শুক্রবার, মে ১, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

শ্রমিকদের প্রয়োজন ও মর্যাদাকে অবজ্ঞা করে সমাজ টেকসই হতে পারে না

শ্রমিক সমাবেশে বিরোধীদলীয় নেতা

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
মে ১, ২০২৬
A A
শ্রমিকদের প্রয়োজন ও মর্যাদাকে অবজ্ঞা করে সমাজ টেকসই হতে পারে না
Share on FacebookShare on Twitter

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একটি সমাজে শ্রমজীবী মানুষের সংখ্যাই বেশি। তাই তাদের প্রয়োজন ও মর্যাদাকে উপেক্ষা করলে সেই সমাজ কখনো স্থিতিশীল বা টেকসই হতে পারে না, প্রকৃত উন্নয়নও সম্ভব নয়।

তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার ও সম্মান প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। মালিক ও শ্রমিকের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়া গড়ে তোলার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

শুক্রবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরওপড়ুন

আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি: রাশেদ প্রধান

জামায়াত নেতা দেলোয়ার হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, শ্রমিক অধিকার আন্দোলনের নামে কিছু নেতা ব্যক্তিস্বার্থে ব্ল্যাকমেইলিং করেন। তিনি শ্রেণি-সংঘাতের রাজনীতিকে প্রত্যাখ্যান করে বলেন, মালিক-শ্রমিক পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উন্নয়ন সম্ভব।

তিনি আরও বলেন, মালিক যদি শ্রমিকের প্রতি ন্যায়বিচার করে, তাহলে শ্রমিকও সর্বোচ্চ নিষ্ঠা দিয়ে কাজ করবে। অন্যথায় উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হবে।

বিদেশে কর্মরত শ্রমিকদের দুর্ভোগের কথাও তুলে ধরে তিনি বলেন, অনেক শ্রমিক জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে গিয়ে মানবেতর জীবনযাপন করেন এবং দালাল ও সিন্ডিকেটের কারণে অতিরিক্ত খরচ বহন করতে হয়। তবুও তারা দেশের জন্য রেমিট্যান্স পাঠান, কিন্তু যথাযথ সম্মান পান না।

তিনি অভিযোগ করেন, বিদেশে অবস্থিত দূতাবাসগুলো অনেক ক্ষেত্রে প্রবাসী শ্রমিকদের প্রয়োজনীয় সহায়তা দিতে ব্যর্থ হচ্ছে। তাদের যথাযথ সেবা নিশ্চিত করার দাবি জানান তিনি।
সংসদকে জনগণের সমস্যার কেন্দ্রবিন্দু হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সংসদে থাকাকালীন এবং বাইরে থেকেও জনগণের অধিকার আদায়ে সংগ্রাম চালিয়ে যাবেন।

সমাবেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লস্কর মোহাম্মদ তসলিমের সঞ্চালনায় বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দেন।

সমাবেশে বিপুল সংখ্যক শ্রমিক ও শ্রমজীবী মানুষ অংশগ্রহণ করেন।

সম্পর্কিত খবর

আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি: রাশেদ প্রধান
রাজনীতি

আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি: রাশেদ প্রধান

মে ১, ২০২৬
জামায়াত নেতা দেলোয়ার হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন
জামায়াত

জামায়াত নেতা দেলোয়ার হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

মে ১, ২০২৬
গত নির্বাচনে ইসলামের স্বার্থে আমরা সমঝোতা ত্যাগ করেছিলাম: ফয়জুল করীম
রাজনীতি

গত নির্বাচনে ইসলামের স্বার্থে আমরা সমঝোতা ত্যাগ করেছিলাম: ফয়জুল করীম

মে ১, ২০২৬

সপ্তাহের সেরা

  • সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ

    সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাবি শিক্ষার্থী মুনিরার ঝুলন্ত লাশ উদ্ধার, সহযোগী অধ্যাপক সুদীপ গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

    0 shares
    Share 0 Tweet 0
  • আবিদুলের অভিযোগের জবাব দিলেন সাদিক কায়েম

    0 shares
    Share 0 Tweet 0
  • ভেতরে বিছানা–বালিশের সন্ধান, লক্ষ্মীপুরে রহস্যঘেরা সুড়ঙ্গ নিয়ে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বজ্রপাতে মারা যাওয়া মানুষের লাশ কেন চুরি হয়?

বজ্রপাতে মারা যাওয়া মানুষের লাশ কেন চুরি হয়?

মে ১, ২০২৬
ফের হামলার হুমকি ট্রাম্পের, ইরানের আকাশসীমায় সতর্কবার্তা

ফের হামলার হুমকি ট্রাম্পের, ইরানের আকাশসীমায় সতর্কবার্তা

মে ১, ২০২৬
আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি: রাশেদ প্রধান

আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি: রাশেদ প্রধান

মে ১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০