শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
এপ্রিল ১৮, ২০২৬
A A
যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান
Share on FacebookShare on Twitter

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং এখন কেবল কয়েকটি বিষয়েই সমঝোতা বাকি রয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) তুরস্কের আন্টালিয়া কূটনীতি ফোরামে বক্তব্য দিতে গিয়ে তিনি এ তথ্য জানান।

ইসহাক দার বলেন, দক্ষিণ এশিয়া—বিশেষ করে পাকিস্তান—অপরিসীম সম্ভাবনাময় হলেও প্রায় ২০০ কোটি মানুষের এই অঞ্চলের মোট জিডিপি মাত্র ৪ ট্রিলিয়ন ডলার, যা প্রত্যাশার তুলনায় কম। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার প্রভাব এ অঞ্চলের অর্থনীতি ও বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলেছে।

তিনি আরও বলেন, এই দীর্ঘস্থায়ী বিরোধ নিরসনে শুরু থেকেই কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান এবং দুই দেশের মধ্যে সংলাপ এগিয়ে নিতে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

আঞ্চলিক বাণিজ্য প্রসঙ্গে দার বলেন, দক্ষিণ এশিয়ায় কার্যকর কোনো আনুষ্ঠানিক বাণিজ্য কাঠামো নেই। তাই পারস্পরিক যোগাযোগ ও বাণিজ্য সম্প্রসারণ অত্যন্ত জরুরি।

তিনি ট্রানজিট বাণিজ্যের জন্য পাকিস্তানকে একটি সম্ভাবনাময় কেন্দ্র হিসেবেও উল্লেখ করেন।

আরওপড়ুন

সামরিক শক্তি বাড়াচ্ছে তুরস্ক: যুক্ত হচ্ছে নতুন কমান্ডো ব্রিগেড

হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিল ইরানি সামরিক বাহিনী

ইসহাক দার জানান, প্রায় ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংলাপ পুনরায় এগিয়ে নেওয়ার ক্ষেত্রে পাকিস্তানের সম্পৃক্ততা একটি গুরুত্বপূর্ণ অর্জন।

এছাড়া লেবাননে যুদ্ধবিরতির পর গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় চালু হওয়াকে তিনি ইতিবাচক পদক্ষেপ হিসেবে স্বাগত জানান।
সূত্র: সামা টিভি

সম্পর্কিত খবর

সামরিক শক্তি বাড়াচ্ছে তুরস্ক: যুক্ত হচ্ছে নতুন কমান্ডো ব্রিগেড
আন্তর্জাতিক

সামরিক শক্তি বাড়াচ্ছে তুরস্ক: যুক্ত হচ্ছে নতুন কমান্ডো ব্রিগেড

এপ্রিল ১৮, ২০২৬
হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিল ইরানি সামরিক বাহিনী
আন্তর্জাতিক

হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিল ইরানি সামরিক বাহিনী

এপ্রিল ১৮, ২০২৬
পবিত্র কোরআনের বিশুদ্ধতা রক্ষায় ৮,৬৭২টি অননুমোদিত কোরআন সমুদ্রে বিসর্জন দিল মালয়েশিয়া
আন্তর্জাতিক

পবিত্র কোরআনের বিশুদ্ধতা রক্ষায় ৮,৬৭২টি অননুমোদিত কোরআন সমুদ্রে বিসর্জন দিল মালয়েশিয়া

এপ্রিল ১৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে বাংকার, টানেল

    0 shares
    Share 0 Tweet 0
  • এবার কানাডায় মাফিয়ার খপ্পরে ব্যাংক খেকো এস আলমের ভাই লাবু

    0 shares
    Share 0 Tweet 0
  • গাজীপুরে ‘অপহৃত’ সেই ইমামের মেয়েকে উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপিতে যোগ দিয়ে মেয়র নির্বাচন করার বিষয়ে যা বললেন মনজুর আলম

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

এসএসসি পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

এসএসসি পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

এপ্রিল ১৮, ২০২৬
ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের মুখে সুন্দরবন

ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের মুখে সুন্দরবন

এপ্রিল ১৮, ২০২৬
সামরিক শক্তি বাড়াচ্ছে তুরস্ক: যুক্ত হচ্ছে নতুন কমান্ডো ব্রিগেড

সামরিক শক্তি বাড়াচ্ছে তুরস্ক: যুক্ত হচ্ছে নতুন কমান্ডো ব্রিগেড

এপ্রিল ১৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০