শনিবার, মে ২, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

পাকিস্তান আমলের জামায়াত আর এখনকার জামায়াত এক না: গোলাম পরওয়ার

তুর্জ খান - তুর্জ খান
মে ১, ২০২৬
A A
পাকিস্তান আমলের জামায়াত আর এখনকার জামায়াত এক না: গোলাম পরওয়ার
Share on FacebookShare on Twitter

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াতে ইসলামী মহান স্বাধীনতা সংগ্রামের বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে ধারণ ও সম্মান করে। স্বাধীনতার পর সংগঠনের নীতি ও পদ্ধতিতে অনেক পরিবর্তন এসেছে উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তান আমলের সেই জামায়াত আর বর্তমানের জামায়াত এক নয়। শুক্রবার সকালে কুমিল্লা টাউন হল মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, জামায়াতের গঠনতন্ত্র ও সদস্য পদ লাভের শর্তাবলীতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মত্যাগের স্বীকৃতির বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। কোনো ব্যক্তি বীর মুক্তিযোদ্ধাদের সংগ্রাম ও আত্মত্যাগকে সম্মান না জানালে সংগঠনের সদস্য হতে পারবেন না। বহুবার গঠনতন্ত্র ও নীতি পরিবর্তনের মাধ্যমে আধুনিক রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াত নিজেকে নতুনভাবে সাজিয়েছে বলে তিনি দাবি করেন।

সংসদের সমাপনী অধিবেশনে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বক্তব্যে ঐক্যের সুর লক্ষ্য করা গেছে জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, তাঁরা এখন অতীত ভুলে সামনে এগিয়ে যেতে চান। এতে নতুন প্রজন্ম একটি সুন্দর ইতিহাস পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধনী) বিল-২০২৬-এর কিছু বিষয়ের সমালোচনা করে তিনি বলেন, এটি জাতিকে বিভক্ত করার একটি দূরভিসন্ধিমূলক চেষ্টার অংশ হতে পারে।

আরওপড়ুন

মৃত্যুর খবর পাওয়ার পর তড়িঘড়ি রুমে গেলেন সুদীপ; কাগজ সরানোর অভিযোগ

ইরানকে ঘিরে নতুন বিশ্বব্যবস্থার ইঙ্গিত দিলেন আয়াতুল্লাহ মোজতবা খামেনি

ইসলামী শ্রমনীতি প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, সমাজতন্ত্র বা পশ্চিমা গণতন্ত্রে শ্রমিকদের অধিকারের কথা বলা হলেও বাস্তবে তা প্রতিষ্ঠিত হয়নি। তাঁর মতে, ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া প্রকৃত শ্রমনীতি বাস্তবায়ন সম্ভব নয়। সমাবেশে তিনি উল্লেখ করেন, সংবিধান ও রাজনৈতিক সংস্কারের পর একটি মহল যখন পুরোনো বিতর্ক জিইয়ে রাখতে চায়, তখন বুঝতে হবে সেটি দেশপ্রেম নয় বরং বিদেশি ষড়যন্ত্রের অংশ।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুমিল্লা মহানগরী সভাপতি অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে এই সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের অনেক শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে এবং দেশে ইসলামী আদর্শের ভিত্তিতে সুশাসন প্রতিষ্ঠার আহ্বান জানান।

সম্পর্কিত খবর

মৃত্যুর খবর পাওয়ার পর তড়িঘড়ি রুমে গেলেন সুদীপ; কাগজ সরানোর অভিযোগ
প্রধান সংবাদ

মৃত্যুর খবর পাওয়ার পর তড়িঘড়ি রুমে গেলেন সুদীপ; কাগজ সরানোর অভিযোগ

মে ১, ২০২৬
ইরানকে ঘিরে নতুন বিশ্বব্যবস্থার ইঙ্গিত দিলেন আয়াতুল্লাহ মোজতবা খামেনি
আন্তর্জাতিক

ইরানকে ঘিরে নতুন বিশ্বব্যবস্থার ইঙ্গিত দিলেন আয়াতুল্লাহ মোজতবা খামেনি

মে ১, ২০২৬
জামায়াত নেতা দেলোয়ার হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন
জামায়াত

জামায়াত নেতা দেলোয়ার হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

মে ১, ২০২৬

সপ্তাহের সেরা

  • ঢাবি শিক্ষার্থী মুনিরার ঝুলন্ত লাশ উদ্ধার, সহযোগী অধ্যাপক সুদীপ গ্রেফতার

    ঢাবি শিক্ষার্থী মুনিরার ঝুলন্ত লাশ উদ্ধার, সহযোগী অধ্যাপক সুদীপ গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • আবিদুলের অভিযোগের জবাব দিলেন সাদিক কায়েম

    0 shares
    Share 0 Tweet 0
  • ভেতরে বিছানা–বালিশের সন্ধান, লক্ষ্মীপুরে রহস্যঘেরা সুড়ঙ্গ নিয়ে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • পিএইচডি শিক্ষার্থী লিমন–বৃষ্টির শিগগিরই বিয়ের পরিকল্পনা ছিল, তার আগেই সব শেষ হয়ে গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • ফজলুর রহমান ট্রেনিংয়ের পর রাইফেলই হাতে নেননি: কোম্পানি কমান্ডার আইয়ুব বিন হায়দার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নাটোরে ছাত্রদল নেতার বিরুদ্ধে ঠিকাদারকে মারধরের অভিযোগ

নাটোরে ছাত্রদল নেতার বিরুদ্ধে ঠিকাদারকে মারধরের অভিযোগ

মে ২, ২০২৬
কারাগার থেকে মুক্তি পেয়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান

কারাগার থেকে মুক্তি পেয়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান

মে ২, ২০২৬
মৃত্যুর খবর পাওয়ার পর তড়িঘড়ি রুমে গেলেন সুদীপ; কাগজ সরানোর অভিযোগ

মৃত্যুর খবর পাওয়ার পর তড়িঘড়ি রুমে গেলেন সুদীপ; কাগজ সরানোর অভিযোগ

মে ১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০