রবিবার, জুলাই ২৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

সীমান্তে বিজিবির ২ রাউন্ড ফাঁকা গুলিতে পালাল ভারতীয় চোরাকারবারিরা

মে ২২, ২০২৬
A A
সীমান্তে বিজিবির ২ রাউন্ড ফাঁকা গুলিতে পালাল ভারতীয় চোরাকারবারিরা
Share on FacebookShare on Twitter

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে একদল চোরাকারবারিকে লক্ষ্য করে দুই রাউন্ড ফাঁকা গুলি (ব্লাংক ফায়ার) ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২১ মে) দিবাগত মধ্যরাতে উপজেলার পশ্চিম গিয়ারপাড়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বিজিবির কঠোর অবস্থানের অংশ হিসেবে এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজিবি সূত্র জানায়, ঘটনার সময় পাটগ্রাম উপজেলার কলসিমুখ বর্ডার আউটপোস্টের (বিওপি) একটি বিশেষ দল সীমান্ত এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল। রাত আনুমানিক আড়াইটার দিকে আন্তর্জাতিক মেইন পিলার-৮০৬ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একদল চোরাকারবারিকে কাঁটাতারের বেড়া পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়।

টহল সদস্যরা তাৎক্ষণিকভাবে চোরাকারবারিদের চ্যালেঞ্জ করে থামার নির্দেশ দিলে তারা বিজিবির নির্দেশ অমান্য করে উল্টো টহল দলের দিকে অগ্রসর হতে থাকে। এমন উদ্ভূত পরিস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং চোরাকারবারিদের সতর্ক করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে টহল কমান্ডার নায়েব সুবেদার রফিকুল ইসলামের নির্দেশে বিজিবি সদস্যরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।

আরওপড়ুন

এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি

সেনাবাহিনীতে পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক পছন্দের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

গুলির বিকট শব্দ শোনার পরপরই চোরাকারবারি দলটি মালামাল ফেলে দ্রুত পুনরায় ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। বিজিবির সময়োচিত ও দৃঢ় পদক্ষেপের কারণে কোনো অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ বা হতাহতের ঘটনা ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

রংপুর ৫১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভারতীয় কাঁটাতারের বেড়া পার হয়ে চোরাকারবারিরা বাংলাদেশের দিকে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিল। সীমান্তে অপরাধ ও চোরাচালান দমনে বিজিবির এই জিরো টলারেন্স নীতি এবং কঠোর নজরদারি অব্যাহত থাকবে। ঘটনার পর থেকে সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় বিজিবির টহল আরও জোরদার করা হয়েছে।

সম্পর্কিত খবর

এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি
প্রধান সংবাদ

এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি

জুলাই ২৬, ২০২৬
সেনাবাহিনীতে পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক পছন্দের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধান সংবাদ

সেনাবাহিনীতে পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক পছন্দের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

জুলাই ২৬, ২০২৬
নিরাপদে দেশত্যাগের সমঝোতায় পদত্যাগ করেন সাহাবুদ্দিন
প্রধান সংবাদ

নিরাপদে দেশত্যাগের সমঝোতায় পদত্যাগ করেন সাহাবুদ্দিন

জুলাই ২৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি

এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি

জুলাই ২৬, ২০২৬
সার্ককে পুনরুজ্জীবিত করার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ

সার্ককে পুনরুজ্জীবিত করার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ

জুলাই ২৬, ২০২৬

১৫ দিনের সংঘাতে ২০০ মার্কিন সেনা হত্যা দাবি ইরানের

জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০