শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

ডুবে গিয়েছিলেন উত্তাল সাগরে, ফিরলেন ৫৪ বছর পর

মে ১০, ২০২৬
A A
ডুবে গিয়েছিলেন উত্তাল সাগরে, ফিরলেন ৫৪ বছর পর
Share on FacebookShare on Twitter

নোয়াখালীর হাতিয়া উপজেলায় ঘটেছে অবিশ্বাস্য এক ঘটনা। প্রায় ৫৪ বছর আগে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া এক জেলে হঠাৎ ফিরে এসেছেন নিজের গ্রামে। ফিরে আসা ওই ব্যক্তির নাম ছৈয়দ আহাম্মদ। তিনি মৃত ধন মিয়ার ছেলে এবং হাতিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ফজলি বাড়ির বাসিন্দা।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ দশক আগে কুতুবদিয়া এলাকায় মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির শিকার হন ছৈয়দ আহাম্মদ। দুর্ঘটনার পর অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। একসময় পরিবার ধরে নেয় তিনি আর বেঁচে নেই। তখন তার স্ত্রী ছামনা খাতুনের কোলে ছিল ছোট্ট সন্তান আকরাম।

স্বজনদের দাবি, ট্রলারডুবির পর কোনোভাবে ভেসে ভারতের একটি এলাকায় পৌঁছে যান তিনি। এরপর দীর্ঘ সময় নানা অনিশ্চয়তার মধ্যে কাটে তার জীবন। বিভিন্ন মসজিদ, মাজার ও পথেঘাটে দিন কাটাতে কাটাতে জীবনের বড় একটি সময় অতিবাহিত করেন ভারতের আজমীর শরীফ এলাকায়।

সম্প্রতি ভারতের হাওড়া স্টেশন এলাকায় দুর্বৃত্তদের কবলে পড়ে সর্বস্ব হারান তিনি। পরে আইনগত প্রক্রিয়া শেষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সহায়তায় বাংলাদেশে ফেরত আসেন। এরপর স্মৃতির টানে নিজের জন্মভিটায় ফিরে আসেন।

গত মঙ্গলবার বাড়িতে এসে নিজের পরিচয় দিলে প্রথমে কেউ তাকে চিনতে পারেননি। পরে সহপাঠী, আত্মীয়স্বজন ও এলাকার প্রবীণ ব্যক্তিরা তাকে শনাক্ত করেন।

খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শত শত মানুষ ভিড় করেন বহু বছর পর ফিরে আসা এই মানুষটিকে একনজর দেখতে।

আরওপড়ুন

চুপ্পুর অসুস্থতার সার্টিফিকেট দরকার নেই: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

ছৈয়দ আহাম্মদের ছেলে আকরাম বলেন, জন্মের পরপরই তার বাবা নিখোঁজ হন। এতদিন তিনি শুধু বাবার গল্প শুনেছেন, এবার জীবনের শেষ প্রান্তে এসে বাবাকে কাছে পাওয়ার সুযোগ হয়েছে।

এ ঘটনায় এলাকায় আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে। অনেকেই এটিকে অলৌকিক প্রত্যাবর্তন হিসেবে দেখছেন, আবার অনেকে জানতে চাইছেন— এত বছর তিনি কোথায় ছিলেন এবং কেন পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেননি।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি সম্পর্কে তারা অবগত আছেন। পরিবার চাইলে আইনগত সহায়তা দেওয়া হবে।

সম্পর্কিত খবর

চুপ্পুর অসুস্থতার সার্টিফিকেট দরকার নেই: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
বাংলাদেশ

চুপ্পুর অসুস্থতার সার্টিফিকেট দরকার নেই: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জুলাই ২৪, ২০২৬
১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ
অন্যান্য

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

জুলাই ২৪, ২০২৬
পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার
বাংলাদেশ

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

জুলাই ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি: জামায়াত আমির

রাষ্ট্রপতির পদত্যাগে ‘স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে’: জামায়াত আমির

জুলাই ২৪, ২০২৬
চুপ্পুর অসুস্থতার সার্টিফিকেট দরকার নেই: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

চুপ্পুর অসুস্থতার সার্টিফিকেট দরকার নেই: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জুলাই ২৪, ২০২৬
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০