Friday, October 23, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home আন্তর্জাতিক

আন্তর্জাতিক গণমাধ্যমে নারায়ণগঞ্জের ‘ডোনাল্ড ট্রাম্প’

May 21, 2026
A A
আন্তর্জাতিক গণমাধ্যমে নারায়ণগঞ্জের ‘ডোনাল্ড ট্রাম্প’

আন্তর্জাতিক মিডিয়া এএফপিতে মহিষটিকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তারা সেখানে উল্লেখ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এক বাংলাদেশি তারকা।  ভাইরাল এই তারকাকে দেখতে ভিড় জমাচ্ছেন মানুষ।  তবে এই তারকা কোনো নায়ক বা গায়ক নয়; সোনালি চুলওয়ালা বিরল সাদা (অ্যালবিনো) মহিষ। তার নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। মূলত এই নামই তার রাতারাতি তারকা বনে যাওয়ার অন্যতম কারণ। আসন্ন ঈদুল আজহায় কুরবানি দেওয়া হবে ‘ট্রাম্পকে’।  খবর এএফপির।

গত মে মাসজুড়ে এই তারকা মহিষটিকে দেখতে প্রতিদিন অসংখ্য মানুষ খামারে ভিড় করছেন। দর্শনার্থীদের ভিড় ও কোলাহলে মহিষটি কিছুটা ওজন হারিয়েছে বলে জানিয়েছেন খামারি জিয়া উদ্দিন। এই কারণে বর্তমানে খামারে দর্শনার্থীদের প্রবেশ সীমিত করা হয়েছে। তবুও শিশুসহ অনেক মানুষ দূর-দূরান্ত থেকে মহিষটিকে এক নজর দেখার জন্য ভিড় করছেন, কেউ কেউ আবার ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন।

তারকা এই মহিষটির যত্নে খামারি জিয়া উদ্দিন কোনো কমতি রাখছেন না। মহিষটিকে দিনে চারবার গোসল করানো হয় এবং নিয়মিত গোলাপি রঙের ব্রাশ দিয়ে এর সোনালি চুল আঁচড়ে দেওয়া হয়। প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের মতে, অ্যালবিনো মহিষ অত্যন্ত বিরল। শরীরে মেলানিনের অভাব থাকার কারণে এদের গায়ের রং সাধারণত সাদা বা হালকা গোলাপি হয়ে থাকে।

আরওপড়ুন

সাজেকে ইউপিডিএফের গুলিবর্ষণ, সেনাবাহিনী-পুলিশের সহায়তায় উদ্ধার ৩ হাজার পর্যটক

সৌদিকে বাদ দিয়ে চার মুসলিম দেশের ‘বদর প্রতিরক্ষা চুক্তি’: ভূরাজনীতিতে নতুন শক্তির উত্থান ও বিশ্লেষকদের মত

জিয়া উদ্দিনের এই খামারে শুধু ‘ডোনাল্ড ট্রাম্প’ই নয়, রয়েছে আরও বেশ কয়েকটি মহিষ যাদের নাম বেশ চমকপ্রদ। রাগী স্বভাবের একটি মহিষের নাম দেওয়া হয়েছে ‘তুফান’, বড় আকারের মহিষটির নাম ‘ফ্যাট বয়’ এবং শান্ত স্বভাবের মহিষটিকে ডাকা হয় ‘সুইট বয়’ নামে। এছাড়া খামারের সোনালি চুলওয়ালা আরেকটি ষাঁড়ের নাম রাখা হয়েছে ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের নামে।

গত এক বছর ধরে পরম যত্নে মহিষটিকে লালন-পালন করেছেন জিয়া উদ্দিন। তিনি জানিয়েছেন, মহিষটিকে কোরবানি দেওয়ার সময় তিনি নিশ্চয়ই খুব মিস করবেন। তবে ঈদুল আজহার মূল শিক্ষা ত্যাগ স্বীকার করা—এই দর্শনের ওপর ভিত্তি করেই তিনি মহিষটিকে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছেন।

Related Posts

সাজেকে ইউপিডিএফের গুলিবর্ষণ, সেনাবাহিনী-পুলিশের সহায়তায় উদ্ধার ৩ হাজার পর্যটক
প্রধান সংবাদ

সাজেকে ইউপিডিএফের গুলিবর্ষণ, সেনাবাহিনী-পুলিশের সহায়তায় উদ্ধার ৩ হাজার পর্যটক

October 23, 2026
সৌদিকে বাদ দিয়ে চার মুসলিম দেশের ‘বদর প্রতিরক্ষা চুক্তি’: ভূরাজনীতিতে নতুন শক্তির উত্থান ও বিশ্লেষকদের মত
আন্তর্জাতিক

সৌদিকে বাদ দিয়ে চার মুসলিম দেশের ‘বদর প্রতিরক্ষা চুক্তি’: ভূরাজনীতিতে নতুন শক্তির উত্থান ও বিশ্লেষকদের মত

October 22, 2026
দাম্মাম ও রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত
প্রধান সংবাদ

দাম্মাম ও রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত

October 22, 2026

সপ্তাহের সেরা

  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • শুধুই কি চুমু নাকি ব্যভিচার? মক্কায় দুই বাংলাদেশির ফাঁসি নিয়ে সামাজিক মাধ্যমের বিভ্রান্তি উন্মোচন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাবাকে কী বলেছিলেন সুইটি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সাজেকে ইউপিডিএফের গুলিবর্ষণ, সেনাবাহিনী-পুলিশের সহায়তায় উদ্ধার ৩ হাজার পর্যটক

সাজেকে ইউপিডিএফের গুলিবর্ষণ, সেনাবাহিনী-পুলিশের সহায়তায় উদ্ধার ৩ হাজার পর্যটক

October 23, 2026
ছাত্রদল নেতাদের বিরুদ্ধে নিউমার্কেটে গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা-দখলের অভিযোগ

ছাত্রদল নেতাদের বিরুদ্ধে নিউমার্কেটে গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা-দখলের অভিযোগ

October 22, 2026
সৌদিকে বাদ দিয়ে চার মুসলিম দেশের ‘বদর প্রতিরক্ষা চুক্তি’: ভূরাজনীতিতে নতুন শক্তির উত্থান ও বিশ্লেষকদের মত

সৌদিকে বাদ দিয়ে চার মুসলিম দেশের ‘বদর প্রতিরক্ষা চুক্তি’: ভূরাজনীতিতে নতুন শক্তির উত্থান ও বিশ্লেষকদের মত

October 22, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০