সোমবার, জুলাই ২৭, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

পার্বত্য চট্টগ্রাম নিয়ে জাতিসংঘে অপপ্রচার ‘রাষ্ট্রবিরোধী চক্রান্ত’

ঢাকা ও রাঙামাটিতে বিক্ষোভ

এপ্রিল ২৬, ২০২৬
A A
পার্বত্য চট্টগ্রাম নিয়ে জাতিসংঘে অপপ্রচার ‘রাষ্ট্রবিরোধী চক্রান্ত’
Share on FacebookShare on Twitter

জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের ২৫তম অধিবেশনে পার্বত্য চট্টগ্রাম নিয়ে ‘ভুল ও বিভ্রান্তিকর’ তথ্য উপস্থাপনের অভিযোগে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণের প্রতিবাদে ঢাকা ও পার্বত্য অঞ্চলে নিন্দা, মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচি থেকে জাতিসংঘে দেওয়া বক্তব্যকে ‘রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র’ ও ‘চরম মিথ্যাচার’ হিসেবে আখ্যা দেওয়া হয়।

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। এর আগে শুক্রবার জুমার নামাজের পর রাঙামাটি শহরের বনরূপা চত্বরে সংগঠনটির জেলা শাখা একই দাবিতে বিক্ষোভ সমাবেশ আয়োজন করে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

ঢাকার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সাংগঠনিক সম্পাদক শেখ আহমেদ রাজু বলেন, জাতিসংঘের মঞ্চে পার্বত্য অঞ্চল, বাংলাদেশ সরকার ও নিরাপত্তা বাহিনী সম্পর্কে যে একপাক্ষিক চিত্র তুলে ধরা হয়েছে, তা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তাঁর মতে, পাহাড়ে সেনাবাহিনী সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে আসছে, অথচ একটি মহল বিদেশে বসে বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

রাঙামাটির সমাবেশে পিসিসিপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিব আজম বলেন, সংবিধান, শান্তিচুক্তি ও প্রচলিত আইন অনুযায়ী পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলো ‘উপজাতি’ বা ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’ হিসেবে স্বীকৃত, ‘আদিবাসী’ হিসেবে নয়। ইতিহাস বিকৃত করে জাতিসংঘে দেওয়া বক্তব্য দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হানে বলেও তিনি মন্তব্য করেন।

আরওপড়ুন

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

বিএনপি নেতাদের হত্যায় ভাড়া করা হচ্ছে বহিরাগত পেশাদার কিলার

পিসিসিপির কেন্দ্রীয় সভাপতি শাহাদাত হোসেন কায়েস বলেন, যারা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেশের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

সমাবেশগুলো থেকে পাহাড়ের স্থিতিশীলতা রক্ষায় কয়েকটি দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে—শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়নের আগে আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর অবৈধ অস্ত্র উদ্ধার, বিতর্কিত ধারাগুলো বাতিল করে বাঙালি প্রতিনিধি অন্তর্ভুক্তির মাধ্যমে বৈষম্যহীন ভূমি কমিশন পুনর্গঠন, দ্রুত নিরপেক্ষ ভূমি জরিপ সম্পন্ন করে মালিকানা নিশ্চিত করা, রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং পাহাড়ে নিরাপত্তা জোরদার করা।

ঢাকার সমাবেশে সাংবাদিক মেহেদী হাসান পলাশ, পিসিসিপির প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার সাহাদাৎ ফারাজী সাকিব, স্টুডেন্ট ফর সভারেন্টির আহ্বায়ক জিয়াউল হক এবং নাগরিক পরিষদের ঢাকা মহানগর সভাপতি মুস্তফা ইযহাযসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। অন্যদিকে রাঙামাটির সমাবেশে জেলা সভাপতি তাজুল ইসলাম তাজের সভাপতিত্বে স্থানীয় ব্যবসায়ী ও অটোরিকশা চালক সমিতির নেতারা সংহতি প্রকাশ করেন।

সম্পর্কিত খবর

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
আওয়ামী লীগ

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

জুলাই ২৭, ২০২৬
বিএনপি নেতাদের হত্যায় ভাড়া করা হচ্ছে বহিরাগত পেশাদার কিলার
প্রধান সংবাদ

বিএনপি নেতাদের হত্যায় ভাড়া করা হচ্ছে বহিরাগত পেশাদার কিলার

জুলাই ২৭, ২০২৬
পে স্কেল দুই বছর পেছানোর সুপারিশ আইএমএফের, আমলে নিতে চায় না সরকার
প্রধান সংবাদ

পে স্কেল দুই বছর পেছানোর সুপারিশ আইএমএফের, আমলে নিতে চায় না সরকার

জুলাই ২৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0
  • দেবিদ্বারে শিশু পেটানো ভাইরাল মাদরাসা শিক্ষকের পরিচয় মিলল, দ্রুত গ্রেপ্তারের দাবি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আন্দোলন হলেই লাঠিচার্জ করা যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট

আন্দোলন হলেই লাঠিচার্জ করা যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট

জুলাই ২৭, ২০২৬
লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: মোজতবা খামেনি

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: মোজতবা খামেনি

জুলাই ২৭, ২০২৬
বৃদ্ধাকে নির্যাতনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

বৃদ্ধাকে নির্যাতনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

জুলাই ২৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০