সোমবার, এপ্রিল ২৭, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

চট্টগ্রামে লাঠি ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা

তুর্জ খান - তুর্জ খান
এপ্রিল ২৭, ২০২৬
A A
চট্টগ্রামে লাঠি ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা
Share on FacebookShare on Twitter

চট্টগ্রামের সাতকানিয়ায় একদল মুখোশধারী দুর্বৃত্তের হামলায় মুহাম্মদ শাহাদাত (৩০) নামে এক জামায়াত কর্মী নিহত হয়েছেন। সোমবার ভোরে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে রবিবার রাত ১১টার দিকে সাতকানিয়ার রাস্তার মাথা এলাকায় চায়ের দোকানে বসে থাকা অবস্থায় তাঁর ওপর এই বর্বরোচিত হামলা চালানো হয়।

নিহত শাহাদাত উপজেলার উত্তর ঢেমশা ইউনিয়নের মাইজপাড়া এলাকার বাসিন্দা ছিলেন এবং স্থানীয় এলাকায় একটি চায়ের দোকান চালাতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার রাতে দুটি মোটরসাইকেল ও একটি সিএনজি অটোরিকশায় করে ১০-১৫ জন মুখোশধারী ব্যক্তি দেশীয় অস্ত্রসহ দোকানে এসে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাঁকে লাঠি ও হাতুড়ি দিয়ে বেধড়ক মারধর করে।

আরওপড়ুন

ছবি তুলবেন না, আমাদের সমস্যা হবে: শিবির সভাপতিকে ছাত্রদল সভাপতি রাকিব

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র নিতে ইসিকে নির্দেশ

স্থানীয় লোকজন আহত শাহাদাতকে উদ্ধারে এগিয়ে আসতে চাইলে দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ভয়ভীতি প্রদর্শন করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়া হয়। সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের পর সোমবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পুলিশ জানিয়েছে, শাহাদাত একসময় জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং তাঁর নামে সাতকানিয়া ও কোতোয়ালি থানায় একাধিক মামলাও রয়েছে। নিহতের পরিবার এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে। সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত খবর

ছবি তুলবেন না, আমাদের সমস্যা হবে: শিবির সভাপতিকে ছাত্রদল সভাপতি রাকিব
বাংলাদেশ

ছবি তুলবেন না, আমাদের সমস্যা হবে: শিবির সভাপতিকে ছাত্রদল সভাপতি রাকিব

এপ্রিল ২৭, ২০২৬
এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র নিতে ইসিকে নির্দেশ
এনসিপি

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র নিতে ইসিকে নির্দেশ

এপ্রিল ২৭, ২০২৬
শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে উচ্চমাত্রার সতর্কতা জারি, নিরাপত্তা জোরদার
বাংলাদেশ

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে উচ্চমাত্রার সতর্কতা জারি, নিরাপত্তা জোরদার

এপ্রিল ২৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • মনিরা শারমিনের এমপি হওয়া অনিশ্চিত!

    মনিরা শারমিনের এমপি হওয়া অনিশ্চিত!

    0 shares
    Share 0 Tweet 0
  • সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাবি শিক্ষার্থী মুনিরার ঝুলন্ত লাশ উদ্ধার, সহযোগী অধ্যাপক সুদীপ গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

    0 shares
    Share 0 Tweet 0
  • আজ এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার, পদ ছাড়ছেন আলাউদ্দীন মোহাম্মদ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বজ্রপাতে সোমবারও ৪ জেলায় ৯ জনের মৃত্যু

বজ্রপাতে সোমবারও ৪ জেলায় ৯ জনের মৃত্যু

এপ্রিল ২৭, ২০২৬
ছবি তুলবেন না, আমাদের সমস্যা হবে: শিবির সভাপতিকে ছাত্রদল সভাপতি রাকিব

ছবি তুলবেন না, আমাদের সমস্যা হবে: শিবির সভাপতিকে ছাত্রদল সভাপতি রাকিব

এপ্রিল ২৭, ২০২৬
চট্টগ্রামে লাঠি ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা

চট্টগ্রামে লাঠি ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা

এপ্রিল ২৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০