শুক্রবার, মে ১, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি

সাঈদীর যে স্মৃতি স্মরণ করে আবেগঘন বার্তা দিলেন মাসুদ সাঈদী

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
মে ১, ২০২৬
A A
সাঈদীর যে স্মৃতি স্মরণ করে আবেগঘন বার্তা দিলেন মাসুদ সাঈদী
Share on FacebookShare on Twitter

পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী তাঁর বাবা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট করেছেন। সেখানে তিনি জাতীয় সংসদে বাবার ব্যবহৃত চেয়ারের স্মৃতি তুলে ধরেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে দেওয়া ওই পোস্টে তিনি লেখেন, প্রতিদিন সংসদে এসে দায়িত্ব পালনের চেষ্টা করেন এবং নির্বাচনী এলাকার উন্নয়নের জন্য বিভিন্ন দাবি-দাওয়া উত্থাপন করেন। এ কাজে মন্ত্রীদের সঙ্গেও যোগাযোগ রাখতে হয়, মানুষের ব্যক্তিগত ও সামাজিক সমস্যার সমাধানে সুপারিশ নিয়ে বিভিন্ন দপ্তরে যেতে হয়।

তবে ব্যস্ততার মাঝেও তাঁর মন পড়ে থাকে একটি নির্দিষ্ট চেয়ারের দিকে—যে চেয়ারে একসময় তাঁর বাবা বসতেন। তিনি জানান, সংসদে তিনি সেই চেয়ারের মাত্র তিনটি আসন পরেই বসেন, যা তিনি নিজের জন্য বিরাট সৌভাগ্য বলে মনে করেন।

আরওপড়ুন

আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি: রাশেদ প্রধান

জামায়াত নেতা দেলোয়ার হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, এই চেয়ারে বসেই তাঁর বাবা দেশের কল্যাণে কথা বলতেন, কোরআনের বাণী তুলে ধরতেন এবং জাতীয় বিষয়গুলোতে ভূমিকা রাখতেন। চেয়ারের দিকে তাকালে বারবার আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি এবং বাবার অনুপস্থিতি গভীরভাবে অনুভব করেন।

পোস্টের শেষে তিনি আক্ষেপ করে লেখেন,

আহ্ কি সৌভাগ্য আমার। আলহামদুলিল্লাহ। এটাতো সেই চেয়ার- যে চেয়ারে বসে এই বাংলাদেশ পরিচালনায় অংশগ্রহণ করেছিলেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, এটাতো সেই চেয়ার- যে চেয়ারে বসে কুরআনের কথাগুলো বজ্রকণ্ঠে তুলে ধরতেন কুরআনের পাখি আল্লামা সাঈদী, এটাতো সেই চেয়ার- যে চেয়ারে বসে দেশের কল্যাণে, দেশের উন্নয়নে কথা বলতেন আল্লামা সাঈদী। চেয়ারটা দেখি। বারবার দেখি। চোখের পানি ফেলি। হাহাকার করি। আহা! আজ যদি আব্বা থাকতেন, আজ যদি আব্বা এই সংসদে থাকতেন!’

মাসুদ সাঈদী

সম্পর্কিত খবর

আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি: রাশেদ প্রধান
রাজনীতি

আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি: রাশেদ প্রধান

মে ১, ২০২৬
জামায়াত নেতা দেলোয়ার হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন
জামায়াত

জামায়াত নেতা দেলোয়ার হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

মে ১, ২০২৬
শ্রমিকদের প্রয়োজন ও মর্যাদাকে অবজ্ঞা করে সমাজ টেকসই হতে পারে না
জামায়াত

শ্রমিকদের প্রয়োজন ও মর্যাদাকে অবজ্ঞা করে সমাজ টেকসই হতে পারে না

মে ১, ২০২৬

সপ্তাহের সেরা

  • সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ

    সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাবি শিক্ষার্থী মুনিরার ঝুলন্ত লাশ উদ্ধার, সহযোগী অধ্যাপক সুদীপ গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

    0 shares
    Share 0 Tweet 0
  • আবিদুলের অভিযোগের জবাব দিলেন সাদিক কায়েম

    0 shares
    Share 0 Tweet 0
  • ভেতরে বিছানা–বালিশের সন্ধান, লক্ষ্মীপুরে রহস্যঘেরা সুড়ঙ্গ নিয়ে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সংস্কার না আত্মসমর্পণ: ইসলামী ব্যাংককে বাঁচাতে এখনই যে সিদ্ধান্ত দরকার

সংস্কার না আত্মসমর্পণ: ইসলামী ব্যাংককে বাঁচাতে এখনই যে সিদ্ধান্ত দরকার

মে ১, ২০২৬
ইরানকে ঘিরে নতুন বিশ্বব্যবস্থার ইঙ্গিত দিলেন আয়াতুল্লাহ মোজতবা খামেনি

ইরানকে ঘিরে নতুন বিশ্বব্যবস্থার ইঙ্গিত দিলেন আয়াতুল্লাহ মোজতবা খামেনি

মে ১, ২০২৬
বজ্রপাতে মারা যাওয়া মানুষের লাশ কেন চুরি হয়?

বজ্রপাতে মারা যাওয়া মানুষের লাশ কেন চুরি হয়?

মে ১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০