সোমবার, আগস্ট ১০, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

ধর্ষণ মামলায় বিনাদোষে জেল খাটলেন ইমাম, ডিএনএ টেস্টে ধরা আসল অভিযুক্ত

মে ৮, ২০২৬
A A
ধর্ষণ মামলায় বিনাদোষে জেল খাটলেন ইমাম, ডিএনএ টেস্টে ধরা আসল অভিযুক্ত
Share on FacebookShare on Twitter

ফেনীর পরশুরাম উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় এক মসজিদের ইমামকে ফাঁসানোর ভয়ংকর চক্রান্ত ফাঁস হয়েছে। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও ডিএনএ পরীক্ষার পর জানা গেছে, ওই কিশোরীর সন্তানের জন্মদাতা কোনো বহিরাগত নন, বরং তার নিজের আপন বড় ভাই। এই সত্য ধামাচাপা দিতেই পরিকল্পিতভাবে গ্রামের এক নিরীহ ইমামকে বলির পাঁঠা বানানো হয়েছিল।

ঘটনার শুরু ২০২৪ সালের নভেম্বরে, যখন বক্সমাহমুদ গ্রামের ওই কিশোরীর মা স্থানীয় মসজিদের ইমাম ও মক্তব শিক্ষক মোজাফফর আহমদের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। অভিযোগের পর মোজাফফরকে গ্রেপ্তার করা হয় এবং তিনি এক মাসেরও বেশি সময় জেল খাটেন। এই ঘটনায় তিনি শুধু কারাবরণই করেননি, বরং মসজিদের ইমামতি ও ইসলামিক ফাউন্ডেশনের চাকরি হারিয়ে চরম সামাজিক ও অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হন।

পুলিশের তদন্তে মোজাফফরের ডিএনএ রিপোর্টের সাথে শিশুটির কোনো মিল পাওয়া না যাওয়ায় বিষয়টি নতুন মোড় নেয়। নিবিড় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে কিশোরী স্বীকার করে যে, তার আপন বড় ভাই মোরশেদ তাকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিল। ভাইকে আড়াল করতে এবং পরিবারের সম্মান বাঁচাতে মাতব্বরদের প্ররোচনায় ইমামের ওপর দায় চাপানো হয়েছিল। পরবর্তীতে মোরশেদকে গ্রেপ্তার করা হলে তিনি আদালতে নিজের বোনকে ধর্ষণের কথা স্বীকার করে জবানবন্দি দেন।

আরওপড়ুন

মেসিকে হত্যা ও রোনালদোর হোটেলে হামলার পরিকল্পনার চাঞ্চল্যকর তথ্য ফাঁস

শেখ হাসিনা রাষ্ট্রের স্তম্ভকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন: পররাষ্ট্রমন্ত্রী

চূড়ান্ত ডিএনএ পরীক্ষায় দেখা যায়, কিশোরীর ভূমিষ্ঠ সন্তানের ডিএনএর সাথে মোরশেদের ডিএনএর ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল রয়েছে। এর ফলে আদালত ইমাম মোজাফফরকে মামলা থেকে অব্যাহতি দেয় এবং বর্তমানে প্রকৃত অপরাধী বড় ভাই মোরশেদ কারাগারে রয়েছেন। তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, নিরপরাধ একজনকে ফাঁসানোর এই অপচেষ্টা সমাজের জন্য একটি নেতিবাচক দৃষ্টান্ত।

কারামুক্তির পর মোজাফফর আহমদ তাঁর হারানো সম্মান ও আর্থিক ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করেছেন। তিনি জানান, মামলার খরচ মেটাতে তিনি তাঁর জমি বিক্রি করতে বাধ্য হয়েছেন এবং সামাজিকভাবে অত্যন্ত হেয় হয়েছেন। আলেম সমাজ ও স্থানীয়রা এই ‘মজলুম’ ইমামের পাশে দাঁড়িয়েছেন এবং এই ধরনের মিথ্যা মামলা রুখতে প্রকৃত সত্য তুলে ধরার আহ্বান জানিয়েছেন।

সম্পর্কিত খবর

মেসিকে হত্যা ও রোনালদোর হোটেলে হামলার পরিকল্পনার চাঞ্চল্যকর তথ্য ফাঁস
খেলা

মেসিকে হত্যা ও রোনালদোর হোটেলে হামলার পরিকল্পনার চাঞ্চল্যকর তথ্য ফাঁস

আগস্ট ১০, ২০২৬
শেখ হাসিনা রাষ্ট্রের স্তম্ভকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন: পররাষ্ট্রমন্ত্রী
প্রধান সংবাদ

শেখ হাসিনা রাষ্ট্রের স্তম্ভকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন: পররাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে স্থাপিত হলো ২১ এসি
প্রধান সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে স্থাপিত হলো ২১ এসি

আগস্ট ১০, ২০২৬

সপ্তাহের সেরা

  • হিন্দু নারীর ঘরে আপত্তিকর অবস্থায় যুবদল নেতা আটক, পুলিশে সোপর্দ

    হিন্দু নারীর ঘরে আপত্তিকর অবস্থায় যুবদল নেতা আটক, পুলিশে সোপর্দ

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত প্রার্থী দেবে কিনা, জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মেসিকে হত্যা ও রোনালদোর হোটেলে হামলার পরিকল্পনার চাঞ্চল্যকর তথ্য ফাঁস

মেসিকে হত্যা ও রোনালদোর হোটেলে হামলার পরিকল্পনার চাঞ্চল্যকর তথ্য ফাঁস

আগস্ট ১০, ২০২৬
ইউএনও কার্যালয়ে তালা দিলেন বিএনপির নেতাকর্মীরা

ইউএনও কার্যালয়ে তালা দিলেন বিএনপির নেতাকর্মীরা

আগস্ট ১০, ২০২৬
‘সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি’

‘সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি’

আগস্ট ১০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০