বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

আ. লীগ আমলের দমনমূলক এনটিএমসি-কে শক্তিশালী করছে বিএনপি সরকার

মে ২৭, ২০২৬
A A
আ. লীগ আমলের দমনমূলক এনটিএমসি-কে শক্তিশালী করছে বিএনপি সরকার
Share on FacebookShare on Twitter

সরকারবিরোধী প্রচারণা দমন এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশিত কনটেন্ট নিয়ন্ত্রণে সক্ষমতা বাড়াতে নতুন প্রযুক্তি কিনছে সরকার। এ লক্ষ্যে আলোচিত ন্যাশনাল টেলিকমিউনিকেশন্স মনিটরিং সেন্টার (এনটিএমসি)-এর জন্য ‘এক্সপানশন অব কনটেন্ট ব্লকিং অ্যান্ড ফিল্টারিং সিস্টেম (ফেজ-১)’ প্রকল্পের আওতায় প্রায় ৯৫ কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (২০ মে) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন দেশের প্রযুক্তিপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর সঙ্গে চুক্তির মাধ্যমে ৯৪ কোটি ৯০ লাখ ৫১ হাজার ১৩৭ টাকা ব্যয়ে এ প্রযুক্তি সংগ্রহ করা হবে। তবে এনটিএমসির জন্য ঠিক কী ধরনের যন্ত্রপাতি বা প্রযুক্তি কেনা হচ্ছে, সে বিষয়ে সভার আলোচ্যসূচিতে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। একই সভায় রাষ্ট্রীয় সংস্থার জন্য এক কোটি লিটার পরিশোধিত রাইস ব্রান তেল ও এক কোটি লিটার পরিশোধিত পাম অলিন কেনার সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি ২০ হাজার টন মসুর ডাল আমদানির প্রস্তাবেও সম্মতি দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা এই এনটিএমসি দিয়ে অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক রাজনৈতিক দমন-পীড়ন চালানো হতো বলে অভিযোগ রয়েছে। তখন এই সরকারি সংস্থার মহাপরিচালক ছিলেন মেজর জেনারেল জিয়াউল আহসান, যার বিরুদ্ধে নাগরিকদের ওপর নজরদারি ও বিরোধী মত দমনের বহু অভিযোগ রয়েছে। সমালোচকরা বলছেন, তৎকালীন দমনমূলক আওয়ামী সরকারের সময় এই সংস্থার জন্য ইসরায়েল থেকে বিতর্কিত প্রযুক্তিও আনা হয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান বিএনপি সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকারও এখন এই সরকারি প্রতিষ্ঠানগুলোকে বিরোধী মত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহারের দিকে পা বাড়াচ্ছে।

২০১৩ সালের ৩১ জুলাই যাত্রা করা জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র (এনটিএমসি)-এর মূল উদ্দেশ্য ছিল দেশে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ, জাতীয় নিরাপত্তার স্বার্থে টেলিযোগাযোগ সম্পর্কিত দিকনির্দেশনা, পর্যবেক্ষণ ও অন্যান্য সরকারি গোয়েন্দা সংস্থাকে সহযোগিতা করা। যদিও সংস্থাটি এতদিন ব্যবহার হয়েছে শুধু সরকারের হয়ে নাগরিকদের ফোনকল ও ইন্টারনেটে বিভিন্ন যোগাযোগ অ্যাপে আড়িপাতা এবং ইন্টারনেট ব্যবস্থা ও ইন্টারনেট অপারেটর নিয়ন্ত্রণের কাজে। বর্তমানে সংস্থাটিকে নতুন বিধিমালার অধীনে এনে একটি বেসামরিক কর্তৃপক্ষের আওতায় পরিচালনার জোরালো দাবি উঠেছে।

আরওপড়ুন

বছর ঘুরে আবার এলো পবিত্র ঈদুল আজহা

সেই ‘ডোনাল্ড ট্রাম্পকে’ নেয়া হলো চিড়িয়াখানায়

এনটিএমসি পরিচালিত হয় সরকারের বিশেষ একটি গোয়েন্দা সংস্থার অধীনে। মোবাইল ফোনের ভয়েস ও এসএমএস, ল্যান্ডফোন ভয়েস এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আড়ি পাততে পারে এনটিএমসি। ফেসবুক, এক্স (সাবেক টুইটার), টেলিগ্রাম, ভাইবার, ইমো ও স্কাইপির মতো জনপ্রিয় অ্যাপের পাশাপাশি বিভিন্ন ওয়েবসাইট, ব্লগ ও ই-মেইলে শতভাগ আড়িপাতার সক্ষমতা রয়েছে সংস্থাটির।

ইসরায়েলের সাবেক এক গোয়েন্দা কমান্ডার পরিচালিত কোম্পানি থেকে নজরদারির অত্যাধুনিক প্রযুক্তি কিনেছিল বাংলাদেশ সরকার, যা ২০২৩ সালের গোড়ার দিকে বাংলাদেশে আনা হয় বলে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছিল। প্রতিবেদন অনুযায়ী, মুঠোফোন ও ইন্টারনেট মাধ্যমে যোগাযোগের ওপর নজরদারিতে ব্যবহৃত এই প্রযুক্তিটি সাইপ্রাসে নিবন্ধিত ‘প্যাসিটোরা’ নামের একটি কোম্পানি এনটিএমসির কাছে বিক্রি করেছিল। কোম্পানিটি পরিচালনা করেন ইসরায়েলের গোয়েন্দা প্রযুক্তি ইউনিটের সাবেক কমান্ডার টাল দিলিয়ান।

সম্পর্কিত খবর

বছর ঘুরে আবার এলো পবিত্র ঈদুল আজহা
ইসলাম

বছর ঘুরে আবার এলো পবিত্র ঈদুল আজহা

মে ২৮, ২০২৬
সেই ‘ডোনাল্ড ট্রাম্পকে’ নেয়া হলো চিড়িয়াখানায়
প্রধান সংবাদ

সেই ‘ডোনাল্ড ট্রাম্পকে’ নেয়া হলো চিড়িয়াখানায়

মে ২৮, ২০২৬
আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা
প্রধান সংবাদ

আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা

মে ২৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • জামায়াত নেতাকে ফাঁসাতে মিথ্যা অপপ্রচার; বের হয়ে এলো টিসিবির চালের আসল সত্য

    জামায়াত নেতাকে ফাঁসাতে মিথ্যা অপপ্রচার; বের হয়ে এলো টিসিবির চালের আসল সত্য

    0 shares
    Share 0 Tweet 0
  • গাজা যুদ্ধে ইসরায়েলকে অস্ত্র দিয়েছে ৫১ দেশ; শীর্ষে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় ভারত

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • হবিগঞ্জ জেলা প্রশাসককে কারাগারে পাঠিয়েছে সৌদির আদালত: হতে পারে ১০ বছরের জেল

    0 shares
    Share 0 Tweet 0
  • শিশু রামিসা হত্যা, যুবলীগ কর্মী সোহেল রানার মৃত্যুদণ্ড চান স্বজনরা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বছর ঘুরে আবার এলো পবিত্র ঈদুল আজহা

বছর ঘুরে আবার এলো পবিত্র ঈদুল আজহা

মে ২৮, ২০২৬
সেই ‘ডোনাল্ড ট্রাম্পকে’ নেয়া হলো চিড়িয়াখানায়

সেই ‘ডোনাল্ড ট্রাম্পকে’ নেয়া হলো চিড়িয়াখানায়

মে ২৮, ২০২৬
আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা

আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা

মে ২৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০