Monday, November 23, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home আন্তর্জাতিক

চীনের দেওয়া সব উপহার এয়ারপোর্টে ফেলে দিল মার্কিন প্রতিনিধি দল

May 16, 2026
A A
চীনের দেওয়া সব উপহার এয়ারপোর্টে ফেলে দিল মার্কিন প্রতিনিধি দল

বেইজিং সফর শেষে মার্কিন প্রতিনিধি দল চীনা স্বাগতিকদের দেওয়া সব উপহার ও স্মারকসামগ্রী ফেলে দিয়েছে। ওয়াশিংটনে ফেরার উদ্দেশ্যে বিমানে ওঠার ঠিক আগ মুহূর্তে মার্কিন কর্মকর্তারা এই সিদ্ধান্ত নেন। ফেলে দেওয়া সামগ্রীর মধ্যে চীন সরকারের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন উপহার, বিশেষ ব্যাজ, পিন এবং অন্যান্য স্মারকপণ্য ছিল।

জানা গেছে, বেইজিং বিমান বন্দরে মার্কিন সরকারের বিশেষ বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’-এ ওঠার ঠিক পূর্ব মুহূর্তে প্রতিনিধি দলের সদস্যরা এই পদক্ষেপ নেন। মূলত চীনে তৈরি কোনো ধরনের জিনিসপত্র বা বস্তু তারা মার্কিন রাষ্ট্রপতির বিমানে তুলতে চাননি। সম্ভাব্য কোনো কারিগরি বা প্রযুক্তিগত ঝুঁকি এড়াতেই এমন নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিরাপত্তা নিশ্চিত করতে এই সতর্কতামূলক ব্যবস্থা কেবল উপহার ফেলে দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। চীন সফরের উদ্দেশ্য দেশ ছাড়ার আগেই প্রতিনিধি দলের সদস্যরা তাঁদের নিয়মিত ব্যবহার করা ব্যক্তিগত মোবাইল, ল্যাপটপসহ সব ধরনের ডিজিটাল ডিভাইস বাড়িতে রেখে গিয়েছিলেন। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের পরামর্শে পুরো সফরে তাঁরা কোনো স্থায়ী ডিভাইস ব্যবহার করেননি।

আরওপড়ুন

ভেজাল মদ পান করে ভারতে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০ জন

ধর্মীয় পরিচয়ে মুসলিমদের বহিষ্কারের অভিযোগ, ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ ঘোষণার আহ্বান

এর পরিবর্তে বেইজিংয়ে অবস্থানকালীন পুরো সময়ে মার্কিন কর্মকর্তারা অস্থায়ী ‘বার্নার ফোন’ বা ওয়ান-টাইম ব্যবহারের উপযোগী মোবাইল ফোন ব্যবহার করেছেন। চীন সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ডিজিটাল আড়িপাতা, সম্ভাব্য গোপন নজরদারি বা সাইবার নিরাপত্তা ঝুঁকি এড়ানোর জন্য কঠোর প্রোটোকলের অংশ হিসেবে এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছিল।

বিশ্বের শীর্ষ দুই অর্থনৈতিক পরাশক্তির মধ্যে চলমান তীব্র ভূ-রাজনৈতিক ও প্রযুক্তিগত স্নায়ুযুদ্ধের বিষয়টি এই ঘটনার মাধ্যমে আবারও প্রকাশ্যে এল। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা চললেও, সাইবার নিরাপত্তা ও রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে ওয়াশিংটন বেইজিংকে কতটা অবিশ্বাস করে, মার্কিন প্রতিনিধি দলের এই আচরণ তারই এক বড় প্রমাণ।

Related Posts

ভেজাল মদ পান করে ভারতে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০ জন
আন্তর্জাতিক

ভেজাল মদ পান করে ভারতে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০ জন

November 22, 2026
ধর্মীয় পরিচয়ে মুসলিমদের বহিষ্কারের অভিযোগ, ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ ঘোষণার আহ্বান
আন্তর্জাতিক

ধর্মীয় পরিচয়ে মুসলিমদের বহিষ্কারের অভিযোগ, ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ ঘোষণার আহ্বান

November 22, 2026
ভারতে রাফাল যুদ্ধবিমানের সংখ্যা ৩৬টি থেকে ৩২টিতে দাঁড়িয়েছে; ব্রিটিশ সাময়িকী
আন্তর্জাতিক

ভারতে রাফাল যুদ্ধবিমানের সংখ্যা ৩৬টি থেকে ৩২টিতে দাঁড়িয়েছে; ব্রিটিশ সাময়িকী

November 22, 2026

সপ্তাহের সেরা

  • প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বৈষম্যহীন, মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রবাসীসহ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

বৈষম্যহীন, মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রবাসীসহ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

November 23, 2026
পরিবারকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় তিন সন্ত্রাসীকে শনাক্ত করে মামলা: সাদিক কায়েম

পরিবারকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় তিন সন্ত্রাসীকে শনাক্ত করে মামলা: সাদিক কায়েম

November 22, 2026
ভেজাল মদ পান করে ভারতে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০ জন

ভেজাল মদ পান করে ভারতে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০ জন

November 22, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০