বাংলাদেশ খেলাফত মজলিস ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে মুসলিম জনগোষ্ঠীর ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় গভীর উদ্বেগ এবং তীব্র নিন্দা জানিয়েছে।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে সংখ্যালঘু মুসলমানদের লক্ষ্য করে যে সহিংসতা চালানো হচ্ছে, তা মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।
তিনি অভিযোগ করেন, শুভেন্দু অধিকারীর কিছু বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তেজিত করেছে এবং তা মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষমূলক মনোভাবকে উসকে দিতে পারে।
বিবৃতিতে আরও বলা হয়, বিভিন্ন গণমাধ্যম ও স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, এসব ঘটনায় উগ্র রাজনৈতিক সমর্থকদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কোনো জনগোষ্ঠীর ওপর হামলা কোনো সভ্য ও গণতান্ত্রিক সমাজে গ্রহণযোগ্য হতে পারে না বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে কূটনৈতিক পর্যায়ে কার্যকর উদ্যোগ নিয়ে সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো উচিত।
এছাড়া ওআইসিসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিশ্ব সম্প্রদায়ের প্রতি ভারতের মুসলিম জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো







