রবিবার, জুলাই ২৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

ত্যাগের মহিমায় আজ পবিত্র ঈদুল আজহা

মে ২৮, ২০২৬
A A
ত্যাগের মহিমায় আজ পবিত্র ঈদুল আজহা
Share on FacebookShare on Twitter

ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের অনন্য বার্তা নিয়ে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসবকে ঘিরে সারা দেশে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ঈদের নামাজ, পশু কোরবানি এবং পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগির প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন মানুষ।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাষায়—
“শহীদের ঈদ এসেছে আজ শিরোপরি খুন-লোহিত তাজ,
আল্লার রাহে চাহে সে ভিখ : জিয়ারার চেয়ে পিয়ারা যে
আল্লার রাহে তাহারে দে, চাহি না ফাঁকির মণিমানিক।”

রাজধানীর জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায় দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে বৈরী আবহাওয়া দেখা দিলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া বায়তুল মোকাররমে সকাল ৭টা থেকে পৌনে ১১টা পর্যন্ত পর্যায়ক্রমে আরও পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

প্রতি বছর জিলহজ মাসের ১০ তারিখে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা। কোরবানির ঈদ হিসেবে পরিচিত এই দিনে মুসলমানরা ঈদের নামাজ আদায়ের পাশাপাশি গরু, ছাগল, ভেড়া, দুম্বা কিংবা উট কোরবানির মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন।

আরওপড়ুন

লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

আত্মগোপনে সাতক্ষীরা-৪ আসনের সংসদ-সদস্য গাজী নজরুল ইসলাম

ইসলামী বিধান অনুযায়ী জিলহজের ১০, ১১ ও ১২ তারিখের যেকোনো দিনে পশু কোরবানি করা যায়। ফলে ঈদের আনন্দ ও উৎসবের আবহ তিন দিনজুড়েই বিরাজ করে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

ঈদ উদযাপনকে ঘিরে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সরকারি-বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে টানানো হয়েছে ‘ঈদ মোবারক’ সম্বলিত ব্যানার ও ফেস্টুন।

সম্পর্কিত খবর

লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির
জামায়াত

লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

জুলাই ২৬, ২০২৬
আত্মগোপনে সাতক্ষীরা-৪ আসনের সংসদ-সদস্য গাজী নজরুল ইসলাম
প্রধান সংবাদ

আত্মগোপনে সাতক্ষীরা-৪ আসনের সংসদ-সদস্য গাজী নজরুল ইসলাম

জুলাই ২৫, ২০২৬
ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী
আন্তর্জাতিক

ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জুলাই ২৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

জুলাই ২৬, ২০২৬
স্ত্রী-সন্তান রেখে প্রতিবেশী ভাগনিকে বিয়ে যুবদল নেতার

স্ত্রী-সন্তান রেখে প্রতিবেশী ভাগনিকে বিয়ে যুবদল নেতার

জুলাই ২৬, ২০২৬
‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০