বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

জুলাই বিপ্লবে হত্যাকাণ্ড

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
এপ্রিল ৩০, ২০২৬
A A
কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ
Share on FacebookShare on Twitter

জুলাই বিপ্লবে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় দুই আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আজ বৃহস্পতিবার দিন নির্ধারিত রয়েছে। এই মামলার আসামি হলেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ বিষয়ে আদেশ দেবেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।

গত ১১ মার্চ আসামিপক্ষের আইনজীবী মনসুরুল হক চৌধুরী অভিযোগ থেকে অব্যাহতির আবেদন জানিয়ে শুনানি করেন। তিনি দাবি করেন, প্রসিকিউশন আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ উপস্থাপন করতে পারেনি এবং তাদের কোনো হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতারও প্রমাণ নেই।

এরপর প্রসিকিউশন তাদের বক্তব্য উপস্থাপন করে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, যথাযথ প্রমাণের ভিত্তিতেই অভিযোগ আনা হয়েছে এবং বিচার চলাকালে তা প্রমাণ করা সম্ভব হবে। উভয় পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল ৩০ এপ্রিল আদেশের জন্য দিন ধার্য করে।

এর আগে ২ মার্চ প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। এ সময় প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামীম, মঈনুল করিম ও আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আরওপড়ুন

‘উপঢৌকন’ পেয়ে দুই মন্ত্রীর কথা বলার সময় বাড়ালেন ডেপুটি স্পিকার

ব্যক্তি সাহাবুদ্দিন চুপ্পুকে ধন্যবাদ জানাতে পারলাম না: সরকার দলীয় হুইপ

শুনানিতে বলা হয়, শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে কামরুল ইসলাম ও রাশেদ খান মেনন উসকানিমূলক ভূমিকা রাখেন। তারা উচ্চপর্যায়ের দায়িত্বে থেকে নিরস্ত্র ছাত্র-জনতার বিরুদ্ধে মারণাস্ত্র ব্যবহারের প্ররোচনা দেন এবং কারফিউ জারির পক্ষে অবস্থান নেন। তাদের বিরুদ্ধে ‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি’র অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ২২ আগস্ট রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয়। একই বছরের ১৮ নভেম্বর রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার হন কামরুল ইসলাম। এরপর থেকে তারা বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন।

সম্পর্কিত খবর

‘উপঢৌকন’ পেয়ে দুই মন্ত্রীর কথা বলার সময় বাড়ালেন ডেপুটি স্পিকার
বাংলাদেশ

‘উপঢৌকন’ পেয়ে দুই মন্ত্রীর কথা বলার সময় বাড়ালেন ডেপুটি স্পিকার

এপ্রিল ৩০, ২০২৬
ব্যক্তি সাহাবুদ্দিন চুপ্পুকে ধন্যবাদ জানাতে পারলাম না: সরকার দলীয় হুইপ
বাংলাদেশ

ব্যক্তি সাহাবুদ্দিন চুপ্পুকে ধন্যবাদ জানাতে পারলাম না: সরকার দলীয় হুইপ

এপ্রিল ২৯, ২০২৬
রাজধানীতে ডিবি পুলিশের বড় অভিযান: ড্রোন ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৪
বাংলাদেশ

রাজধানীতে ডিবি পুলিশের বড় অভিযান: ড্রোন ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৪

এপ্রিল ২৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ

    সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাবি শিক্ষার্থী মুনিরার ঝুলন্ত লাশ উদ্ধার, সহযোগী অধ্যাপক সুদীপ গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

    0 shares
    Share 0 Tweet 0
  • আজ এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার, পদ ছাড়ছেন আলাউদ্দীন মোহাম্মদ

    0 shares
    Share 0 Tweet 0
  • আবিদুলের অভিযোগের জবাব দিলেন সাদিক কায়েম

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতিকে ‘চ্যাংদোলা করে ক্যাম্পাস ছাড়া’ করার চেষ্টা

ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতিকে ‘চ্যাংদোলা করে ক্যাম্পাস ছাড়া’ করার চেষ্টা

এপ্রিল ৩০, ২০২৬
৯ মাসেই ব্যাংক থেকে সরকারের ঋণ এক লাখ কোটি টাকা ছাড়াল

৯ মাসেই ব্যাংক থেকে সরকারের ঋণ এক লাখ কোটি টাকা ছাড়াল

এপ্রিল ৩০, ২০২৬
লেবাননে বিরতিহীন যুদ্ধ চলবে: ইসরাইলি সেনাপ্রধান

লেবাননে বিরতিহীন যুদ্ধ চলবে: ইসরাইলি সেনাপ্রধান

এপ্রিল ৩০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০