রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

সরকারের অভ্যন্তরীণ ঋণ ১১ লাখ কোটি টাকা ছুঁইছুঁই

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
এপ্রিল ১৭, ২০২৬
A A
চার ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল সরকার
Share on FacebookShare on Twitter

দেশের অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের ঋণের পরিমাণ দ্রুত বেড়ে ১১ লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে। চলতি বছরের জানুয়ারি শেষে এ ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১০ লাখ ৯৪ হাজার ৩৭৮ কোটি টাকা, যা এক বছর আগে ছিল ৯ লাখ ৪২ হাজার ৫০৭ কোটি টাকা। অর্থাৎ এক বছরে ঋণ বেড়েছে ১ লাখ ৫১ হাজার ৮৭১ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এতে ব্যাংক ও ব্যাংকবহির্ভূত খাত থেকে সরকারের নেওয়া ঋণের বিস্তারিত চিত্র তুলে ধরা হয়।

প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সময়ে সরকার অভ্যন্তরীণ উৎস থেকে ৭২ হাজার ৬৪৭ কোটি টাকা ঋণ নিয়েছে। আগের অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৪০ হাজার ১৪৪ কোটি টাকা। ফলে ঋণের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে।

এ সময়ে ব্যাংক খাত থেকে নেওয়া ঋণের পরিমাণ ৬৪ হাজার ৯২৩ কোটি টাকা এবং ব্যাংকবহির্ভূত খাত থেকে ৭ হাজার ৭২৩ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে ব্যাংক খাত থেকে নেওয়া ঋণ ছিল ১৫ হাজার ৫৩১ কোটি টাকা এবং ব্যাংকবহির্ভূত খাত থেকে ২৪ হাজার ৬১২ কোটি টাকা।

সংশ্লিষ্টরা বলছেন, রাজস্ব ঘাটতি, নির্বাচনসংক্রান্ত ব্যয়, নতুন ব্যাংকে বিনিয়োগ এবং প্রশাসনিক ব্যয় মেটাতে সরকারকে অভ্যন্তরীণ উৎসের ওপর বেশি নির্ভর করতে হয়েছে।

আরওপড়ুন

সরকারি পুকুরে বিএনপি নেতার মাটি বিক্রির মহোৎসব

ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ এস আলমের হাতে ফেরানোর দাবি চাকরিচ্যুতদের

প্রতি বছর বাজেটে বড় অঙ্কের ঘাটতি থাকায় তা পূরণে অভ্যন্তরীণ ও বৈদেশিক—দুই উৎস থেকেই ঋণ নেওয়া হয়। তবে বৈদেশিক সহায়তা কম হলে অভ্যন্তরীণ উৎসের ওপর নির্ভরতা বাড়ে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, জানুয়ারি পর্যন্ত ব্যাংক খাত থেকে সরকারের মোট ঋণ দাঁড়িয়েছে ৬ লাখ ১০ হাজার ৯৫৩ কোটি টাকা এবং ব্যাংকবহির্ভূত খাতে ৪ লাখ ৮৩ হাজার ৪২৪ কোটি টাকা।

এদিকে চলতি অর্থবছরের শুরু থেকে ৩০ মার্চ পর্যন্ত সরকার মোট ১ লাখ ৬ হাজার ৫১ কোটি টাকা ঋণ নিয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। ফলে ব্যাংকব্যবস্থায় সরকারের মোট ঋণ স্থিতি বেড়ে ৬ লাখ ৫৬ হাজার ৯৫৬ কোটি টাকায় পৌঁছেছে।

অন্যদিকে, সরকারের বৈদেশিক ঋণের পরিমাণও বেড়ে উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে।

সম্পর্কিত খবর

সরকারি পুকুরে বিএনপি নেতার মাটি বিক্রির মহোৎসব
বাংলাদেশ

সরকারি পুকুরে বিএনপি নেতার মাটি বিক্রির মহোৎসব

এপ্রিল ১৯, ২০২৬
ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ এস আলমের হাতে ফেরানোর দাবি চাকরিচ্যুতদের
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ এস আলমের হাতে ফেরানোর দাবি চাকরিচ্যুতদের

এপ্রিল ১৯, ২০২৬
আদাবরে চাঁদাবাজি বন্ধের দাবিতে থানা ঘেরাও, মামলা, আটক ৫
বাংলাদেশ

জনমনে ক্ষোভ: দিশেহারা ব্যবসায়ীরা

এপ্রিল ১৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে বাংকার, টানেল

    0 shares
    Share 0 Tweet 0
  • গাজীপুরে ‘অপহৃত’ সেই ইমামের মেয়েকে উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • এবার কানাডায় মাফিয়ার খপ্পরে ব্যাংক খেকো এস আলমের ভাই লাবু

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপি থেকে ফারহার পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সরকারি পুকুরে বিএনপি নেতার মাটি বিক্রির মহোৎসব

সরকারি পুকুরে বিএনপি নেতার মাটি বিক্রির মহোৎসব

এপ্রিল ১৯, ২০২৬
ব্যাংক লুটেরা এস আলমের গ্রেফতার দাবি গ্রাহকদের: ১৫ দিনব্যাপী কর্মসূচী ঘোষণা

ব্যাংক লুটেরা এস আলমের গ্রেফতার দাবি গ্রাহকদের: ১৫ দিনব্যাপী কর্মসূচী ঘোষণা

এপ্রিল ১৯, ২০২৬
চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে বিকল্প শক্তি গড়ে তুলতে হবে

চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে বিকল্প শক্তি গড়ে তুলতে হবে

এপ্রিল ১৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০