বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

বিয়ে না দেওয়ায় অভিমান, ছেলের কোদালের কোপে মায়ের মৃত্যু

মে ২৯, ২০২৬
A A
বিয়ে না দেওয়ায় অভিমান, ছেলের কোদালের কোপে মায়ের মৃত্যু
Share on FacebookShare on Twitter

ফরিদপুরের আলফাডাঙ্গায় পারিবারিক কলহের জেরে হোসেন শেখ (২৯) নামের এক যুবকের কোদালের কোপে তার আপন মা ফুলজান বেগম (৬০) নির্মমভাবে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৯টার দিকে উপজেলার বানা ইউনিয়নের পন্ডিত বানা গ্রামে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ফুলজান বেগম ওই গ্রামের বাসিন্দা হাফিজার শেখের স্ত্রী এবং ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে হোসেন শেখ এলাকা ছেড়ে পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় দিনমজুর হোসেন শেখ বেশ কিছুদিন ধরে বিয়ে করার জন্য পরিবারকে চাপ দিচ্ছিলেন। তবে তার খ্যাপাটে স্বভাব ও আর্থিক অসচ্ছলতার কারণে পরিবার থেকে তাকে বিয়ে দেওয়ার ব্যাপারে তেমন আগ্রহ দেখানো হয়নি। নিজের বিয়ে নিয়ে মায়ের এমন অনীহায় দীর্ঘদিন ধরে মায়ের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ ছিলেন হোসেন শেখ।

আজ সকালে হোসেনের ঘরের সামনে তার মা ফুলজান বেগম একটি ফুলগাছের চারা রোপণ করতে যান। তখন সেখানে হোসেনের বিয়ের প্রসঙ্গ এবং সাংসারিক নানা বিষয় নিয়ে মা ও ছেলের মধ্যে নতুন করে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পূর্বের পুঞ্জীভূত ক্ষোভ ও সকালের গাছ লাগানো নিয়ে তর্কের জেরে হোসেন চরম উত্তেজিত হয়ে পড়েন এবং ঘরে থাকা একটি ধারালো কোদাল দিয়ে মায়ের মাথায় সজোরে কোপ দেন। কোদালের আঘাতে মাথার মগজ বের হয়ে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়।

আরওপড়ুন

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত মরদেহটি উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন করতে মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি জানান, অভিযুক্ত হোসেন শেখ কিছুটা খ্যাপাটে ও ‘আধা পাগল’ প্রকৃতির। সে প্রায়ই নানা ছোটখাটো বিষয় নিয়ে মায়ের সাথে ঝগড়া করতো, আবার নিজের ভুল বুঝতে পেরে মায়ের পা ধরে ক্ষমাও চাইতো। সে বিয়ে করতে আগ্রহী হলেও মা রাজি না হওয়ায় মূলত এই ক্ষোভ থেকে এমন মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ আরও জানিয়েছে, ঘটনার পরপরই ঘাতক যুবক হোসেন শেখ এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। তিনি কোনো ধরনের মুঠোফোন বা মোবাইল ব্যবহার না করায় তথ্যপ্রযুক্তির সাহায্যে তার বর্তমান অবস্থান শনাক্ত করতে পুলিশকে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে তাকে দ্রুত গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সম্পর্কিত খবর

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার
বাংলাদেশ

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
বাংলাদেশ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

জুলাই ২২, ২০২৬
জামায়াত থেকে বহিষ্কার হওয়া এমপির আসন শূন্যের ইঙ্গিত নির্বাচন কমিশনারের
জামায়াত

জামায়াত থেকে বহিষ্কার হওয়া এমপির আসন শূন্যের ইঙ্গিত নির্বাচন কমিশনারের

জুলাই ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
মহিলা কলেজে শিক্ষকতা করায় পদ গেল আরেক জামায়াত নেতার

মহিলা কলেজে শিক্ষকতা করায় পদ গেল আরেক জামায়াত নেতার

জুলাই ২২, ২০২৬
সৌদি আরবকে পরমাণু কর্মসূচির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন ইসরায়েল

সৌদি আরবকে পরমাণু কর্মসূচির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন ইসরায়েল

জুলাই ২২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০