাত্রদল নেতা!

আগস্ট ১২, ২০২৬
বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেবো না: অর্থমন্ত্রী

বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেবো না: অর্থমন্ত্রী

আগস্ট ১২, ২০২৬
রূপসায় যুবদলের কর্মীকে গুলি করে হত্যা

রূপসায় যুবদলের কর্মীকে গুলি করে হত্যা

আগস্ট ১২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০