রবিবার, জুলাই ২৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

এপ্রিল ২৮, ২০২৬
A A
আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
Share on FacebookShare on Twitter

দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী ও উন্নত করতে সরকার ব্যাপক ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, দেশের বিমানবন্দরগুলোতে ইতোমধ্যে সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করা হলেও সেবার মান আরও বাড়াতে বাংলাদেশ পুলিশ বিভিন্ন আধুনিক পরিকল্পনা বাস্তবায়ন করছে।

আজ সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিমানবন্দরের প্রবেশ ও প্রস্থান পথসহ গুরুত্বপূর্ণ সব পয়েন্টে চেকপোস্ট স্থাপন এবং পুলিশের টহল জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কার্যকর ও বহু স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা চালু রাখা হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর জোর দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং আধুনিক স্ক্যানিং মেশিনের সাহায্যে নিষিদ্ধ বস্তুর প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এছাড়া পুলিশ, গোয়েন্দা সংস্থা ও বিমানবন্দর কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় বৃদ্ধির মাধ্যমে তথ্য বিনিময়ের ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে।

আরওপড়ুন

বগুড়ায় ছাত্রদলের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা, নারী পুলিশ হেফাজতে

এগারো দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস

যাত্রীদের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিতে প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাগেজ সিস্টেম, ইমিগ্রেশন কাউন্টার বৃদ্ধি এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের জন্য ‘বডি ওর্ন’ ক্যামেরা ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতি ও সাইবার নিরাপত্তা মোকাবিলায় সংশ্লিষ্ট কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি সংসদকে অবহিত করেন।

বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে কঠোর নজরদারির পাশাপাশি সাধারণ যাত্রীদের দ্রুত সহায়তার জন্য বিশেষ ‘হেল্প ডেস্ক’ স্থাপন করা হয়েছে। চুরি ও ছিনতাই প্রতিরোধে পুলিশি নজরদারি বাড়ানোর পাশাপাশি তথ্যপ্রযুক্তির মাধ্যমে সামগ্রিক পরিবেশ নিরাপদ রাখার সব ধরনের প্রস্তুতি সরকারের রয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন।

সম্পর্কিত খবর

বগুড়ায় ছাত্রদলের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা, নারী পুলিশ হেফাজতে
বাংলাদেশ

বগুড়ায় ছাত্রদলের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা, নারী পুলিশ হেফাজতে

জুলাই ২৬, ২০২৬
এগারো দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস
অন্যান্য

এগারো দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস

জুলাই ২৫, ২০২৬
ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত

জুলাই ২৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

একবারে চোখ তুইল্লালবাম—খেলাফতের এমপিকে বিএনপিকর্মী

একবারে চোখ তুইল্লালবাম—খেলাফতের এমপিকে বিএনপিকর্মী

জুলাই ২৬, ২০২৬
বগুড়ায় ছাত্রদলের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা, নারী পুলিশ হেফাজতে

বগুড়ায় ছাত্রদলের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা, নারী পুলিশ হেফাজতে

জুলাই ২৬, ২০২৬
লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০