বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি এনসিপি

ডিএনএ টেস্টে নির্দোষ প্রমাণিত সেই ইমামকে নিয়ে পোস্ট ডা. মিতুর

মে ১৩, ২০২৬
A A
ডিএনএ টেস্টে নির্দোষ প্রমাণিত সেই ইমামকে নিয়ে পোস্ট ডা. মিতুর
Share on FacebookShare on Twitter

ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের টেটেশ্বর গ্রামে এক কিশোরীকে ধর্ষণের মিথ্যা মামলায় এক মাস দুই দিন কারাভোগের পর নির্দোষ প্রমাণিত হয়েছেন ইমাম মোজাফফর আহমদ (২৫)। ডিএনএ পরীক্ষায় দেখা গেছে, ওই কিশোরীর গর্ভজাত সন্তানের সঙ্গে ইমামের কোনো জৈবিক মিল নেই। এই রিপোর্টের ভিত্তিতে আদালত তাঁকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন।

এই ঘটনা নিয়ে মঙ্গলবার (১২ মে) মধ্যরাতে এনসিপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। তিনি জানান, এই মিথ্যা অপবাদের কারণে মোজাফফর আহমদ শুধু কারাবরণই করেননি, বরং সামাজিকভাবে চরম লাঞ্ছিত হয়েছেন। তাঁর বাবাও একজন মসজিদের ইমাম ছিলেন এবং ছেলের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় তাঁকে চাকরি হারাতে হয়েছে।

ঘটনার নেপথ্যে উঠে এসেছে এক বীভৎস সত্য। জানা গেছে, ওই কিশোরীর আপন ভাই-ই ছিল মূল অপরাধী। ঘটনাটি ধামাচাপা দিতে এবং বোনকে বৈধতা দিতে ইমামের ওপর দায় চাপানোর পরিকল্পনা করা হয়েছিল। এই মিথ্যা মামলা চালাতে গিয়ে ইমাম মোজাফফর আহমদকে অনেক ঋণ নিতে হয়েছে এবং মানসিক যন্ত্রণায় তিনি ভারসাম্য হারিয়ে ফেলার উপক্রম হয়েছেন।

আরওপড়ুন

মিছিলের প্রস্তুতি, ৩ মাইক্রোবাসসহ আ’লীগের ৩১ নেতাকর্মী আটক

সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’

সংসদ সদস্য মাহমুদা মিতু আরও জানান, এনসিপির পক্ষ থেকে ওই ইমামের দায়ভার গ্রহণ করা হয়েছে। তাঁর ঋণের কাগজপত্র যাচাই করে তা পরিশোধের চেষ্টা চালানো হবে। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন যে, এমন কত শত নিরপরাধ মানুষ সমাজে মিথ্যা মামলার শিকার হচ্ছেন এবং কয়জনই বা মোজাফফরের মতো লড়াই করে নিজেকে নির্দোষ প্রমাণ করার সামর্থ্য রাখেন।

সম্পর্কিত খবর

মিছিলের প্রস্তুতি, ৩ মাইক্রোবাসসহ আ’লীগের ৩১ নেতাকর্মী আটক
আওয়ামী লীগ

মিছিলের প্রস্তুতি, ৩ মাইক্রোবাসসহ আ’লীগের ৩১ নেতাকর্মী আটক

সেপ্টেম্বর ১৬, ২০২৬
সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’
অন্যান্য

সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’

সেপ্টেম্বর ১৬, ২০২৬
ঘুস-হয়রানি বন্ধে সচিবদের কঠোর নির্দেশ
বাংলাদেশ

ঘুস-হয়রানি বন্ধে সচিবদের কঠোর নির্দেশ

সেপ্টেম্বর ১৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

❝যতই বোঝান সামরিক খাতে বাজেট বাড়াও, যতই বোঝান চারিদিকে নিরাপত্তা সুসংহত করো। এমন নিরাপত্তার মাঝেই রেখেছে, ট্রেনিং দিতে গেলে এমন মান্ধাতা আমলের ট্যাংকে ট্রেনিং দেয় আমাদের সৈনিকদের জীবন যায় সেখানে শেষ হয়ে।❞

ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ২৪ নেতাকর্মীর ১০ দিন করে রিমান্ড মঞ্জুর

ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ২৪ নেতাকর্মীর ১০ দিন করে রিমান্ড মঞ্জুর

সেপ্টেম্বর ১৬, ২০২৬
ব্রিকস সম্মেলনে নয়াদিল্লিতে যাবেন বিশ্ব নেতারা, কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো বস্তি!

ব্রিকস সম্মেলনে নয়াদিল্লিতে যাবেন বিশ্ব নেতারা, কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো বস্তি!

সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০