বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

ঘুস-হয়রানি বন্ধে সচিবদের কঠোর নির্দেশ

সেপ্টেম্বর ১৬, ২০২৬
A A
ঘুস-হয়রানি বন্ধে সচিবদের কঠোর নির্দেশ
Share on FacebookShare on Twitter

আরওপড়ুন

সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’

‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাড়িতে এসে গ্রেফতার জেলা যুবলীগ সভাপতি

সরকারি সেবা নিতে গিয়ে সাধারণ মানুষ যাতে ঘুস, হয়রানি ও অনিয়মের শিকার না হন, সে বিষয়ে সচিবদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহি নিশ্চিত করতে সরকারি দপ্তরে ডিজিটাল হাজিরা চালুর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে নতুন সরকারের প্রথম সচিব সভা অনুষ্ঠিত হয়। বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার প্রায় সাত মাস পর এ সভা অনুষ্ঠিত হলো। এতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধিকাংশ সচিব অংশ নেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সভায় সরকারের অগ্রাধিকার কর্মসূচির বাস্তবায়ন পর্যালোচনার পাশাপাশি প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। সরকারি দপ্তরে সেবা নিতে এসে কেউ যাতে অযথা হয়রানির শিকার না হন এবং কর্মকর্তা-কর্মচারীরা যাতে ঘুস বা অনৈতিক সুবিধা দাবি করতে না পারেন, সে বিষয়ে সচিবদের সতর্ক থাকতে বলা হয়েছে।
সভায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে এক সচিব জানান, ইরানকে ঘিরে চলমান যুদ্ধ ও সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম আরও বাড়তে পারে—এমন আশঙ্কা রয়েছে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় আমদানিনির্ভর জ্বালানির পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বিশেষ করে সরকারি ভবন ও বিভিন্ন স্থাপনায় সৌর প্যানেল স্থাপন, বেসরকারি খাতকে সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করা এবং বিদ্যুৎ উৎপাদনে সৌরশক্তির অংশ বাড়ানোর বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা সভায় আলোচনা হয়।
প্রশাসনে শৃঙ্খলা ও জবাবদিহি বাড়াতে ডিজিটাল হাজিরা ব্যবস্থার ওপরও জোর দেওয়া হয়েছে। এর মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে উপস্থিতি পর্যবেক্ষণ সহজ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এ ছাড়া ফ্যামিলি কার্ড ও খাল খনন কর্মসূচিতে স্বচ্ছতা নিশ্চিতের বিষয়েও আলোচনা হয়। প্রকৃত উপকারভোগী নির্বাচন, সরকারি অর্থের সঠিক ব্যবহার এবং প্রকল্পের কাজের মান নিশ্চিত করতে মাঠপর্যায়ে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি সম্পত্তি রক্ষা এবং বেদখল সম্পত্তি উদ্ধারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। সরকারি জমি, স্থাপনা ও অন্যান্য সম্পদ যাতে অবৈধভাবে দখল বা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার না হয়, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, প্রশাসনে সমন্বয় বাড়ানো, জনগণের সেবা সহজ করা, দুর্নীতি ও হয়রানি কমানো এবং সরকারের অগ্রাধিকার কর্মসূচিগুলো দ্রুত বাস্তবায়নের লক্ষ্যেই সচিব সভায় এসব বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’
অন্যান্য

সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’

সেপ্টেম্বর ১৬, ২০২৬
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাড়িতে এসে গ্রেফতার জেলা যুবলীগ সভাপতি
আওয়ামী লীগ

‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাড়িতে এসে গ্রেফতার জেলা যুবলীগ সভাপতি

সেপ্টেম্বর ১৬, ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, স্বেচ্ছাসেবকদল নেতাসহ গ্রেফতার ৫
বাংলাদেশ

দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, স্বেচ্ছাসেবকদল নেতাসহ গ্রেফতার ৫

সেপ্টেম্বর ১৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬

জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬

সেপ্টেম্বর ১৬, ২০২৬
সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’

সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’

সেপ্টেম্বর ১৬, ২০২৬
ঘুস-হয়রানি বন্ধে সচিবদের কঠোর নির্দেশ

ঘুস-হয়রানি বন্ধে সচিবদের কঠোর নির্দেশ

সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০